বাংলা সংবাদ ডেস্ক
১৯ এপ্রিল ২০২৫, ৫:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্র-ইরান দ্বিতীয় দফার বৈঠক শেষ: দ্বন্দ্বে হুমকি ও সম্ভাবনা

মার্কিন নিষেধাজ্ঞা ও সামরিক হুমকির মধ্যেই পরমাণু কর্মসূচি নিয়ে দ্বিতীয় দফার আলোচনা সম্পন্ন করেছে ইরান ও যুক্তরাষ্ট্র। তবে এ আলোচনার ধরন ছিল বেশ জটিল ও ভিন্নধর্মী—প্রতিনিধি দল দুটি মুখোমুখি বসেনি। বরং বসেছিল আলাদা দুটি কক্ষে, আর এক কক্ষের বার্তা আরেক কক্ষে পৌঁছে দিয়েছে ওমানের কূটনীতিকরা।

 

স্থানীয় সময় শনিবার (১৯ এপ্রিল) ইতালির রাজধানী রোমে অবস্থিত ওমান দূতাবাসে অনুষ্ঠিত হয় এই ‘পরোক্ষ আলোচনা’। এই বৈঠকে ইরানি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। অপরদিকে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেন প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। প্রসঙ্গত, ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরার পর ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে এটি ছিল দুই দেশের মধ্যকার দ্বিতীয় দফার আলোচনা। প্রথম দফার আলোচনা হয়েছিল মাত্র এক সপ্তাহ আগে, ওমানের রাজধানী মাস্কাটে।

 

প্রথম বৈঠক সম্পর্কে আরাগচি জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ‘এক ধরনের আন্তরিকতা’ লক্ষ্য করা গেলেও ওয়াশিংটনের উদ্দেশ্য ও অভিপ্রায় নিয়ে এখনো সন্দেহ রয়েছে তেহরানের। শনিবারের বৈঠকে ইরান স্পষ্ট করে জানায়, আলোচনার বিষয়বস্তু কেবল তাদের পরমাণু কর্মসূচি ও যুক্তরাষ্ট্র আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারেই সীমাবদ্ধ থাকতে হবে। পররাষ্ট্রমন্ত্রী আরাগচি বলেন, যুক্তরাষ্ট্র যদি অযৌক্তিক ও অবাস্তব দাবি না তোলে, তাহলে একটি চুক্তি সম্ভব।কিন্তু বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্র ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর প্রতি ইরানের সমর্থন নিয়েও আলোচনা চায়, যা তেহরান প্রত্যাখ্যান করছে।

 

উল্লেখ্য, ২০১৫ সালে ওবামা প্রশাসনের সময় ইরানের সঙ্গে একটি ঐতিহাসিক পরমাণু চুক্তি হয়েছিল, যার মাধ্যমে তেহরান তাদের পরমাণু কর্মসূচি সীমিত করতে সম্মত হয়। কিন্তু ২০১৮ সালে ট্রাম্প সেই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন এবং ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন।সম্প্রতি আবার আলোচনার পথে ফিরেছে ওয়াশিংটন। তবে এই আলোচনা যতই এগোচ্ছে, ততই উত্তেজনা বাড়ছে আন্তর্জাতিক অঙ্গনে।

 

এদিকে, ইসরায়েল বসে নেই। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের পরমাণু স্থাপনাগুলোর ওপর হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে সঙ্গে নেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প সেই প্রস্তাব নাকচ করে দেন এবং কূটনৈতিক আলোচনার পথ বেছে নেন। জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা আইএইএর প্রধান রাফায়েল গ্রোসি জানান, তেহরান পারমাণবিক বোমা তৈরির খুব কাছাকাছি চলে এসেছে। সুতরাং, কূটনৈতিক আলোচনা চললেও বাস্তবতা বলছে, মধ্যপ্রাচ্যজুড়ে চাপা উত্তেজনার আগুন ক্রমেই দাউদাউ করে জ্বলতে শুরু করেছে। আলোচনার পরিণতি কোন দিকে যাবে—তা এখনো অনিশ্চিত।

 

সূত্র: এএফপি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যেভাবে শুরু হয়েছিল কুরবানি

বড়লেখায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ পাঁচজন আটক

অভিযানে নতুন ইতিহাস গড়ে দেশে ফিরছে মার্কিন রণতরি ‘ইউএসএস ফোর্ড

ডেমোক্রেটিক পার্টি লিডার ড. নাজ হাসান শাহীনের আমন্ত্রণে সভা ও ডিনারপার্টি অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের স্মারক পাসপোর্টে যুক্ত হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের ছবি

বাংলাদেশের মিডিয়া জগতের কিংবদন্তী কলম সৈনিক সৈয়দ আবদাল আহমেদ প্রধান তথ্য কর্মকতা হলেন প্রবাসী সাংবাদিক তুহিনের অভিনন্দন

নিউইয়র্কের আকাশে এয়ার ট্যাক্সি, ভবিষ্যৎ পরিবহনে বড় পরিবর্তনের ইঙ্গিত

যুক্তরাষ্ট্রে বিজ্ঞান খাতে আলোড়ন, বোর্ডের সব সদস্য বরখাস্ত

প্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির চেষ্টাকালে ডাকাত নিহত

ট্যাক্স রিফান্ড বৃদ্ধি ও বাজারে উত্থান নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন প্রচার

১০

শিক্ষার্থী সুরক্ষায় কড়া নজরদারি, ডেট্রয়েট স্কুলে মুখ শনাক্তকরণ প্রযুক্তি চালু

১১

বর্নিল আয়োজনে মিশিগানে বৈশাখী উৎসব উদযাপন

১২

যুক্তরাষ্ট্রে এইচ-১বি ভিসা তিন বছরের জন্য বন্ধের প্রস্তাব, অনিশ্চয়তায় লাখো বিদেশি কর্মী

১৩

মিশিগানে বিএনপির মেয়াদোত্তীর্ণ কমিটি নিয়ে নেতাকর্মীদের ক্ষোভ প্রকাশ, নতুন নেতৃত্বের দাবিতে সংবাদ সম্মেলন

১৪

মেট্রো ডেট্রয়েটে বাংলাদেশি কমিউনিটির উত্থান, অর্থনীতি ও আবাসনে নতুন শক্তি

১৫

বন্ড বাজারে বড় বিনিয়োগ, মার্চে ৫১ মিলিয়ন ডলার খরচ ট্রাম্পের

১৬

হোয়াইট হাউসে হামলার ঘটনায় বিশ্বজুড়ে উদ্বেগ, বার্তা দিলেন রাষ্ট্রপ্রধানরা

১৭

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ দেখতে যাওয়ায় রেড অ্যালার্ট জারি মানবাধিকার সংগঠনের

১৮

বড়লেখায় কালবৈশাখীর তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি

১৯

শিশুদের ম্যালেরিয়া চিকিৎসার ওষুধে প্রথমবার অনুমোদন দিল ডব্লিউএইচও

২০