২৩ সেপ্টেম্বর ২০২৫, ৬:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সানা’র উদ্যোগে আন্তর্জাতিক ঈদে মিলাদুন্নবী মাহফিল ও র‌্যালি অনুষ্ঠিত

মিশিগানে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে চতুর্থ বার্ষিক আন্তর্জাতিক মাহফিল ও বর্ণাঢ্য র‌্যালি। ২২ সেপ্টেম্বর হ্যামট্রামিকে Sunni Alliance of North America (SANA) এর উদ্যোগে অনুষ্ঠিত এই দিনব্যাপী অনুষ্ঠানে ধর্মপ্রাণ প্রবাসী মুসলিমরা একত্রিত হয়ে নবীর জীবনী ও শিক্ষার প্রতি তাদের ভালোবাসা প্রকাশ করেন।

 

 

প্রথমে আইডিয়াল ইসলামিক সেন্টারে বিশিষ্ট আলেমরা বয়ান পেশ করেন। এরপর বাদ জোহর র‌্যালির মাধ্যমে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপস্থিত মুসলিম সম্প্রদায়। বৃষ্টির মধ্যে ভিজেও  বাংলাদেশ, পাকিস্তান, আফ্রিকা, লেবানন, সোমালিয়া, বসনিয়া ও ইয়েমেনসহ বিভিন্ন দেশের কয়েক শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। প্রিয় নবীর শানে রচিত কবিতা ও নানারঙের ফেস্টুন ও প্লেকার্ড র‌্যালির সৌন্দর্য বৃদ্ধি করে।

 

 

র‌্যালিটি জসোকম্পো থেকে শুরু হয়ে হ্যামট্রামিক শহরের শেষ সীমানা কার্পেন্টার রোড, কনান্ট হলব্রুক রোড দিয়ে পুনরায় জসোকম্পোর ইসলামিক সেন্টারের সামনে সমাপ্ত হয়। শহরবাসী শান্তিপূর্ণভাবে ধর্মীয় এ র‌্যালি উপভোগ করেন এবং এর মহত্ত্ব অনুভব করেন।

 

 

এ আয়োজনে অংশ নেন সিটি কাউন্সিলম্যান এবং আমেরিকার বিভিন্ন প্রদেশ থেকে আগত বিশিষ্ট ধর্মীয় ব্যক্তিত্বরা। নিউ জার্সির শায়খ আমিন মুহাম্মদ, ক্যালিফোর্নিয়ার শায়খ জামাল উদ্দিন, মিশিগানের ড. শরীফ সাহিবজাদা, শায়খ তাহির মতিন সিদ্দিকী ও শায়খ মুহাম্মদ ইশতিয়াক মহানবীর জীবন ও ইসলামের শান্তি এবং ধর্মীয় শিক্ষার উপর তাৎপর্যপূর্ণ আলোচনা করেন।

 

 

র‌্যালির সমাপ্তি হয় বিশেষ মোনাজাতের মাধ্যমে। সফল অনুষ্ঠানের জন্য সকল অংশগ্রহণকারীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সানা’র সেক্রেটারি হাফিজ ক্বারী মাওলানা ফখরুল ইসলাম। অনুষ্ঠানটি ধর্মীয় ও সামাজিকভাবে প্রবাসী মুসলিম সম্প্রদায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ মিলনমেলা হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিমানবন্দর নিরাপত্তায় আইস মোতায়েনের ঘোষণা ট্রাম্পের

ট্রান্সফার শিক্ষার্থীদের জন্য দুই বছর ফ্রি টিউশন দিচ্ছে ওয়েন স্টেট ইউনিভার্সিটি

বৈশ্বিক দাসত্ব ও শোষন নির্মূলে জোরালো জোরালো আহবান জানাল বাংলাদেশ

বিএনপি পরিবার মিশিগান এর উদ্যোগে অ্যাডভোকেট এটিএম ফয়েজকে সংবর্ধনা

বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্য জোরদার ও অনলাইনে বিদ্বেষমূলক বক্তব্য প্রতিরোধে আন্ত: সংলাপের আহবান জানাল বাংলাদেশ

মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান, নিউইয়র্ক সহ বিভিন্ন রাজ্যে আনন্দ-চিত্তে ঈদুল ফিতর উদযাপন করলো প্রবাসী বাংলাদেশীরা

বাংলাদেশিদের ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন সতর্কবার্তা

মিশিগানে বাংলাদেশী স্টুডেন্ট কমিউনিটির সংবাদ সম্মেলন অনুষ্টিত

বিশ্বকাপ টিকিটের উচ্চমূল্য, ফিফার বিরুদ্ধে ক্ষোভ ও মামলা

ইরান যুদ্ধের দায় প্রতিরক্ষামন্ত্রীর ওপর চাপালেন ট্রাম্প

১০

ঈদের চতুর্থ দিনেও মাধবকুণ্ড জলপ্রপাতে পর্যটকদের ঢল

১১

সিলেটের ২৩ নম্বর ওয়ার্ডে ঈদ শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী মারজান হোসেন

১২

ঈদে বাংলাদেশ ভ্রমণে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র

১৩

সেনেগালের শিরোপা বাতিল, চ্যাম্পিয়ন ঘোষণা মরক্কো

১৪

বিশ্বব্যাপী সব মার্কিন দূতাবাসে নিরাপত্তা পর্যালোচনার নির্দেশ ওয়াশিংটনের

১৫

বড়লেখা পৌরশহরে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৬

ইউটিউবেই মিলবে বিশ্বকাপের হাইলাইটস, ফিফার সঙ্গে চুক্তি সম্পন্ন

১৭

ওয়ারেন অ্যাথলেটিক্স ক্লাব মিশিগান ব্যাডমিন্টন কমিউনিটির জন্য বার্ষিক কমিউনিটি ইফতার আয়োজন করে

১৮

গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশন অব মিশিগান, এর বিশাল ইফতার মাহফিল – ২৬ অনুষ্ঠিত

১৯

মিশিগান বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

২০