৪ অক্টোবর ২০২৫, ১:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সুমুদ ফ্লোটিলার আটককৃত ১৩৭ জনকে তুরস্কে পাঠাল ইসরায়েল

অবরুদ্ধ গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে যাত্রা করা সুমুদ ফ্লোটিলা থেকে আটককৃত ১৩৭ জন অধিকারকর্মীকে তুরস্কে পাঠিয়েছে ইসরায়েল। শনিবার (৪ অক্টোবর) এ তথ্য জানিয়েছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়।

 

 

গত সপ্তাহে গাজামুখী নৌবহর থেকে প্রায় ৫০০ অধিকারকর্মীকে আটক করেছিল ইসরায়েলি নৌবাহিনী। আন্তর্জাতিক চাপের মুখে এবার তাদের একটি অংশকে তুরস্কে ফেরত পাঠানো হলো।

 

 

ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ জানায়, তুরস্কে পাঠানো ১৩৭ জনের মধ্যে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইতালি, জর্ডান, কুয়েত, লিবিয়া, আলজেরিয়া, মৌরিতানিয়া, মালয়েশিয়া, বাহরাইন, মরকো, সুইজারল্যান্ড, তিউনিশিয়া এবং তুরস্কের নাগরিক রয়েছেন। ভিডিও ফুটেজে দেখা গেছে, তাদের তুরস্কের বিমানবন্দরে বিশেষ বিমানে পৌঁছে দেওয়া হয়েছে। বিমানবন্দরে তাদের গ্রহণের প্রস্তুতি চলছিল এবং এরপর তারা নিজ নিজ দেশে ফেরত যাবেন।

 

 

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এ ১৩৭ জনের মধ্যে অন্তত ৩৬ জন তুরস্কের নাগরিক। এর আগে আরো চারজনকে ফেরত পাঠানো হয়েছিল। গাজায় সংহতি ও ত্রাণ পৌঁছে দিতে প্রায় ৪৫টি নৌযানে ৫০০ জনের বেশি সাংবাদিক, মানবাধিকারকর্মী ও স্বেচ্ছাসেবী অংশ নিয়েছিলেন। কিন্তু গাজার উপকূলে পৌঁছানোর আগেই ইসরায়েলি বাহিনী নৌবহরে হানা দিয়ে সবাইকে আটক করে।

 

 

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, অধিকারকর্মীরা ‘খুব সীমিত পরিমাণ ত্রাণ’ এনেছিলেন এবং তারা ইসরায়েলের মাধ্যমে তা বিতরণ করতে অস্বীকৃতি জানিয়েছেন। তবে আন্তর্জাতিক মহল এ অভিযানে ইসরায়েলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে।

সূত্র : আলজাজিরা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড বাণিজ্য, নিউইয়র্কে ফেডারেল অভিযানে ১১ গ্রেপ্তার

তথ্য বিক্রিকে কেন্দ্র করে ট্রাম্পের বিরুদ্ধে নতুন আইনি লড়াই

হোয়াইট হাউসে বড় রদবদল, প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন লেভিট

নিউইয়র্কে ২০২৭ থেকে মেডিকেইডে নতুন শর্ত, ঝুঁকিতে যেসব সুবিধাভোগী

মিনেসোটার পঞ্চম আসনে ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় জয় ইলহান ওমরের

সব বিষয়ে এ+; রোদেলার চোখে এখন সাদা অ্যাপ্রনের স্বপ্ন

মিশিগানে বাংলা সংবাদ কার্যালয়ে সৈয়দ উতবার সৌজন্য সাক্ষাৎ

আবদুল এল-সায়েদ নির্বাচিত হলে নাতনিদের স্কুলে বোরকা পরে যেতে হবে: ন্যান্সি মেস

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

১০

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

১১

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

১২

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

১৩

মিশিগানে বাংলা প্রেস ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ফ্যামিলি ডে উদযাপন

১৪

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

১৫

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

১৬

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

১৭

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

১৮

৬১% মার্কিনি চান সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর বাড়ুক নজরদারি

১৯

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

২০