বাংলা সংবাদ ডেস্ক
২৪ জুন ২০২৫, ১২:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিসাইল আতঙ্ক: রাশিয়ার হামলায় মার্কিন দূতাবাসে তীব্র কম্পন

ইউক্রেনের রাজধানী কিয়েভ ও তার আশপাশে মধ্যরাতে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। এ হামলায় শক্তিশালী ড্রোন-মিসাইল ব্যবহার করে মস্কো। সোমবার (২৩ জুন) গভীর রাতে ইউক্রেনীয় কর্মকর্তারা এ তথ্য জানান। রাতের হামলায় এক শিশুসহ ১০ জন নিহত হয়েছেন। আবাসিক এলাকায় আগুন লেগে রাতের আকাশ আলোকিত হয়ে ওঠে। ক্ষতিগ্রস্ত হয়েছে মেট্রো স্টেশন ও বোমা আশ্রয়কেন্দ্রের প্রবেশপথ।

 

মার্কিন দূতাবাস থেকে এক কিলোমিটারেরও কম দূরে কিয়েভের ব্যস্ত শেভচেনকিভস্কি জেলার একটি অ্যাপার্টমেন্ট ব্লকে হামলা হয়। ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গোটা এলাকা। সেখান থেকে উদ্ধারকর্মীরা মৃতদেহ উদ্ধার করছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জেলায় নিহতের সংখ্যা বাড়তে পারে। ৩৩ বছর বয়সী ভ্যালেরি মানকুতা বর্ণনা করেন, ক্ষেপণাস্ত্রের আঘাত হানার পর তিনি তার জানালা দিয়ে তৃতীয় তলায় লাফিয়ে পড়েন। কীভাবে বেঁচে গেছি জানি না। ভয়ংকর বিস্ফোরণ হচ্ছিল। ওই এলাকায় বেশ কয়েকটি বিস্ফোরণ শনাক্ত করেছে। হামলার পর সেসবের ছবি তুলে রেখেছেন সাংবাদিকরা।

 

নির্মাণশ্রমিক মানকুতা বলেন, আমার গায়ে ইট ভেঙে পড়ে। আমার মুখে বালু ঢুকে যায়। এটা সম্পূর্ণ নরক ছিল। আমি ধ্বংসস্তূপের মধ্যে চাপা পড়ি। সেখান থেকে কোনো মতে বের হই। কিয়েভের জরুরি পরিষেবা জানিয়েছে, কিয়েভে হামলায় চার শিশুসহ কমপক্ষে ৩৪ জন আহত হয়েছে। মধ্যরাত থেকে প্রায় ভোর পর্যন্ত হামলা চলে। শহরটি বিস্ফোরণ এবং ড্রোনগুলোকে লক্ষ্য করে বিমান বিধ্বংসী ইউনিটের মেশিনগানের গুলির শব্দে কেঁপে ওঠে।

 

ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, তারা চারটি ইউক্রেনীয় অঞ্চলে আক্রমণ হয়েছে। রাশিয়ার ৩৫২টি ড্রোনের মধ্যে ৩৩৯টি এবং ১৬টি ক্ষেপণাস্ত্রের মধ্যে ১৫টি ভূপাতিত করেছে তারা। সোমবারের হামলাগুলো হেগে ন্যাটোর বার্ষিক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার একদিন আগে ঘটল। এ সম্মেলনে সাহায্যপ্রাপ্তি নিয়ে আলোচনা করতে ভলোদিমির জেলেনস্কি ব্রিটেন সফর করছেন। ইউক্রেন দাবি করেছে, রুশ বাহিনী ইচ্ছেকৃতভাবে বেসামরিক নাগরিকদের ওপর হামলা করছে। মধ্যরাতের হামলাও এর একটি উদাহরণ। তবে রাশিয়া সর্বশেষ হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি।

 

সূত্র: রয়টার্স।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদেশি অপরাধী গোষ্ঠীর বিরুদ্ধে সাইবার হামলার ক্ষমতা পেল মার্কিন কোম্পানি

ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড বাণিজ্য, নিউইয়র্কে ফেডারেল অভিযানে ১১ গ্রেপ্তার

তথ্য বিক্রিকে কেন্দ্র করে ট্রাম্পের বিরুদ্ধে নতুন আইনি লড়াই

হোয়াইট হাউসে বড় রদবদল, প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন লেভিট

নিউইয়র্কে ২০২৭ থেকে মেডিকেইডে নতুন শর্ত, ঝুঁকিতে যেসব সুবিধাভোগী

মিনেসোটার পঞ্চম আসনে ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় জয় ইলহান ওমরের

সব বিষয়ে এ+; রোদেলার চোখে এখন সাদা অ্যাপ্রনের স্বপ্ন

মিশিগানে বাংলা সংবাদ কার্যালয়ে সৈয়দ উতবার সৌজন্য সাক্ষাৎ

আবদুল এল-সায়েদ নির্বাচিত হলে নাতনিদের স্কুলে বোরকা পরে যেতে হবে: ন্যান্সি মেস

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

১০

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

১১

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

১২

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

১৩

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

১৪

মিশিগানে বাংলা প্রেস ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ফ্যামিলি ডে উদযাপন

১৫

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

১৬

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

১৭

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

১৮

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

১৯

৬১% মার্কিনি চান সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর বাড়ুক নজরদারি

২০