বাংলা সংবাদ ডেস্ক
৩১ অগাস্ট ২০২৪, ১:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের নির্বাচনী প্রচারণায় সিক্রেট সার্ভিসকে বাড়তি সহায়তার অনুমোদন

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন আসন্ন নির্বাচনে প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থীদের জন্য সিক্রেট সার্ভিসকে অতিরিক্ত সামরিক সহায়তা দেয়ার অনুরোধ অনুমোদন করেছেন। বৃহস্পতিবার পেন্টাগন এবং সিক্রেট সার্ভিস পৃথকভাবে একথা জানান।

 

পেন্টাগনের মুখপাত্র সাবরিনা সিং বিস্তারিত কিছু না জানিয়ে বলেছেন, নির্বাচনের সময় বিভিন্ন স্থানে সিক্রেট সার্ভিসকে পরিকল্পনা ও সহায়তা দেয়ার জন্য যুক্তরাষ্ট্রের নর্দার্ন কমান্ডকে অস্টিন নির্দেশ দিয়েছিলেন।

পরে সিক্রেট সার্ভিসের একজন মুখপাত্র জানান, গত ১৩ জুলাই পেনসিলভানিয়ায় রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডনাল্ড ট্রাম্পের সমাবেশের পর সিক্রেট সার্ভিস তাদের নিরাপত্তা অভিযান জোরদার করেছে।

সিক্রেট সার্ভিসের মুখপাত্র বলেন, ‘এই প্রচেষ্টার অংশ হিসেবে প্রতিরক্ষা বিভাগ ২০২৪ সালের নির্বাচনী প্রচারণা মৌসুমে যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসকে রসদ, পরিবহন ও যোগাযোগসহ অতিরিক্ত সহায়তা সরবরাহ করছে।’

পেনসিলভানিয়ায় ট্রাম্পের সমাবেশের নিরাপত্তারক্ষীরা সন্দেহভাজন ব্যক্তি কিভাবে ট্রাম্পের কাছেই নিকটবর্তী একটি ছাদে উঠতে সক্ষম হয়েছিল তা নিয়ে উদ্বেগের মুখে পড়েছিল। সিক্রেট সার্ভিস বলেছে, তারা সুরক্ষা ত্রুটির জন্য ‘লজ্জিত’ এবং এর পরে এর প্রধান পদত্যাগ করেছেন। এতে র‍্যালিতে অংশ নেয়া একজন ব্যক্তি নিহত ও দু’জন আহত হন। সন্দেহভাজন বন্দুকধারীর পেছনে কী উদ্দেশ্য ছিল তা এখনো এফবিআই নিশ্চিত হতে পারেনি। আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্রের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে রয়েছেন ট্রাম্প ও ডেমোক্র্যাট ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস।
সূত্র : ভয়েস অফ আমেরিকা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশি-আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের দশম বার্ষিকী উদ্‌যাপন

১

অর্থপাচার ও নিষেধাজ্ঞা আইন লঙ্ঘন: ১২০ কোটি ডলার জরিমানা ব্যাংক অব আমেরিকাকে

২

প্রবাসে বাংলা সংস্কৃতি চর্চায় নিউইয়র্কে নাট্য ও মিডিয়া কর্মীদের মিলনমেলা

৩

নির্বাচন ঘিরে ট্রাম্পের প্রচারে ‘ভয়ের রাজনীতি’, সিএনএনের বিশ্লেষণ

৪

যুক্তরাষ্ট্রে অভিবাসীদের কাজের অনুমতি নবায়নের সুবিধা বাতিল

৫

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পেছনে ইলন মাস্কের ২৭৬ মিলিয়ন ডলার

৬

মার্কিন নির্বাচনে বাজির বিরুদ্ধে অধিকাংশ নাগরিক, জরিপে উদ্বেগ প্রকাশ

৭

বিদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের পাসপোর্ট নিয়ে গুরুত্বপূর্ণ সতর্কতা

৮

মিশিগানে নতুন মেডিকেইড নিয়ম, স্বাস্থ্যবিমা হারাতে পারেন ২ লাখ মানুষ

৯

দ্বৈত নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে মার্কিন পাসপোর্ট ব্যবহার বাধ্যতামূলক

১০

যুক্তরাষ্ট্রে অবসরভাতা বাড়ার সম্ভাবনা, ২০২৭ সালের COLA নিয়ে অপেক্ষা

১১

আড়াইশ বছর পূর্তির পাসপোর্টে ট্রাম্পের ছবি, প্রশ্ন রাষ্ট্রীয় নিরপেক্ষতা নিয়ে

১২

নিউইয়র্কে ৫ বছরের শিশুর সামনে আইসিইর গুলিতে আহত ১, ক্ষোভ মেয়র মামদানির

১৩

জে-১ ভিসা জালিয়াতি নিয়ে যুক্তরাষ্ট্রের ৯ বিশ্ববিদ্যালয়ে তদন্ত

১৪

অভিবাসন নথি নিয়ে তদন্ত, ইলহান ওমরের বাসভবনে ফেডারেল অভিযান

১৫

মিশিগান বাংলাদেশি কমিউনিটিতে ডেমোক্রেটিক পার্টির জোটভুক্ত নির্বাচনী সমাবেশ ২৫ অক্টোবর

১৬

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের ওল্ডহামে মতবিনিময় সভা

১৭

নোবেল শান্তি পুরস্কার ঘোষণার পর আইসিসিকে ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা

১৮

যুক্তরাষ্ট্রে ‘মেডিকেয়ার ফর অল’ ব্যবস্থায় সমর্থন বেড়ে জরিপের ইতিহাসে সর্বোচ্চ

১৯

৭ কোটি শিশুর ‘ট্রাম্প অ্যাকাউন্ট’ প্রস্তুত,ক্লেইম করতে হবে অভিভাবকদের

২০