৬ নভেম্বর ২০২৩, ১:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শান্তির জন্য বাইডেনের তুলনায় ট্রাম্পের ওপরই বেশি ভরসা করছেন মার্কিনরা

শান্তির জন্য জো বাইডেনের চেয়ে ডোনাল্ড ট্রাম্পের ওপরই বেশি ভরসা করছেন মার্কিনরা। তাঁরা মনে করছেন, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক অঙ্গনে স্থিতিশীলতা জন্য ডোনাল্ড ট্রাম্প জো বাইডেনের চেয়ে অধিক গ্রহণযোগ্য। তবে ইসরায়েল ও ইউক্রেনে সামরিক সহায়তা দেওয়ার পক্ষে মত দিয়েছেন উল্লেখযোগ্যসংখ্যক আমেরিকান। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক জরিপে এমন চিত্র ওঠে এসেছে।

মার্কিনরা ট্রাম্পকে বাইডেনের তুলনায় কম যুদ্ধবাজ বলেও মনে করছেন। প্রায় ৪৭ শতাংশ অংশগ্রহণকারী মনে করেন, ট্রাম্প প্রশাসন ক্ষমতায় এলে বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা বাড়বে। এ তুলনায় মাত্র ৩১ শতাংশ অংশগ্রহণকারী শান্তি ও স্থিতিশীলতার জন্য বাইডেনের ওপর ভরসা করেন।

জরিপে দেখা যাচ্ছে, নেভাডা, জর্জিয়া, অ্যারিজোনা, মিশিগান, উইসকনসিন ও পেনসিলভানিয়া এই ছয়টি সুইং স্টেটের ভোটাররা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে ডোনাল্ড ট্রাম্পকে এগিয়ে রাখছেন। এ অঙ্গ রাজ্যগুলোতে কোনো দলেরই সংখ্যাগরিষ্ঠতা না থাকায় এগুলোকে সুইং স্টেট বলা হয়।

রোববার (৫ নভেম্বর) প্রকাশিত জরিপে দেখা যায়, ছয়টি সুইং স্টেটের পাঁচটিতেই বাইডেনের তুলনায় এগিয়ে রয়েছেন ট্রাম্প। নেভাডা অঙ্গরাজ্যে প্রায় ১১ পয়েন্টে এগিয়ে আছেন ট্রাম্প। জর্জিয়া, অ্যারিজোনা, মিশিগান ও পেনসিলভানিয়াতেও কম ব্যবধানে এগিয়ে আছেন তিনি। শুধু উইসকনসিনে মাত্র দুই পয়েন্টের ব্যবধানে এগিয়ে আছেন বাইডেন। যুক্তরাষ্ট্র ভুল পথে এগোচ্ছে এমনটাই মনে করছেন জরিপে অংশগ্রহণকারী দুই-তৃতীয়াংশই মানুষ। তারা মনে করেন, বাইডেন প্রশাসনের নীতি তাঁদের ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত করেছে। এমনকি বাইডেনের অর্ধেক সমর্থকই তাঁর নীতির প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন। ৬২ শতাংশ অংশগ্রহণকারী মনে করেন, প্রেসিডেন্ট পদের জন্য বাইডেনের মনের জোর কম।

প্রতি ১০ জনে ৬ জন অংশগ্রহণকারীই অর্থনৈতিক বিষয়ে বাইডেনের চেয়ে ট্রাম্পের ওপর বেশি ভরসা দেখিয়েছেন। ২০২৪ সালের নির্বাচনের জন্য অর্থনীতিকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু বলে মনে করছেন অধিকাংশ উত্তরদাতা। এ ছাড়া জরিপে শিক্ষা, উপার্জন, বয়স ও লিঙ্গভেদে ট্রাম্পই বেশি গুরুত্ব পাচ্ছেন। জরিপে শুধু ২ শতাংশ অংশগ্রহণকারী, যার মধ্যে ১ শতাংশেরও কম ৩০ বছরের নিচে। তাঁরা মনে করেন, যুক্তরাষ্ট্রের অর্থনীতি বর্তমানে অসাধারণ অবস্থায় রয়েছে। এ থেকে বোঝা যায়, তরুণ ভোটারদের মধ্যে বাইডেনের জনপ্রিয়তা বেশি। তাঁদের সমর্থনেই ২০২০ সালে বাইডেন জয় পান। তবে রোববার প্রকাশিত জরিপে, ট্রাম্পের চেয়ে মাত্র ১ পয়েন্টে এগিয়ে আছেন বাইডেন।

এর আগে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিবিএসের জরিপে ট্রাম্প বাইডেনের চেয়ে ৩ পয়েন্টে এগিয়ে ছিলেন। জরিপ অনুসারে, ভোটাররা অর্থনৈতিক ক্ষেত্রে রিপাবলিকানদের ওপরই আস্থা রাখছেন। প্রায় ৪৫ শতাংশ অংশগ্রহণকারীই বলছেন, ট্রাম্পের অধীনে যুক্তরাষ্ট্রের অর্থনীতি বেশি ভালো থাকবে। এ তুলনায় মাত্র ১৮ শতাংশ অংশগ্রহণকারী বাইডেনের ওপর একই আস্থা দেখিয়েছেন। তবে, ৫১ শতাংশ অংশগ্রহণকারীই মনে করেন, উভয় প্রার্থীর নীতিই মধ্যবিত্তের তুলনায় ধনীদের জন্য বেশি সুবিধাজনক। বাইডেন দ্বিতীয় দফায় ক্ষমতায় এলে অর্থনৈতিক পরিস্থিতি নাজুক হয়ে পড়বে বলে মত দিয়েছেন ৪৮ শতাংশ। আর ট্রাম্পের বিষয়ে একই ধারণা পোষণ করেন ৩২ শতাংশ। জরিপে অধিকাংশ অংশগ্রহণকারী বিদেশের মাটিতে যুদ্ধে জড়ানোর বিপক্ষে ভোট দিয়েছেন। ৭২ শতাংশই মনে করেন, যুক্তরাষ্ট্রের অন্যান্য দেশের বিষয়াদি থেকে দূরে থাকা উচিত। আর ৩৫ শতাংশ মার্কিন আদর্শের চেয়ে সামরিক শক্তির প্রদর্শনকে গুরুত্ব দিয়েছেন। এরপরও অনেক অংশগ্রহণকারীই ইসরায়েল (৫৫ শতাংশ) ও ইউক্রেনে (৫৩) সামরিক সহায়তার পক্ষে ভোট দিয়েছেন।


Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাক্ষরের সামান্য ভুলেও বাতিল হতে পারে এইচ-১বি ও গ্রিন কার্ড আবেদন

ট্রাম্পের অভিবাসন অভিযানে পরিবারছাড়া লক্ষাধিক শিশু

আইসের গণগ্রেপ্তারে লাগাম, স্বস্তিতে নিউইয়র্কের অভিবাসীরা

সংসদ সদস্যকে পাত্তাই দিচ্ছেন না উপজেলা প.প কর্মকর্তা, স্থানীয় মহলে চাপা ক্ষোভ

চুক্তি জটিলতায় মিশিগান মেডিসিন ছাড়তে হতে পারে আড়াই লাখ রোগীকে

ট্রাম্প-নেতানিয়াহুর মাথার দাম ঘোষণা ইরানের, পুরস্কার ৫৮ মিলিয়ন ডলার

ইরানের মানচিত্রে মার্কিন পতাকা, ট্রাম্পের পোস্ট ঘিরে তোলপাড়

টেকসই কৃষি উন্নয়নের লক্ষ্যে ‘পার্টনার কংগ্রেস’ ও কৃষি প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

মিশিগানে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে যুবলীগের আলোচনা সভা

নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘বাংলাদেশ ডে প্যারেড’

১০

ভুয়া তথ্য দিয়ে মার্কিন নাগরিকত্ব, ১২ জনের সিটিজেনশিপ বাতিলের উদ্যোগ

১১

মিশিগানে এডভোকেট বৃন্দের পরিচিতি ও সমন্বয় সভা অনুষ্ঠিত

১২

মার্কিন ‘কঠোর ৫ দফা’ প্রস্তাবে না বলল ইরান

১৩

আগামী ২৫ ও ২৬ জুলাই মিশিগানে বসছে বাংলাদেশি আমেরিকান ফেস্টিভ্যাল

১৪

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদে ইতি টানতে যাচ্ছেন স্টারমার

১৫

হাউজিং ভাউচার তহবিল কমায় নিউইয়র্কে বাড়ছে আবাসন সংকটের শঙ্কা

১৬

কমলগঞ্জে চা শ্রমিকদের মানববন্ধন ক্যামেলিয়া হাসপাতাল চালুর দাবিতে

১৭

তাইওয়ানের স্বাধীনতা ঘোষণার বিরুদ্ধে ট্রাম্পের সতর্কবার্তা

১৮

যুক্তরাষ্ট্রে শেষকৃত্যের ব্যয় বেড়ে চরম চাপে প্রবাসী মুসলিম পরিবার

১৯

জেলা প্রশাসকের প্রবাসী সম্মাননায় ভূষিত প্রিন্সিপাল মাওঃ আতিকুর রহমান

২০