২ জুলাই ২০২৫, ১০:৪৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে বিমান দুর্ঘটনায় একই পরিবারের ৪ জনসহ সব আরোহীর মৃত্যু

যুক্তরাষ্ট্রের ওহাইওর আকাশে রোববারের সকালটি ছিল আর দশটা দিনের মতোই স্বাভাবিক। কিন্তু কয়েক মিনিটের মধ্যেই সে সকাল পরিণত হলো এক ভয়াবহ শোকগাঁথায়। ইয়ংস্টাউন আঞ্চলিক বিমানবন্দর থেকে উড্ডয়নের মাত্র সাত মিনিট পরই বিধ্বস্ত হলো ছোট্ট একটি দুই ইঞ্জিনের বিমান। ছুটি শেষে ঘরে ফেরা হলো না এক সুখী পরিবারের। মুহূর্তেই নিভে গেল ছয়টি প্রাণের প্রদীপ, থমকে গেল কত স্বপ্ন, কত আশা।

 

 

নিহতদের মধ্যে ছিলেন লিবার্টি স্টিল ইন্ডাস্ট্রিজ ইনকর্পোরেটেডের প্রতিষ্ঠাতা জেমস ‘জিম’ ওয়েলার (৬৭), যিনি জীবনের পরিশ্রমে গড়ে তুলেছিলেন এক ব্যবসা সাম্রাজ্য। তার পাশে ছিলেন জীবনের সুখ-দুঃখের সঙ্গী স্ত্রী ভেরোনিকা (৬৮)। পরিবারের গর্ব, তাদের একমাত্র ছেলে জন (৩৬) আর পুত্রবধূ মারিয়া (৩৪)। যারা নতুন স্বপ্ন বুনছিলেন আগামী দিনের জন্য। সেই সঙ্গে প্রাণ গেল পাইলট জোসেফ ম্যাক্সিন (৬৩) ও কো-পাইলট টিমোথি ব্লেকের (৫৫), যারা শেষ মুহূর্ত পর্যন্ত প্রাণপণে চেষ্টা করেছিলেন যাত্রীদের রক্ষা করতে।

 

 

প্রত্যক্ষদর্শীরা বলছেন, আকাশ ফাটানো এক বিকট শব্দে কেঁপে উঠেছিল চারপাশ। তারপর নিস্তব্ধতা। বাতাসে ভেসে বেড়ায় পোড়া ধোঁয়া আর ধ্বংসস্তূপের করুণ গন্ধ। হাওল্যান্ড টাউনশিপ ফায়ার চিফ রেমন্ড পেস জানান, ঘন জঙ্গলের মধ্যে দুর্ঘটনাস্থলে পৌঁছাতে সময় লেগেছে, আর ততক্ষণে সব শেষ। ছয়টি নিথর দেহ উদ্ধারের পর কেবল কান্নাই ছিল সঙ্গী।

 

 

একটি ছুটি শেষ করে ঘরে ফেরার আনন্দমুখর অপেক্ষা যে এভাবে মৃত্যুমিছিলে পরিণত হবে, তা কে জানত! এই দুর্ঘটনা শুধু এক পরিবারের নয়, পুরো কমিউনিটির হৃদয়ে শোকের কালো ছায়া বয়ে এনেছে। কত অজস্র অসমাপ্ত কথা, অগোছানো স্বপ্ন, ফেলে যাওয়া ভালোবাসা — সবকিছু যেন থেমে গেছে সেই ভাঙা বিমানের পাশে। কারণ? এখনো অজানা। কিন্তু শোকের এ ভার আজ ওহাইও পেরিয়ে ছড়িয়ে পড়েছে দূর দূরান্তে, অসংখ্য হৃদয়ে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের ওল্ডহামে মতবিনিময় সভা

১

নোবেল শান্তি পুরস্কার ঘোষণার পর আইসিসিকে ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা

২

যুক্তরাষ্ট্রে ‘মেডিকেয়ার ফর অল’ ব্যবস্থায় সমর্থন বেড়ে জরিপের ইতিহাসে সর্বোচ্চ

৩

৭ কোটি শিশুর ‘ট্রাম্প অ্যাকাউন্ট’ প্রস্তুত,ক্লেইম করতে হবে অভিভাবকদের

৪

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বিবিসিসিআইয়ের মতবিনিময় সভা

৫

বিদেশি শিক্ষার্থীদের কাজের অনুমতিতে ৭০ হাজার ডলারের ফি প্রস্তাব ট্রাম্পের

৬

ব্রাডফোর্ডে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচনী প্রচারে গুলজার-কুদ্দুস-মনির প্যানেল

৭

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির নতুন কমিটি গঠনের দায়িত্ব আহ্বায়ক কমিটির

৮

আমেরিকান নাগরিকত্ব বাতিলের উদ্যোগ, ৪০ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্প প্রশাসনের

৯

সাবেক মেজরের মৃত্যুদণ্ড কার্যকর করতে ট্রাম্পের অনুমোদন

১০

বাংলাদেশিদের মার্কিন ভিজিট ভিসায় সর্বোচ্চ ২০ হাজার ডলার বন্ড

১১

দুই দিনব্যাপী দুর্গোৎসবে সাজবে টাইমস স্কয়ার, আয়োজন ১০ ও ১১ অক্টোবর

১২

বিদেশি কর্মীদের জন্য বড় স্বস্তি, এইচ-১বি ভিসার ১ লাখ ডলারের ফি স্থগিত

১৩

মার্কিন প্রবেশপথে বদল আসছে, পাসপোর্ট স্ট্যাম্পের বদলে গুরুত্ব পাবে I-94

১৪

৩০ ডলারে কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৩ লাখ ডলারে

১৫

যুক্তরাষ্ট্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে বৈধ অভিবাসন কমেছে ৯৬ শতাংশ

১৬

কর রিটার্নে নাগরিকত্বের তথ্য দেওয়ার প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

১৭

২ কোটির বেশি প্রবীণের জন্য এককালীন ৯০ ডলারের ঘোষণা ট্রাম্পের

১৮

জ্যাকসন হাইটসে প্রকাশ্যেই ভুয়া পাসপোর্ট ও গ্রিন কার্ড বিক্রি

১৯

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে নতুন ব্যাচ নিচ্ছে USA Consulting Tech

২০