বিবিসি
১০ অক্টোবর ২০২৪, ৫:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাইবারক্যাব উদ্বোধন করছেন ইলন মাস্ক

অবশেষে নিজেদের তৈরি প্রথম রোবোট্যাক্সি (রোবট ট্যাক্সি) উন্মোচন করছে মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ওয়ার্নার ব্রাদার্স স্টুডিওতে বৃহস্পতিবার ‘সাইবারক্যাব’ নামের রোবোট্যাক্সি উন্মোচন করেছে টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক।

 

২০২৩ সালের মধ্যে রোবোট্যাক্সি বাজারে আনার পরিকল্পনা থাকলেও নানা কারণে তা আনতে পারেনি টেসলা। এরপর গত এপ্রিলে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক জানিয়েছিলেন, টেসলার তৈরি রোবোট্যাক্সি বাজারে আসবে আগামী ৮ আগস্ট। কিন্তু নির্দিষ্ট দিনে নিজেদের তৈরি রোবোট্যাক্সি উন্মোচন করতে পারেনি টেসলা। অবশেষে রোবোট্যাক্সি উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি।

 

এর আগে সাইবারক্যাব বিষয়ে খুব বেশি তথ্য জানায়নি টেসলা কর্তৃপক্ষ। তাদের তথ্যমতে, স্বয়ংক্রিয়ভাবে চলতে সক্ষম রোবটচালিত রোবোট্যাক্সি গাড়িটি ট্যাক্সি হিসেবে ভাড়া করা যাবে। যাত্রীরা স্মার্টফোনের অ্যাপ্লিকেশনের মাধ্যমে গাড়িটি ভাড়া করতে পারবেন। বৈদ্যুতিক গাড়িশিল্পের জন্য টেসলার রোবোট্যাক্সিকে বলা হচ্ছে বড় একটি পদক্ষেপ।

 

গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, টেসলার রোবোট্যাক্সিতে দুটি আসন ও প্রজাপতির মতো পাখা থাকবে। এটি ক্যামেরা ও কম্পিউটার শক্তি কাজে লাগিয়ে রাস্তায় চলাচল করবে। প্রচলিত স্বয়ংক্রিয় গাড়িগুলোর সঙ্গে পার্থক্য এখানে। অন্য গাড়িতে যেখানে লিডার নামের লেজারভিত্তিক সেন্সর ব্যবহৃত হয়, সেখানে এটি চলবে ক্যামেরা প্রযুক্তিতে। এ গাড়িতে টেসলার তৈরি ‘ফুল সেলফ-ড্রাইভিং’ সফটওয়্যার থাকতে পারে। এ ছাড়া এতে স্টিয়ারিং হুইল ও পেডালের মতো ফিচারগুলো না–ও থাকতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিকসের নানা সুবিধা যুক্ত হতে পারে এতে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনার ফেরার ঘোষণা: প্রত্যাশা নাকি বাস্তব পরিকল্পনা?

ইসলামে সময়ের মূল্য: প্রতিটি মুহূর্তের সঠিক ব্যবহার

ফিশিং আক্রমণ থেকে বাঁচতে বিশেষজ্ঞদের নতুন সতর্কবার্তা

হোয়াটসঅ্যাপে আসছে ইউজারনেম সুবিধা, ব্যক্তিগত নম্বর থাকবে সুরক্ষিত

কিডনি সুস্থ রাখতে প্রতিদিন কতটুকু পানি পান করা উচিত?

মিসর ম্যাচের ‘ডাকাতি’ বিতর্কে মুখ খুললেন নিউইয়র্কের মেয়র

আর্জেন্টিনা–মিসর ম্যাচের রেফারিং বিতর্কে মুখ খুলল ফিফা

‘গণতন্ত্রের জন্য বড় হুমকি চীন’: তাইপে সম্মেলনে মার্কিন এনজিও প্রধান

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেবে না ইতালি: জানালেন মেলোনি

বিশ্বকাপ ফাইনালে প্রথমবার ‘হাফটাইম শো’, মঞ্চ মাতাবেন যারা

১০

মিশিগানে হবিগঞ্জ জেলা এসোসিয়েশনের বার্ষিক বনভোজন সম্পন্ন

১১

বিশ্বের সেরা ১০ বাসযোগ্য শহরের ৩টিই অস্ট্রেলিয়ার, আর কোন শহর আছে তালিকায়

১২

ইউএন মিশনে আরও বাংলাদেশি শান্তিরক্ষী নিয়োগের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

১৩

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ, তদন্তে এফবিআই

১৪

বর্ষাকালে বাড়ছে ডেঙ্গুর ঝুঁকি, কীভাবে থাকবেন নিরাপদ?

১৫

কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থানে বিশ্বব্যাপী ব্যবসায় আসছে বড় পরিবর্তন

১৬

মরক্কোর মুখোমুখি হওয়ার আগে কঠিন পরীক্ষার অপেক্ষায় ফ্রান্স

১৭

প্রচণ্ড গরমে চোখের সুরক্ষায় যা জানা প্রয়োজন

১৮

ইনস্টাগ্রামের এডিটসে নতুন ফিচার, মিলবে দ্বিভাষিক ক্যাপশন ও এআই সহকারী

১৯

ইনস্টাগ্রামের এডিটসে নতুন ফিচার, মিলবে দ্বিভাষিক ক্যাপশন ও এআই সহকারী

২০