বাংলা সংবাদ ডেস্ক
৪ সেপ্টেম্বর ২০২৪, ৬:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

২ হাজার বছর আগের রৌপ্য মুদ্রার সন্ধান

ভূমধ্যসাগরের একটি ছোট দ্বীপে প্রাচীন রৌপ্য মুদ্রার সন্ধান পাওয়া গেছে। এ গুপ্তধন দুই হাজার বছরের বেশি পুরোনো বলে ধারণা করা হচ্ছে। এমনটি জানিয়েছেন প্রত্নতাত্ত্বিক কর্মকর্তারা।

 

প্রত্নতাত্ত্বিকরা সান্তা তেরেসা ও সান মার্কোর অ্যাক্রোপলিসে পুনরুদ্ধারের কাজ করার সময় প্রাচীরবেষ্টিত একটি গর্তে রৌপ্য মুদ্রাগুলো খুঁজে পান। সিসিলি ও তিউনিসিয়ার মধ্যে ইতালির দক্ষিণ উপকূলে প্যানটেলেরিয়া দ্বীপ থেকে এ গুপ্তধন উদ্ধার করা হয়েছে। সোমবার দ্বীপটির আঞ্চলিক অফিস এ ঘোষণা করেছে।

প্রাপ্ত রৌপ্য মুদ্রার মধ্যে ২৭টি মুদ্রাকে ডেনারিয়াস হিসেবে চিহ্নিত করা হয়েছে, যা ২০০ খ্রিষ্টপূর্বে প্রাচীন রোমে মুদ্রা হিসেবে ব্যবহৃত হতো। জার্মানির তুবিনজেন বিশ্ববিদ্যালয়ের টমাস শেফারের নেতৃত্বাধীন দলটির কর্মকর্তারা বলেন, বৃষ্টির কারণে ঘটনাক্রমে কিছু মুদ্রা মাটি আলগা হয়ে বেরিয়ে পড়ে। এরপর তারা একটি পাথরের নিচে খনন করে বাকি অংশটি উন্মোচন করেন।

 

ধারণা করা হচ্ছে, মুদ্রাগুলো রোমান প্রজাতন্ত্রের সময় তৈরি করা হয়েছিল, যা ২৭ খ্রিষ্টপূর্বে রোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠা পর্যন্ত প্রায় ৫০০ বছর ধরে বিদ্যমান ছিল। এর আগে ২০১০ সালে প্যান্টেলেরিয়ার একই স্থানে এ ধরনের রৌপ্য মুদ্রা আবিষ্কৃত হয়েছিল। সর্বশেষ আবিষ্কারটিও একই সময়কালের বলে ধারণা করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশিসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন আনছে যুক্তরাষ্ট্র

মিশিগানে দুই দিনব্যাপী বাংলা বইমেলা আগামী ২২ ও ২৩ আগস্ট

মুসলিম যাত্রীদের জন্য বিমানবন্দরে অজুর সুবিধা চালু যুক্তরাষ্ট্রে

বিদেশি অপরাধী গোষ্ঠীর বিরুদ্ধে সাইবার হামলার ক্ষমতা পেল মার্কিন কোম্পানি

ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড বাণিজ্য, নিউইয়র্কে ফেডারেল অভিযানে ১১ গ্রেপ্তার

তথ্য বিক্রিকে কেন্দ্র করে ট্রাম্পের বিরুদ্ধে নতুন আইনি লড়াই

হোয়াইট হাউসে বড় রদবদল, প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন লেভিট

নিউইয়র্কে ২০২৭ থেকে মেডিকেইডে নতুন শর্ত, ঝুঁকিতে যেসব সুবিধাভোগী

মিনেসোটার পঞ্চম আসনে ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় জয় ইলহান ওমরের

সব বিষয়ে এ+; রোদেলার চোখে এখন সাদা অ্যাপ্রনের স্বপ্ন

১০

মিশিগানে বাংলা সংবাদ কার্যালয়ে সৈয়দ উতবার সৌজন্য সাক্ষাৎ

১১

আবদুল এল-সায়েদ নির্বাচিত হলে নাতনিদের স্কুলে বোরকা পরে যেতে হবে: ন্যান্সি মেস

১২

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

১৩

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

১৪

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

১৫

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

১৬

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

১৭

মিশিগানে বাংলা প্রেস ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ফ্যামিলি ডে উদযাপন

১৮

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

১৯

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

২০