গত ১ সেপ্টেম্বর বেলা ২ টায় হ্যামট্রামিক সিটির মেয়র প্রার্থী মোহিত মাহমুদের হ্যামট্রামিকস্থ অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন করা হয়।
সালেহ আহমদ বাদল ও বকুল তালুকদারের যৌথ উপস্থাপনায় বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি, প্রবীণ মুরুব্বি ও কমিউনিটি নেতা আবদুর রব, হ্যামট্রামিক সিটির কাউন্সিলম্যান পদপ্রার্থী নাঈম চৌধুরী, আহবাব আহমদ শামীম, বকুল চৌধুরী, ইয়াজ দানী চৌধুরী, সৈয়দ শাহেদুল হক ও সাহিন আহমদ, আকিকুল হক শামীম, হেলাল খান, ফয়সল আহমদ খন্দকার, কামাল হোসেন, রুহুল আমিন, কামাল আহমদ, আবদুশ শাকুর মাখন, অপু বড়ুয়াসহ আরও অনেকে। দোয়া পরিচালনা করেন মাওলানা আতিকুর রহমান। শেষাংশে ২৭ সদস্য বিশিষ্ট নির্বাচনী উপদেষ্টা কমিটি গঠন করা হয়।
মুহিত মাহমুদ তার বক্তব্যে বলেন, আপনাদের সেবা করার দৃঢ় অঙ্গীকার নিয়ে হ্যামট্রামিক সিটি মেয়র নির্বাচনে প্রার্থী হয়েছি। আমাদের এই শহর বৈচিত্র্য, পরিশ্রম আর ঐক্যের প্রতীক। বিভিন্ন জাতি, ভাষা ও সংস্কৃতির মানুষের মিলনস্থল হিসেবে হ্যামট্রামিক সবসময়ই অনন্য। আমি বিশ্বাস করি, আমাদের এই ঐতিহ্যকে ধরে রেখে আমরা একসঙ্গে কাজ করলে আরও একটি সমৃদ্ধ, নিরাপদ ও সুন্দর শহর গড়ে তুলতে পারব। সবশেষে মুহিত মাহমুদ উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে উপস্থিত সবাই কমিউনিটির উন্নয়নে মেয়র প্রার্থী মুহিত মাহমুদের পক্ষে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এতে মিশিগানের বাংলোদেশি কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দও উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন