৭ অগাস্ট ২০২৫, ৬:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাজ্যের ‘হোমলেসনেস মিনিস্টারের’ পদ ছাড়লেন রুশনারা

ভাড়াটিয়া বিতর্কের মধ্যে ব্রিটেনের লেবার সরকারের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুশনারা আলী। বৃহস্পতিবার (৭ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পদত্যাগপত্রের একটি ছবি প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেন তিনি।

 

 

 

গত ৪ জুলাই অনুষ্ঠিত যুক্তরাজ্যের জাতীয় নির্বাচনে লেবার পার্টির নিরঙ্কুশ বিজয়ের পর রুশনারা আলীকে গৃহায়ন, কমিউনিটি ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পার্লামেন্টারি প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল তিনি লন্ডনের টাওয়ার হ্যামলেটসের বেথনাল গ্রিন অ্যান্ড বো আসন থেকে জয়ী হন। ২০১০ সালে রুশনারা ছিলেন প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি।

 

সম্প্রতি সংবাদমাধ্যমে প্রকাশ পায়, রুশনারা আলী পূর্ব লন্ডনের নিজ বাড়ি থেকে চারজন ভাড়াটিয়াকে উচ্ছেদ করেন এবং পরে বাড়িটির ভাড়া ৭০০ পাউন্ড পর্যন্ত বাড়ান। এক সময় ভাড়াটিয়াদের অধিকার রক্ষায় সোচ্চার থাকা এই এমপির বিরুদ্ধে এমন পদক্ষেপ নেওয়ায় তিনি ব্যাপক সমালোচনার মুখে পড়েন।

রুশনারার ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, তিনি মূলত বাড়ি বিক্রির উদ্দেশ্যে ভাড়াটিয়াদের সরিয়েছিলেন। কিন্তু ক্রেতা না পাওয়ায় পরে আবারও বাড়িটি ভাড়া দেন।

 

পদত্যাগপত্রে কী বললেন রুশনারা?

প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বরাবর পাঠানো পদত্যাগপত্রে রুশনারা লিখেছেন, ‘প্রিয় প্রধানমন্ত্রী, ভারাক্রান্ত মনে আমি মন্ত্রী হিসেবে পদত্যাগের প্রস্তাব দিচ্ছি। লেবার সরকারের প্রতি আমার আনুগত্য সবসময় বজায় থাকবে। আমি সবসময় আইন মেনে চলার চেষ্টা করেছি এবং দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করেছি।

তবে আমার ব্যক্তিগত বিষয়ে চলমান বিতর্ক সরকারের কাজে ব্যাঘাত ঘটাতে পারে, এ কারণেই আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড বাণিজ্য, নিউইয়র্কে ফেডারেল অভিযানে ১১ গ্রেপ্তার

তথ্য বিক্রিকে কেন্দ্র করে ট্রাম্পের বিরুদ্ধে নতুন আইনি লড়াই

হোয়াইট হাউসে বড় রদবদল, প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন লেভিট

নিউইয়র্কে ২০২৭ থেকে মেডিকেইডে নতুন শর্ত, ঝুঁকিতে যেসব সুবিধাভোগী

মিনেসোটার পঞ্চম আসনে ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় জয় ইলহান ওমরের

সব বিষয়ে এ+; রোদেলার চোখে এখন সাদা অ্যাপ্রনের স্বপ্ন

মিশিগানে বাংলা সংবাদ কার্যালয়ে সৈয়দ উতবার সৌজন্য সাক্ষাৎ

আবদুল এল-সায়েদ নির্বাচিত হলে নাতনিদের স্কুলে বোরকা পরে যেতে হবে: ন্যান্সি মেস

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

১০

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

১১

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

১২

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

১৩

মিশিগানে বাংলা প্রেস ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ফ্যামিলি ডে উদযাপন

১৪

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

১৫

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

১৬

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

১৭

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

১৮

৬১% মার্কিনি চান সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর বাড়ুক নজরদারি

১৯

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

২০