টাইমস অব ইন্ডিয়া
৯ নভেম্বর ২০২৪, ২:০০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের পরিকল্পনা, উদ্বেগে বাংলাদেশিরা

যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে নতুন সিদ্ধান্তের ঘোষণা আসায় দুশ্চিন্তায় পড়েছেন বাংলাদেশিসহ অনেক অভিবাসনপ্রত্যাশী। দেশটির প্রচলিত আইন অনুযায়ী, যুক্তরাষ্ট্রে জন্ম নিলে স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব পাওয়ার যে সুবিধা ছিল, তা বাতিলের পরিকল্পনা চলছে।

বৃহস্পতিবার (৮ নভেম্বর) টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন নির্বাচনে জয়ী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জন্মসূত্রে নাগরিকত্বের এই বিধানটি বাতিলের ঘোষণা দিয়েছেন। তার প্রচারাভিযানের ওয়েবসাইটে বলা হয়েছে, নতুন প্রশাসন দায়িত্ব নেওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শিশুদের স্বয়ংক্রিয় নাগরিকত্বের বিধান বাতিল হবে। পরিবর্তে শুধুমাত্র যাদের পিতা বা মাতার যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব বা বৈধ বসবাসের অনুমতি রয়েছে, তাদেরই নাগরিকত্ব দেওয়া হবে।

ওয়েবসাইটে আরও উল্লেখ করা হয়েছে, যুক্তরাষ্ট্রের মাটিতে জন্ম নেওয়া শিশুর নাগরিকত্ব পেতে হলে তার পিতা বা মাতার কোনো একজনের যুক্তরাষ্ট্রের নাগরিক বা বৈধ বসবাসের অনুমতি থাকা আবশ্যক। এই নির্দেশনা দ্রুতই কেন্দ্রীয় সংস্থাগুলোতে পাঠানো হবে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০ জানুয়ারি দায়িত্ব গ্রহণের পর থেকেই এই নির্দেশনা কার্যকর করা হবে বলে জানিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স।

যুক্তরাষ্ট্রের অভিবাসন আইনজীবীরা ট্রাম্পের এ সিদ্ধান্তকে মার্কিন সংবিধানবিরোধী বলে মন্তব্য করেছেন। অভিবাসন আইনজীবী গ্রেগ সিসকাইন্ড বলেন, এটি মার্কিন সংবিধানের ১৪তম সংশোধনীর লঙ্ঘন, তাই এমন সিদ্ধান্ত নেওয়া হলে সরকারের বিরুদ্ধে মামলা করা যাবে।

পিউ রিসার্চ সেন্টারের ২০২২ সালের শুমারি অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ৩৩ কোটি ৪৯ লাখ জনসংখ্যার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বৈধ ও অবৈধ অভিবাসী রয়েছেন, যাদের মধ্যে লাখ লাখ বাংলাদেশিও আছেন। মার্কিন নাগরিকত্ব ও গ্রিনকার্ড অর্জনের লক্ষ্যে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়াটি অনেক অভিবাসীই সহজ উপায় হিসেবে ব্যবহার করেন। যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শিশুরা নাগরিকত্ব পাওয়ায় তাদের পিতামাতা বৈধভাবে সেখানে বসবাসের অনুমতি পেয়ে থাকেন এবং ১৮ বছর পর তাদেরও নাগরিকত্ব পাওয়ার পথ সহজ হয়ে যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে হবিগঞ্জ জেলা এসোসিয়েশনের বার্ষিক বনভোজন সম্পন্ন

বিশ্বের সেরা ১০ বাসযোগ্য শহরের ৩টিই অস্ট্রেলিয়ার, আর কোন শহর আছে তালিকায়

ইউএন মিশনে আরও বাংলাদেশি শান্তিরক্ষী নিয়োগের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ, তদন্তে এফবিআই

বর্ষাকালে বাড়ছে ডেঙ্গুর ঝুঁকি, কীভাবে থাকবেন নিরাপদ?

কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থানে বিশ্বব্যাপী ব্যবসায় আসছে বড় পরিবর্তন

মরক্কোর মুখোমুখি হওয়ার আগে কঠিন পরীক্ষার অপেক্ষায় ফ্রান্স

প্রচণ্ড গরমে চোখের সুরক্ষায় যা জানা প্রয়োজন

ইনস্টাগ্রামের এডিটসে নতুন ফিচার, মিলবে দ্বিভাষিক ক্যাপশন ও এআই সহকারী

ইনস্টাগ্রামের এডিটসে নতুন ফিচার, মিলবে দ্বিভাষিক ক্যাপশন ও এআই সহকারী

১০

আনচেলত্তির নেইমার-সিদ্ধান্ত ভুল, দাবি ব্রাজিলের সাবেক তারকার

১১

২০ বছর পর গাজার শাসনভার ছাড়ার ঘোষণা হামাসের

১২

বাংলা সাহিত্য পরিষদ ইউএসএর সাহিত্য আসর অনুষ্ঠিত

১৩

খামেনির শেষ বিদায়ে বাংলাদেশি প্রতিনিধিদলের উপস্থিতি, কৃতজ্ঞতা জানাল ইরান

১৪

বাকার উদ্যোগে আলাপন ও নৈশভোজ; চার বিশিষ্ট সমাজকর্মীকে সংবর্ধনা

১৫

মিশিগানে বড়লেখা ওয়েল ফেয়ার এসোসিয়েশনের বনভোজন সম্পন্ন

১৬

স্টুডেন্ট লোনে নতুন অধ্যায়, যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের জন্য কী বদলাচ্ছে

১৭

ট্রাম্প প্রশাসনের কড়াকড়ি: অস্থায়ী সুরক্ষাপ্রাপ্ত অভিবাসীদের যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ

১৮

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর উপলক্ষে শুরু ‘দ্য গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার’

১৯

সন্ধা নামে : ছন্দা বিনতে সুলতান

২০