বাংলা সংবাদ ডেস্ক
২২ মার্চ ২০২৫, ৯:৪৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যুদ্ধবিরতির জন্য ইসরায়েলকে চাপ ইউরোপের তিন দেশের

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল একাধিক ভয়াবহ বিমান হামলা চালিয়ে যুদ্ধবিরতি ভেঙে দিয়েছে। যার ফলে উপত্যকার পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠেছে এ মুহূর্তে। এই হামলাগুলোর ফলে গাজায় মৃতের সংখ্যা দ্রুত বাড়ছে এবং মানবিক সংকট গভীরতর হচ্ছে।

 

এ পরিস্থিতিতে, গাজায় দ্রুত যুদ্ধবিরতি চুক্তি ফেরানোর জন্য এবং মানবিক সহায়তার প্রবেশাধিকার নিশ্চিত করার জন্য ইসরায়েলের প্রতি এ আহ্বান প্রকাশ করেছে জার্মানি, ফ্রান্স এবং যুক্তরাজ্য। স্থানীয় সময় শুক্রবার (২১ মার্চ) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে ইউরোপের ৩টি দেশ এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানায়। এই বিবৃতিতে তারা গাজার মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ইসরায়েলের কাছে পানি, বিদ্যুৎসহ মানবিক সহায়তার প্রবেশাধিকার ফিরিয়ে দেওয়ার অনুরোধ করেছে। তাছাড়া, গাজার মানুষদের চিকিৎসাসেবা এবং চিকিৎসার জন্য স্থানান্তরের সুযোগ নিশ্চিত করতে তারা ইসরায়েলকে আন্তর্জাতিক মানবিক আইনের সঙ্গে সম্মতভাবে পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছে।

 

তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা গাজার বেসামরিক মানুষের প্রাণহানিতে গভীর দুঃখপ্রকাশ করেছেন। তারা ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসকে আহ্বান জানিয়েছেন যেন তারা ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেয়। তাদের মতে, ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যকার সমস্যার সামরিক সমাধান সম্ভব নয় এবং একটি দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করাই শান্তি প্রতিষ্ঠার একমাত্র উপায়। এছাড়া, তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা গাজার জাতিসংঘ প্রকল্প পরিষেবা কার্যালয়ে (ইউএনওপিএস) হামলার ঘটনায় নিজেদের গভীর উদ্বেগ এবং মর্মাহত হওয়ার কথা জানিয়েছেন এবং এ ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান জানিয়েছেন। এর আগে মঙ্গলবার (১৮ মার্চ) ইসরায়েল গাজার যুদ্ধবিরতি চুক্তি ভেঙে আকাশ ও স্থলপথে আক্রমণ শুরু করে, যা চলতি বছরের ১৯ জানুয়ারি থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতির অবসান ঘটায়।

 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৪৯,৬১৭ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১,১২,৯৫০ জনেরও বেশি। অন্যদিকে, গাজার সরকারি প্রচার মাধ্যম দাবি করেছে, নিহতের সংখ্যা ৬১,৭০০ ছাড়িয়ে যেতে পারে, কারণ ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ চাপা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার থেকে শুরু হওয়া নতুন আক্রমণে ৬০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলের বিমান হামলা ও স্থল অভিযান তীব্র হয়ে উঠেছে এবং মৃতের সংখ্যা দ্রুত বাড়ছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা গাজার দক্ষিণ রাফাহ শহরে স্থল অভিযান শুরু করেছে এবং বেইত লাহিয়া ও গাজার মধ্যাঞ্চলে তাদের অভিযান অব্যাহত রেখেছে, যার ফলে মানবিক সংকট আরও তীব্র হয়েছে।

 

গত বছরের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালানোর পর, ১,১৩৯ জন নিহত হন এবং ২০০ এরও বেশি ইসরায়েলি গাজায় আটক হন। এর প্রতিক্রিয়ায়, ইসরায়েল ব্যাপক সামরিক অভিযান শুরু করে, যা ভয়াবহ প্রাণহানি এবং মানবিক বিপর্যয় সৃষ্টি করেছে। বিশ্বব্যাপী শিশুদের ব্যাপক হতাহতের ঘটনায় গভীর নিন্দা প্রকাশ করা হচ্ছে এবং ইউনিসেফসহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলো গাজার যুদ্ধ বন্ধ করে দ্রুত মানবিক সহায়তা পৌঁছানোর জন্য আহ্বান জানিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাস্তার সৈনিক নয়, সীমান্তে গিয়ে জিয়ার সৈনিক প্রমাণ করুন- বড়লেখায় নাসিরুদ্দিন পাটোয়ারী

মিশিগানের ওয়ারেনে BAM-এর আয়োজনে টাউন হল মিটিং অনুষ্ঠিত

মিশিগানে তিন দিন ব্যাপী বর্ণাঢ্য হ্যামটাউন সামার জ্যাম ফ্যাস্টিভাল সফল করা নিয়ে বিএমসিএফ এর প্রেস ব্রিফিং

ট্রাম্পের ছবি নিয়ে এলো যুক্তরাষ্ট্রের নতুন স্মারক পাসপোর্ট

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

১০

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

১১

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

১২

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

১৩

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১৪

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১৫

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১৬

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৭

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৮

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৯

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

২০