২৫ মার্চ ২০২৩, ১০:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সুপেয় পানি সংকটে বিশ্ব,জাতিকে ভাবতে হবে নতুন করে: গুতেরেস

ছবি: সংগৃহীত

বিশ্বের চার ভাগের এক ভাগ মানুষ এখনো সুপেয় পানির সুবিধা থেকে বঞ্চিত। পানিসম্পদ রক্ষায় ও পানির ব্যবহারে পরিবর্তন আনা জরুরি হয়ে পড়েছে বললেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস । বিশ্ব পানি দিবস (২২ মার্চ) উপলক্ষে জাতিসংঘ আয়োজিত তিন দিনব্যাপী সম্মেলনের শেষ দিনে গত শুক্রবার এ কথা বলেন তিনি।

আন্তোনিও গুতেরেস বলেন, বিশ্বের চার ভাগের এক ভাগ মানুষ এখনো সুপেয় পানির সুবিধা থেকে বঞ্চিত। পানির ব্যবহার নিয়ে মানব জাতিকে নতুন করে ভাবতে হবে। পানিসম্পদ রক্ষায় ও পানির ব্যবহারে পরিবর্তন আনা জরুরি হয়ে পড়েছে। পৃথিবীর সমৃদ্ধ একটি ভবিষ্যৎ নিশ্চিত ও সংঘাত ঠেকাতে চাইলে এমন পদক্ষেপ নিতে হবে বৈশ্বিকভাবে।

গত চার দশকের মধ্যে পানি নিয়ে জাতিসংঘের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্মেলন ছিল এটি। সম্মেলন শুরুর আগে গুতেরেস পানি নিয়ে সতর্ক করে বলেন, ‘পানি বিশ্ব মানবতার প্রাণশক্তি। ভ্যাম্পায়ারের মতো পানি ব্যবহার ও লাগামহীন উন্নয়ন কর্মকাণ্ডের জেরে পানিসম্পদ নিয়ে বিশ্ব এখন অন্ধভাবে এক বিপজ্জনক পথে হাঁটছে।’

এসময় নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এ সম্মেলনে বিভিন্ন দেশের সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধি, বিশেষজ্ঞসহ ১০ হাজার মানুষ অংশ নিয়েছিলেন।সম্মেলনের আগে ও সম্মেলন চলাকালে এতে অংশ নেওয়া প্রতিনিধিরা পানিসম্পদ রক্ষায় প্রায় ৭০০ প্রতিশ্রুতি দিয়েছেন।

এ প্রসঙ্গে জাতিসংঘ মহাসচিব বলেন, ‘পানি হলো সবচেয়ে মূল্যবান সম্পদ। বৈশ্বিক রাজনীতির যেসব অ্যাজেন্ডা আছে, তার কেন্দ্রে পানিসম্পদ থাকা প্রয়োজন। ভবিষ্যতে মানব জাতির সব আশা কোনো না কোনোভাবে পানিসম্পদ রক্ষায় একটি নতুন বিজ্ঞানভিত্তিক পদক্ষেপ গ্রহণের ওপর নির্ভর করছে। এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করার এটাই সময়।’

সম্মেলন শুরুর এক দিন আগে জাতিসংঘ ‘ওয়ার্ল্ড ওয়াটার ডেভেলপমেন্ট রিপোর্ট-২০২৩’ প্রকাশ করে। তাতে বলা হয়েছে, বিশ্বের মোট জনসংখ্যার ২৬ শতাংশই সুপেয় পানি পানের সুবিধা থেকে বঞ্চিত। আর মৌলিক স্যানিটেশন সুবিধা থেকে বঞ্চিত ৪৬ শতাংশ মানুষ।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে ইউনিক ঈদ বাজার মেলায় ক্রেতা ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

আজাদ স্পোর্টস একাডেমির বার্ষিক ব্যাডমিন্টন টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন

কোরআন পোড়ানোর উস্কানি ঘিরে উত্তেজনা হ্যামট্রামিক ও ডিয়ারবর্নে সাম্প্রদায়িক সম্প্রীতির নজির

মিশিগানে সিলেটের সাবেক পিপি অ্যাডভোকেট নুরুল হককে সংবর্ধনা

ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন, ভারতীয়দের জন্য নতুন নিয়ম যুক্তরাষ্ট্রের

মানসিক স্বাস্থ্য সংকটে বিশ্ব, আক্রান্ত ১২০ কোটি মানুষ

বাংলা একাডেমির ‘রবীন্দ্র পুরস্কার’  পেলেন অধ্যাপক নৃপেন্দ্রলাল দাশ

মিশিগানে ঈদ উৎসব ঘিরে বসছে ‘ইউনিক ঈদ বাজার’

মিশিগানের প্রাণের ছোঁয়ায় ওয়াকেস টাউন ইন্টারমিডিয়েট স্কুলে বাংলাদেশী কমিউনিটির জমকালো বৈশাখী উৎসব

গ্রিনকার্ড পেতে অনেক অভিবাসীকেই যুক্তরাষ্ট্র ছাড়তে হবে: ট্রাম্প প্রশাসন

১০

ভুয়া চাকরির প্রস্তাব দিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলে সাইবার হামলা চালাচ্ছে ইরান

১১

তারেক রহমানের রোডম‍্যাপে ডিজিটাল কন্টেন্টে  বিলিয়ন ডলারের সম্ভাবনা

১২

কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিলেটে প্রতিবাদ কর্মসূচি

১৩

স্বল্পমূল্যে বিশ্বকাপ দেখার সুযোগ, নিউইয়র্কবাসীর জন্য ৫০ ডলারে বিশ্বকাপ টিকিট

১৪

হিন্দুদের মানবিক সহায়তায় মিশিগানে আত্মপ্রকাশ করছে ‘অন্তিম সেবা ফাউন্ডেশন’

১৫

ট্রাম্পের মিডিয়া সাম্রাজ্যে আর্থিক সংকট, তিন মাসে ৪০০ মিলিয়নের বেশি লোকসান

১৬

ভারতের জেন–জিদের নতুন ট্রেন্ড, আলোচনায় ‘ককরোচ জনতা পার্টি’

১৭

সান ডিয়েগো ইসলামিক সেন্টারে হামলা, উদ্বেগে মিশিগান ইমাম কাউন্সিল

১৮

মিশিগানে শ্রদ্ধা ও ভালোবাসায় উদ্‌যাপিত হলো মা দিবস

১৯

ফোবানার ৪০তম কনভেনশনে অংশ নেবেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী

২০