বাংলা সংবাদ ডেস্ক
২৯ অগাস্ট ২০২৪, ৪:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ চীন

চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ হয়েছে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের। বৃহস্পতিবার সাক্ষাতের পর সুলিভানকে প্রেসিডেন্ট শি বলেছেন, অনেক কিছু বদলে যাওয়া সত্ত্বেও এখনো যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ চীন।

 

সুলিভানের তিন দিনের এই সফরের লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বিভিন্ন বিষয়ে যোগাযোগ জোরদার করা। সফরে এসে পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং অন্য উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন সুলিভান।২০১৬ সালের পর এই প্রথম যুক্তরাষ্ট্রের কোনো নিরাপত্তা উপদেষ্টা চীন সফরে গেলেন।

 

চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, শি চিনপিং যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সুলিভানকে বলেছেন, ‘বড় ধরনের পরিবর্তন সত্ত্বেও চীন ও যুক্তরাষ্ট্র এখনো সুসম্পর্ক উপভোগ করতে পারে। শি চিনপিং বলেছেন, চীন-যুক্তরাষ্ট্রের সম্পর্কের স্থিতিশীলতা, সুস্থ ও টেকসই উন্নয়নের লক্ষ্যে চীনের প্রতিশ্রুতির পরিবর্তন হয়নি। আমাদের প্রত্যাশা, যুক্তরাষ্ট্র এ ক্ষেত্রে সমান ইতিবাচক মানসিকতা নিয়ে এগিয়ে আসবে।

 

এদিন সকালে চীনের শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল ঝাং ইউক্সিয়ার সঙ্গে বেইজিংয়ে সেন্ট্রাল মিলিটারি কমিশনের প্রধান কার্যালয়ে সাক্ষাৎ করেন সুলিভান। সেখানে তারা তাইওয়ানসহ সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে কথা বলেন। দক্ষিণ চীন সাগরে নৌযান চলাচলের স্বাধীনতার ওপর গুরুত্বারোপ করেছেন সুলিভান। সাম্প্রতিক মাসগুলোতে সেখানে চীন ও ফিলিপাইন দ্বন্দ্বে জড়িয়েছে। তাইওয়ান প্রণালিতে স্থিতিশীলতা কামনা করেছেন তিনি। অন্যদিকে ঝাং বলেছেন, যুক্তরাষ্ট্রকে তাইওয়ানের সঙ্গে সামরিক সহযোগিতা বন্ধ করতে হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

১

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

২

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

৪

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৫

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৬

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৭

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

৮

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

৯

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১০

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১১

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১২

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১৩

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১৪

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৫

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৬

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৭

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৮

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৯

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

২০