১৯ জুন ২০২৫, ৪:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যেভাবে গুগলে চাকরি পেলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী রিচিতা

বিশ্বের সর্ববৃহৎ টেক জায়ান্ট কোম্পানি গুগলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দিতে যাচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্রী রিচিতা খন্দকার রিফাত। গুগলের তাইওয়ান অফিসে কাজ করার অফার পেয়েছেন তিনি। আগামী ১৮ আগস্ট তাঁর যোগদানের কথা রয়েছে তার।

 

 

শুক্রবার (১৩ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেন তিনি । গত ১২ জুন গুগলের তাইওয়ান অফিসে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দেওয়ার অফার পান রিচিতা। রিচিতা খন্দকার রিফাত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৬তম ব্যাচের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বর্তমানে তিনি বাংলাদেশ স্যামসাং আইআইটি ইনস্টিটিউটে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছেন।

 

 

জানা যায়, রিচিতার বাড়ি দিনাজপুরের জেলা সদরে। তিনি দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২০১৪ সালে মাধ্যমিক এবং ২০১৬ সালে দিনাজপুর সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাশ করেন প্রোগ্রামিং কনটেস্ট ও অলিম্পিয়াডের অভিজ্ঞতা দিয়ে গুগলে ছোট থেকে তাঁর অভ্যাস ছিল বিভিন্ন অলিম্পিয়াড ও কনটেস্টে অংশগ্রহণ করা। প্রোগ্রামিং নিয়েও আগ্রহের জায়গা ছিল তাঁর। স্কুলজীবন থেকেই নিয়মিত অংশ নিয়েছেন বিভিন্ন অলিম্পিয়াড ও কনটেস্টে। জিতেছেন আঞ্চলিক ও জাতীয় পর্যায়ের বিভিন্ন পুরস্কার। সেই আগ্রহ, নিষ্ঠা আর প্রতিভা মিলেই আজ রিচিতা খন্দকার রিফাত পৌঁছে গেছেন গুগলে। রিচিতা খন্দকার রিফাত বলেন, ‘আমি স্কুল জীবন থেকে বিভিন্ন অলিম্পিয়াডে অংশগ্রহণ করতাম। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় পর্যায়ও এরকম অনেক প্রোগ্রামিং কনটেস্টে অংশ নিয়েছি। সেগুলোর অনেক কনটেস্টে একক ও দলীয় ভাবে চ্যাম্পিয়ন ও পুরস্কার পেয়েছি।’

 

 

গুগলে চাকরির অফার পাওয়ার প্রতিক্রিয়ায় রিচিতা বলেন, ‘অনুভূতি আসলে বলে প্রকাশ করা সম্ভব নয়। খুব ভালো লাগছে। ডেফিনেটলি আমি ভাবছিলাম বিষয়টি নিয়ে। ফাইনালি এটা হয়ে গেলো। সত্যিই ভালো লাগতেছে। নিউজটা পাওয়ার পর অনেক মানুষ অভিনন্দন জানিয়েছে। আমি আসলে অনেক খুশি।’ গুগলে চাকরির পাওয়ার প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন, ‘আমি আসলে সেভাবে প্রস্তুতি নেইনি। এর আগে আমি কয়েকটি প্রোগ্রামিং কনটেস্ট ও বিভিন্ন ধরনের অলিম্পিয়াডে অংশগ্রহণ করেছি তাই সেই অভিজ্ঞতাগুলোই কাজে লেগেছে। আমি পরীক্ষার আগে জাস্ট দেখে গেছি কীভাবে পরীক্ষাটা হয়, কি কি প্রশ্ন আসে, কীভাবে কথা বলতে হয় এগুলো। এর বাইরে আসলে সেরকম কিছু দেখা হয়নি।’

 

 

তরুণদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘শেখার কোনো বিকল্প নেই। যে স্টেজে আছো স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সেখান থেকে যতটুকু শেখা যায় শিখে নাও জেনে নাও। কোন কিছু যেন বাদ না থাকে। পরবর্তীতে সেগুলো কাজে লাগবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে বাংলাদেশি কমিউনিটি অগ্রযাত্রায় রয়েছে বিপুল সম্ভাবনা, আছে বহুমুখী সংকট

ট্রাম্পের ট্রাভেল ব্যানে যুক্তরাষ্ট্রে ওপিটি সংকটে আন্তর্জাতিক শিক্ষার্থীরা

মিশিগানের হল্যান্ড শহরে বাংলা বর্ষবরণ উৎসব ১৪৩৩ উদযাপন

বড়লেখায় ১ কোটি ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, আটক ১

৪৫ হাজার ৪০৮ কোটি টাকায় বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কেনার চুক্তি

অপরাধ প্রমাণিত হলে হতে পারে মৃত্যুদণ্ড বাংলাদেশি দুই শিক্ষার্থীর সন্দেহভাজন খুনির জামিন হয়নি

চারদিনব্যাপী বর্ণিল আয়োজন নিউ ইয়র্কে বাংলা বইমেলা

বাড়ছে সহিংসতা ও বিতর্ক ‘গুপ্ত’ ইস্যুতে রাজনীতি উত্তপ্ত

মেট্রো ডেট্রয়েটে বাংলাদেশি কমিউনিটির উত্থান, অর্থনীতি ও আবাসনে নতুন শক্তি

মে দিবস: শ্রমের মর্যাদা, ন্যায্যতা ও আমেরিকান চেতনার পুনঃপাঠ

১০

যুক্তরাষ্ট্রে হুমকির মুখে নিরাপত্তা সহিংসতার লাগাম টানা জরুরি

১১

সকালের ৪ ভুলেই বাড়ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি

১২

দৈনন্দিন অভ্যাস বদলেই কমতে পারে ব্যাক পেইন

১৩

যে ৫ অভ্যাস নীরবে আপনার স্বাস্থ্যের বারোটা বাজাচ্ছে

১৪

অগ্ন্যাশয়ের ক্যানসার চিকিৎসায় আশা জাগাচ্ছে যে নতুন ভ্যাকসিন

১৫

১৬

সোঁদালি মাটির আগরবাতি

১৭

রাজনীতি রাজনীতিবিদ এবং জনগণের ˆনতিক রাজনৈতিক চর্চা

১৮

অদম্য অগ্রযাত্রা

১৯

বাউলের কান্না

২০