১২ নভেম্বর ২০২৪, ৫:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যুদ্ধ শুরু করব না, আমি যুদ্ধ থামাব’ : বিজয় ভাষণে ডোনাল্ড ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরে দিয়েছেন বিজয় ভাষণ। যেখানে বিশ্বব্যাপী যুদ্ধ বন্ধে কাজ করবেন বলে জানিয়েছেন। একথা তার অন্যতম নীতিগত সিদ্ধান্তেরও ইঙ্গিত। ভাষণে বিশ্বের কোথায় কোথায় যুদ্ধ থামাতে সচেষ্টা হবেন, তা স্পষ্ট করে না বললেও – ভূরাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ইউক্রেন ও মধ্যপ্রাচ্যে ইসরায়েলের যুদ্ধ প্রসঙ্গে হয়তো তিনি একথা বলেছেন। তবে আশঙ্কার কারণ রয়েছে ইউক্রেনের জন্য।

 

বিজয় ভাষণে ট্রাম্প বলেন, “আমি যুদ্ধ শুরু করব না, আমি যুদ্ধ থামাব। এসময় তার প্রথম মেয়াদের কথা উল্লেখ করে বলেছেন, “আমাদের কোনো যুদ্ধ ছিল না, চার বছর আমরা কোনো যুদ্ধে জড়াইনি। কেবল আইএসআইএসকে পরাজিত করেছি।”

 

 

২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত প্রথম মেয়াদে প্রেসিডেন্ট থাকার সময়ে যুক্তরাষ্ট্রের সাথে বৈরী সম্পর্ক থাকা উত্তর কোরিয়ার সাথে সম্পর্কোন্নয়নেরও চেষ্টা চালান। তিনিই ছিলেন প্রথম ক্ষমতাসীন মার্কিন প্রেসিডেন্ট যিনি উ. কোরীয় নেতা কিম জন উনের সাথে সিঙ্গাপুরে ঐতিহাসিক এক বৈঠক করেন ও তার সাথে করমর্দন করেন। আমেরিকার নির্বাচনের ফলাফল নিয়ে উদগ্রীব ছিল ইউক্রেনও। নির্বাচনের ফল জানানো শুরু হতেই উৎকণ্ঠার সাথে সেদিকে লক্ষ্য রাখেন ইউক্রেনীয়রা। ট্রাম্প বিজয়ী হয়েছেন এটা জানার পরে ইউক্রেনীয়দের অনেকে আশঙ্কা করছেন, রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধের জন্য দেশটিতে পাঠানো গুরুত্বপূর্ণ সহায়তা বন্ধ করে দেবেন তিনি।ইউক্রেনের রণাঙ্গনে এগোচ্ছে রুশ বাহিনী, অন্যদিকে কোণঠাসা হয়ে লড়তে হচ্ছে ইউক্রেনীয়দের। জনবল ও অস্ত্রের সংখ্যা – দুদিক দিয়েই বিপর্যয়ের দোরগোড়ায় কিয়েভ। এদিকে মস্কোর সাথে উত্তর কোরিয়ার জোট আরও দৃঢ়তা লাভ করেছে, ওয়াশিংটন ও সিওল জানিয়েছে, হাজার হাজার উ. কোরীয় সেনাকে যুদ্ধে যোগ দিতে রাশিয়ায় পাঠানো হয়েছে।

 

 

 

ইউক্রেনকে বিপুল অর্থ ও অস্ত্র সহায়তা দিতে দিতে ক্লান্ত ইউরোপীয় মিত্ররাও। তবে যুক্তরাষ্ট্রের ব্যাপক সমর্থন সেখানে উদ্দীপনার ভূমিকা রেখেছে এতদিন। এখন ট্রাম্পের আগমনে এসব মিত্রদেশ হাল ছেড়ে দিবে এমন আশঙ্কাও তৈরি হয়েছে। কারণ, ট্রাম্প নির্বাচিত হলে ইউক্রেনকে সহায়তার কোনো প্রতিশ্রুতি দেননি।নির্বাচনের ফল ঘোষণার আগে যুক্তরাষ্ট্রে ইউক্রেনের সাবেক রাষ্ট্রদূত ওলেগ শামশুর বার্তাসংস্থা এএফপিকে বলেছিলেন, “ট্রাম্পের বিজয়ী হলে তা (ইউক্রেনের জন্য) ঝুঁকি তৈরি করবে। পরিস্থিতি হবে খুবই উদ্বেগজনক।”

 

 

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে যুক্তরাষ্ট্রের কারণে ন্যাটো সামরিক জোটের প্রায় সদস্যের কোনো না কোনো সাহায্য ইউক্রেন পেয়েছে। বিলিয়ন বিলিয়ন ডলারের আর্থিক ও অস্ত্র তারা দিয়েছে কিয়েভকে। তবে ইউরোপের এ সহায়তা এখন কমছে, নির্বাচনকে সামনে রেখে মার্কিন সহায়তাও গত দু-তিন মাস তেমন জোরালো ছিল না। এদিকে নির্বাচিত হওয়ার আগে ট্রাম্প বলেছিলে, তিনি প্রেসিডেন্ট হলে ইউক্রেনকে সহায়তা দেওয়া বন্ধ করে ২৪ ঘণ্টার মধ্যে যুদ্ধ থামাবেন। এই মন্তব্যের পরে তার সম্পর্কে ইউক্রেনের ভীতি আরও বেড়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে হবিগঞ্জ জেলা এসোসিয়েশনের বার্ষিক বনভোজন সম্পন্ন

বিশ্বের সেরা ১০ বাসযোগ্য শহরের ৩টিই অস্ট্রেলিয়ার, আর কোন শহর আছে তালিকায়

ইউএন মিশনে আরও বাংলাদেশি শান্তিরক্ষী নিয়োগের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ, তদন্তে এফবিআই

বর্ষাকালে বাড়ছে ডেঙ্গুর ঝুঁকি, কীভাবে থাকবেন নিরাপদ?

কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থানে বিশ্বব্যাপী ব্যবসায় আসছে বড় পরিবর্তন

মরক্কোর মুখোমুখি হওয়ার আগে কঠিন পরীক্ষার অপেক্ষায় ফ্রান্স

প্রচণ্ড গরমে চোখের সুরক্ষায় যা জানা প্রয়োজন

ইনস্টাগ্রামের এডিটসে নতুন ফিচার, মিলবে দ্বিভাষিক ক্যাপশন ও এআই সহকারী

ইনস্টাগ্রামের এডিটসে নতুন ফিচার, মিলবে দ্বিভাষিক ক্যাপশন ও এআই সহকারী

১০

আনচেলত্তির নেইমার-সিদ্ধান্ত ভুল, দাবি ব্রাজিলের সাবেক তারকার

১১

২০ বছর পর গাজার শাসনভার ছাড়ার ঘোষণা হামাসের

১২

বাংলা সাহিত্য পরিষদ ইউএসএর সাহিত্য আসর অনুষ্ঠিত

১৩

খামেনির শেষ বিদায়ে বাংলাদেশি প্রতিনিধিদলের উপস্থিতি, কৃতজ্ঞতা জানাল ইরান

১৪

বাকার উদ্যোগে আলাপন ও নৈশভোজ; চার বিশিষ্ট সমাজকর্মীকে সংবর্ধনা

১৫

মিশিগানে বড়লেখা ওয়েল ফেয়ার এসোসিয়েশনের বনভোজন সম্পন্ন

১৬

স্টুডেন্ট লোনে নতুন অধ্যায়, যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের জন্য কী বদলাচ্ছে

১৭

ট্রাম্প প্রশাসনের কড়াকড়ি: অস্থায়ী সুরক্ষাপ্রাপ্ত অভিবাসীদের যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ

১৮

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর উপলক্ষে শুরু ‘দ্য গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার’

১৯

সন্ধা নামে : ছন্দা বিনতে সুলতান

২০