৮ জুলাই ২০২৫, ১:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৬৪০ দিনের যুদ্ধেও সফল হয়নি ইসরায়েল, হামাসের দাবি

গাজার ওপর ৬৪০ দিনব্যাপী যুদ্ধ চলার পরেও ইসরায়েল তার কোনো লক্ষ্যেই সফল হতে পারেনি—এমনটাই দাবি করেছে ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠী হামাস। মঙ্গলবার এক বিবৃতিতে হামাস জানায়, ইসরায়েলের ‘সম্পূর্ণ ধ্বংস’ আর ‘চূড়ান্ত পরাজয়ের’ স্লোগান প্রতিরোধ যোদ্ধাদের টানেল ও ঘাঁটি থেকে চালানো হামলার সামনে মুখ থুবড়ে পড়েছে।

 

 

হামাস জানায়, যুদ্ধক্ষেত্রে তাদের পাল্টা আক্রমণে ইসরায়েলি গিদিওন সামরিক যান ধ্বংস হয়েছে, যার ভেতরে থাকা সেনারা নিহত হয়েছে। অবরোধ আর দুর্ভিক্ষের মুখেও গাজার প্রতিরোধ যোদ্ধারা যুদ্ধ চালিয়ে যাচ্ছে বলে দাবি করে সংগঠনটি। তারা আরও জানায়, জোরপূর্বক বন্দিমুক্তির কল্পনা আজ বাস্তবতা থেকে বহু দূরে। ইসরায়েলি সেনারা যেসব পথে গাজায় ঢুকেছে, সেসব এখন মৃত্যুর ময়দান হয়ে উঠেছে। হামাস অভিযোগ করে, ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদ ও জাতিগত নিধনের পরিকল্পনাও প্রতিহত হয়েছে জনগণের অটুট মনোবল ও রাজনৈতিক চেতনার কারণে। বিবৃতির শেষে হামাস বলেছে, সামরিক, রাজনৈতিক ও নৈতিক দিক থেকে ইসরায়েল ব্যর্থতার মুখে পড়েছে, যা তাদের প্রচার যুদ্ধেরও পরাজয়। এই লড়াই এখন চেতনার, মনোবলের, ও ধৈর্যের যুদ্ধ বলেও দাবি করে তারা।

 

 

এদিকে, সোমবার দোহায় হামাস ও ইসরায়েলের মধ্যস্থতাকারী আলোচনায় নতুন কোনো অগ্রগতি হয়নি। কাতার ও মিসরের তত্ত্বাবধানে এবং যুক্তরাষ্ট্রের সমর্থনে চলা এই আলোচনা আবারও স্থগিত হয়েছে। এক ফিলিস্তিনি কর্মকর্তা এএফপিকে জানান, আলোচনার সকালের পর্বে কোনো অগ্রগতি হয়নি, তবে আলোচনা রাতে আবার শুরু হবে।

 

রয়টার্সের সূত্র অনুযায়ী, গাজায় মানবিক সহায়তার নিরাপদ প্রবেশের বিষয়টি এখন আলোচনার সবচেয়ে বড় বাধা। এর সঙ্গে যুক্ত হয়েছে স্থায়ী যুদ্ধবিরতি ও বন্দী বিনিময় সংক্রান্ত মতপার্থক্য।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড বাণিজ্য, নিউইয়র্কে ফেডারেল অভিযানে ১১ গ্রেপ্তার

তথ্য বিক্রিকে কেন্দ্র করে ট্রাম্পের বিরুদ্ধে নতুন আইনি লড়াই

হোয়াইট হাউসে বড় রদবদল, প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন লেভিট

নিউইয়র্কে ২০২৭ থেকে মেডিকেইডে নতুন শর্ত, ঝুঁকিতে যেসব সুবিধাভোগী

মিনেসোটার পঞ্চম আসনে ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় জয় ইলহান ওমরের

সব বিষয়ে এ+; রোদেলার চোখে এখন সাদা অ্যাপ্রনের স্বপ্ন

মিশিগানে বাংলা সংবাদ কার্যালয়ে সৈয়দ উতবার সৌজন্য সাক্ষাৎ

আবদুল এল-সায়েদ নির্বাচিত হলে নাতনিদের স্কুলে বোরকা পরে যেতে হবে: ন্যান্সি মেস

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

১০

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

১১

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

১২

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

১৩

মিশিগানে বাংলা প্রেস ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ফ্যামিলি ডে উদযাপন

১৪

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

১৫

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

১৬

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

১৭

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

১৮

৬১% মার্কিনি চান সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর বাড়ুক নজরদারি

১৯

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

২০