বাংলা সংবাদ ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাগের বশে সঙ্গীকে যেসব কথা বলা উচিত নয়

দাম্পত্য সম্পর্কে ঝগড়া কমবেশি সবারই হয়। তবে ঝগড়ার সময় রাগের মাথায় এমন কিছু বলা উচিত নয়, যা দাম্পত্য সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

 

অনেকেই রাগের মাথায় ঝগড়ার সময় সঙ্গীকে আজেবাজে অনেক ধরনের কথা বলে ফেলেন। যা একেবারেই উচিত নয়। চলুন তবে জেনে নেওয়া যাক, কোন কথাগুলো বলা উচিত নয় ঝগড়ার সময়-

ব্রেকআপ বা ডিভোর্সের কথা

ঝগড়ার সময় রাগের মাথায় ব্রেকআপ বা ডিভোর্সের কথা বলে ফেলেন কেউ কেউ। এ ধরনের কথাবার্তার কারণে কিন্তু সত্যিই সম্পর্ক ভেঙে যেতে পারে। তাই এমন কথা একেবারেই নয়।

 

‘তুমি আসলে কোনো কাজেরই নও’

অনেকেই ঝগড়ার সময় সঙ্গীকে বলে বসে, ‘তুমি আসলে কোনো কাজেরই নও’। সেক্ষেত্রে সঙ্গী মনে কষ্ট পেতে পারেন। এমন কথা ভুলেও সঙ্গীকে বলবেন না।

 

সঙ্গীর উপর দোষ চাপানো

একে অন্যকে দোষারোপ করা কিংবা নিজের দোষ সঙ্গীর উপর চাপানো ও সেই কথা ঝগড়ার সময় টেনে আনাও মোটেই উচিত নয়। বরং সমস্যার কথা সঙ্গীকে ভালো করে বলুন। তিনি নিশ্চয়ই বুঝবেন। আপনি কোনো সমস্যায় পড়লে, তা না লুকিয়ে বরং সঙ্গীকে জানান।

 

‘তুমি বুঝবে না’

এ কথা বলে সঙ্গীকে কখনো অবহেলা করবেন না। ছোট কথা থেকেই ঝগড়া শুরু হয়, আর তা পরবর্তী সময়ে বড় আকার নেয়। কোনো বিষয় নিয়েই বেশি বাড়াবাড়ি করা উচিত নয়। বরং সমস্যার বিষয়টি নিয়ে সঙ্গীর সঙ্গে আলোচনা করে সমাধান করুন।

সূত্র: বেস্টলাইফ অনলাইন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একুশে পদক পেলেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও একটি ব্যান্ড দল

বৃহত্তর চট্টগ্রাম সমিতি মিশিগান এর বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত

কমলগঞ্জে ফিল্মি কায়দায় নারীকে অপহরণের চেষ্টা

বিশ্ববাজারে তেলের দামে উর্ধ্বগতি, ব্যারেলপ্রতি দাম ১০০ ডলার ছাড়াল

দুবাইয়ে বোমা হামলায় নিহত বড়লেখার প্রবাসী সালেহ আহমদকে দাফন, গ্রামে শোকের মাতম

ইতিহাসের প্রান্তরে অমলিন পদচিহ্ন: জর্জ ওয়াশিংটন

বাংলাদেশে এ বছর ফিতরা কত?

তাহাজ্জুদ নামাজ নবীজি (সা.) এর অতি প্রিয় আমল

জাকাত কারা পাবেন আর কারা পাবেন না?

তুরস্কে নিরাপত্তা শঙ্কা, নাগরিকদের দেশ ছাড়ার আহ্বান যুক্তরাষ্ট্রের

১০

রমজানে যেভাবে কাটত নবীজির দিনকাল

১১

নবনির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র

১২

দাপুটে পারফরম্যান্সে বিশ্বচ্যাম্পিয়ন ভারত

১৩

বাঙালি কমিউনিটির বিস্তার, সাফল্য এবং সমন্বয়ের চ্যালেঞ্জ সংগঠন বাড়ছে, ঐক্য কি বাড়ছে?

১৪

নতুন অভিবাসীদের আশ্রয়স্থল হয়ে উঠছে ডেট্রয়েটের বাংলাটাউন

১৫

মিশিগানে জৈন্তাপুর ওয়েলফেয়ার এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন

১৬

শহীদ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেপ্তার

১৭

‘শিগগিরই কিউবার পতন’: ট্রাম্পের মন্তব্যে বিতর্ক

১৮

বড়লেখায় নিসচা’র আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল মিলনমেলায় পরিণত

১৯

উত্তেজনার জেরে মধ্যপ্রাচ্য থেকে ফিরেছেন ২০ হাজার মার্কিন নাগরিক: স্টেট ডিপার্টমেন্ট

২০