৩১ জুলাই ২০২৫, ৬:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভারতীয় ৬ কোম্পানির বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা জারি

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় ছয়টি ভারতীয় কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে। অভিযোগে বলা হয়েছে, এই কোম্পানিগুলো ইরানের পেট্রোলিয়াম, পেট্রোলিয়ামজাত পণ্য ও পেট্রোকেমিক্যাল পণ্যের সঙ্গে বাণিজ্যে লিপ্ত, যা মার্কিন নির্বাহী আদেশ ১৩৮৪৬-এর আওতায় নিষিদ্ধ।

 

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, ইরানি শাসকগোষ্ঠী মধ্যপ্রাচ্যে সহিংসতা ছড়াতে এবং নিজের জনগণকে দমন করতে পেট্রোলিয়াম খাত থেকে অর্জিত রাজস্ব ব্যবহার করছে। এই ধরনের অর্থপ্রবাহ বন্ধ করতেই এই পদক্ষেপ। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। বুধবার যুক্তরাষ্ট্র ২০টি প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞার তালিকাভুক্ত করেছে। এরমধ্যে ৬টি ভারতীয়।

 

 

নিষেধাজ্ঞায় পড়া ভারতীয় কোম্পানি হলো- ১. অ্যালকেমিক্যাল সল্যুশনস প্রাইভেট লিমিটেড। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে সবচেয়ে বড় অঙ্কের লেনদেনের অভিযোগ উঠেছে। জানুয়ারি ২০২৪ থেকে ডিসেম্বর ২০২৪ সময়কালে তারা ৮৪ মিলিয়ন ডলারেরও বেশি মূল্যের ইরানি পেট্রোকেমিক্যাল পণ্য আমদানি করেছে বলে দাবি মার্কিন কর্তৃপক্ষের। ২. গ্লোবাল ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যালস লিমিটেড। জুলাই ২০২৪ থেকে জানুয়ারি ২০২৫ পর্যন্ত সময়ে প্রায় ৫১ মিলিয়ন ডলারের ইরানি মিথানলসহ অন্যান্য পণ্যের আমদানি ও ক্রয়ের অভিযোগ রয়েছে এদের বিরুদ্ধে। ৩. জুপিটার ডাই কেম প্রাইভেট লিমিটেড। এই ভারতীয় পেট্রোকেমিক্যাল ব্যবসায়ী প্রতিষ্ঠানটি ৪৯ মিলিয়ন ডলারের বেশি মূল্যের ইরানি টলুইনসহ পণ্য আমদানিতে যুক্ত ছিল বলে জানানো হয়েছে। ৪. রামনিকলাল এস গোসালিয়া অ্যান্ড কোম্পানি। এই প্রতিষ্ঠানটি ২২ মিলিয়ন ডলারেরও বেশি মূল্যের মিথানল ও টলুইন ইরান থেকে আমদানি করেছে বলে অভিযোগ। ৫. পারসিসটেন্ট পেট্রোকেম প্রাইভেট লিমিটেড। এই কোম্পানি ১৪ মিলিয়ন ডলারের ইরানি পেট্রোকেমিক্যাল, বিশেষত মিথানল, আমদানি করেছে। ৬. কাঞ্চন পলিমারস। এই প্রতিষ্ঠানটি ১.৩ মিলিয়ন ডলারের ইরানি পলিথিন পণ্য টানাইস ট্রেডিং নামের প্রতিষ্ঠানের মাধ্যমে আমদানি করেছে। এসব কোম্পানিকে নির্বাহী আদেশের ১৩৮৪৬-এর ধারা ৩(ক)(৩) অনুযায়ী ‘ইচ্ছাকৃতভাবে ইরান থেকে পেট্রোকেমিক্যাল পণ্যের বড় লেনদেনে জড়িত থাকার’ দায়ে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। নিষেধাজ্ঞার ফলে যুক্তরাষ্ট্রে এসব কোম্পানির যেকোনো সম্পত্তি ও স্বার্থ জব্দ হবে। কোনো মার্কিন ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে, এমনকি আমেরিকান ব্যাংকিং চ্যানেল ব্যবহার করেও, তাদের সঙ্গে কোনো আর্থিক বা পণ্য লেনদেন করা যাবে না।
যদি কোনো প্রতিষ্ঠান ৫০ ভাগ বা তার বেশি অংশ এই নিষিদ্ধ কোম্পানিগুলোর মালিকানায় থাকে, তবে সেগুলোর উপরও নিষেধাজ্ঞা কার্যকর হবে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই নিষেধাজ্ঞার উদ্দেশ্য কাউকে শাস্তি দেয়া নয়, বরং আচরণে ইতিবাচক পরিবর্তন আনাই মূল লক্ষ্য।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিযানে নতুন ইতিহাস গড়ে দেশে ফিরছে মার্কিন রণতরি ‘ইউএসএস ফোর্ড

ডেমোক্রেটিক পার্টি লিডার ড. নাজ হাসান শাহীনের আমন্ত্রণে সভা ও ডিনারপার্টি অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের স্মারক পাসপোর্টে যুক্ত হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের ছবি

বাংলাদেশের মিডিয়া জগতের কিংবদন্তী কলম সৈনিক সৈয়দ আবদাল আহমেদ প্রধান তথ্য কর্মকতা হলেন প্রবাসী সাংবাদিক তুহিনের অভিনন্দন

নিউইয়র্কের আকাশে এয়ার ট্যাক্সি, ভবিষ্যৎ পরিবহনে বড় পরিবর্তনের ইঙ্গিত

যুক্তরাষ্ট্রে বিজ্ঞান খাতে আলোড়ন, বোর্ডের সব সদস্য বরখাস্ত

প্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির চেষ্টাকালে ডাকাত নিহত

ট্যাক্স রিফান্ড বৃদ্ধি ও বাজারে উত্থান নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন প্রচার

শিক্ষার্থী সুরক্ষায় কড়া নজরদারি, ডেট্রয়েট স্কুলে মুখ শনাক্তকরণ প্রযুক্তি চালু

বর্নিল আয়োজনে মিশিগানে বৈশাখী উৎসব উদযাপন

১০

যুক্তরাষ্ট্রে এইচ-১বি ভিসা তিন বছরের জন্য বন্ধের প্রস্তাব, অনিশ্চয়তায় লাখো বিদেশি কর্মী

১১

মিশিগানে বিএনপির মেয়াদোত্তীর্ণ কমিটি নিয়ে নেতাকর্মীদের ক্ষোভ প্রকাশ, নতুন নেতৃত্বের দাবিতে সংবাদ সম্মেলন

১২

মেট্রো ডেট্রয়েটে বাংলাদেশি কমিউনিটির উত্থান, অর্থনীতি ও আবাসনে নতুন শক্তি

১৩

বন্ড বাজারে বড় বিনিয়োগ, মার্চে ৫১ মিলিয়ন ডলার খরচ ট্রাম্পের

১৪

হোয়াইট হাউসে হামলার ঘটনায় বিশ্বজুড়ে উদ্বেগ, বার্তা দিলেন রাষ্ট্রপ্রধানরা

১৫

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ দেখতে যাওয়ায় রেড অ্যালার্ট জারি মানবাধিকার সংগঠনের

১৬

বড়লেখায় কালবৈশাখীর তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি

১৭

শিশুদের ম্যালেরিয়া চিকিৎসার ওষুধে প্রথমবার অনুমোদন দিল ডব্লিউএইচও

১৮

যুক্তরাষ্ট্রে অভিবাসী ভিসা বন্ধের তালিকায় বাংলাদেশসহ ৭৫ দেশ

১৯

ফ্লোরিডায় দুই ডক্টরাল শিক্ষার্থীর মৃত্যু, লিমনের রুমমেটের বিরুদ্ধে খুনের অভিযোগ

২০