মিশিগানে সিলেট ৩ আসনের (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ ) সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী বিএনপি নেতা ফখরুল ইসলাম লায়েছের মতবিনিময় সভা আগামী ২১ সেপ্টেম্বর রবিবার সন্ধ্যা ৭টায় ওয়ারেন সিটির আলিফ রেষ্টুরেন্টে (3855 12 Mile Rd, Warren, MI 48092 ) অনুষ্ঠিত হবে। মতবিনিময় সভার আয়োজন করেছে মিশিগানে বসবাসরত দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ এলাকার সমর্থকরা।
ফখরুল ইসলাম লায়েছ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সিলেট জেলা শাখা, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি, সিলেট জেলা যুবদল, সিলেট মহানগর ছাত্রদল এবং কেন্দ্রীয় ছাত্রদলের একজন পরিচিত মুখ। তিনি সাবেক ছাত্রনেতা ছিলেন এবং বিভিন্ন সময়ে দলের গুরুত্বপূর্ণ পদে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন।
এর মধ্যে উল্লেখ্য, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা শাখার সাবেক প্রতিষ্ঠাতা আহ্বায়ক, সিলেট সদর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, কুচাই ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, যুক্তরাষ্ট্র মিশিগান বিএনপির সাবেক প্রধান উপদেষ্টা, সামাজিক সংগঠন সিলেট সমাজ কল্যাণ সংস্থার সভাপতি ও জালালাবাদ সমিতি মিশিগানের সাবেক উপদেষ্টা পদে দায়িত্ব পালন করেছেন।
এই মতবিনিময় সভা দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ এলাকার প্রবাসীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ, যেখানে তারা তাদের সম্ভাব্য জনপ্রতিনিধির সাথে সরাসরি মতবিনিময় করার সুযোগ পাবেন।
আয়োজকরা আশা করছেন, এই সভায় মিশিগানের প্রবাসীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন এবং তাদের মতামত প্রকাশ করবেন। এই ধরনের মতবিনিময় সভা প্রবাসে রাজনৈতিক আলোচনাকে আরও প্রাণবন্ত করে তুলবে এবং দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে প্রবাসীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করবে।
মন্তব্য করুন