সফিক রহমান
৬ অগাস্ট ২০২৫, ৫:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিশিগানে মৌলভীবাজার জেলা এসোসিয়েশনের বনভোজন সম্পন্ন

গত ৩ আগস্ট ওয়ারেন সিটির  হলমিচ পার্কে মৌলভীবাজার জেলা এসোসিয়েশন অব মিশিগান যুক্তরাষ্ট্র এর উদ্যোগে বনভোজনের আয়োজন করা হয়। শুরুতেই এসোসিয়েশনের  সভাপতি ও সাধারণ সম্পাদক সহ  কমিটির সকল নেতৃবৃন্দ  উপস্থিত অতিথিবৃন্দ ও সুধীবৃন্দসহ মৌলভীবাজারবাসীসহ সবাইকে বনভোজনের শুভেচ্ছা ও  স্বাগত জানান। 

 

 

 

অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীত পরিবেশনা ও বেলুন উড়িয়ে বনভোজনের  শুভ  উদ্বোধন করেন  বনভোজন উদযাপন কমিটির আহবায়ক ফয়জুর রহমান খোকনসহ কমিটির সকল নেতৃবৃন্দ, উপদেষ্টাবৃন্দ, সদস্যবৃন্দ ও অতিথীবৃন্দ, মৌলবীবাজারবাসীসহ মিশিগানের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক বৃন্দ। বাংলাদেশী ও আমেরিকান জাতীয় সংগীত পরিবেশন করে শতাব্দী রায় মামপী। পরে এসোসিয়েশনের সাধারণ সম্পাদক  তারেক জামানের উপস্থাপনায় ও এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি লুতফুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, এসোসিয়েশনের উপদেষ্টা প্রবীণ মুরব্বি  আবদুল মছব্বির, ড.  মোতাকাববির  হোসেন, সাবেক সচিব আবদুর রউফ, এবিএম মাহমুদুল হক, মো. হারুন মিয়া, সৈয়দ মতিউর রহমান শিমুসহ কমিটির বিভিন্ন পযার্য়ের নেতৃবৃন্দ।

 

 

 

কমিউনিটি নেতৃবৃন্দদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ এসোসিয়েশন অব মিশিগান বাম এর সভাপতি জাভেদ চৌধুরী, প্রকৌশলী আহাদ আহমদ,  কবি ও গীতিকার ইশতিয়াক রুপু, জালালাবাদ সোসাইটির সভাপতি  এম হোসেন সোলায়মান ও সাধারণ সম্পাদক হাবিব আহমদ,  হ্যামট্রামিক সিটির মেয়র পদপ্রার্থী মুহিত মাহমুদ, কাউন্সিল ম্যান পদপ্রাথী নাঈম চৌধুরী, আবু আহমদ মুছা, কাউন্সিল ম্যান কামরুল হাসান , ঢাকা বিভাগ কল্যাণ সংঘের সাধারণ সম্পাদক মাহবুব রাব্বি খান, গোয়াইন ঘাট এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক দীপক চৌধুরীসহ আরও অনেকে।

 

 

 

বক্তারা বলেন, আজ এই বনভোজন ও  মিলন মেলায় এসে কমিউনিটির সুপরিচিত মুখ ও  দেশ থেকে  সদ্য আসা অনেকের সাথে দেখা-সাক্ষাৎ ও কুশলাদি বিনিময়ের পাশাপাশি গল্প গুজব হল ও বিগত দিনের স্মৃতিচারণ  করলাম যা,  খুব ভালো লেগেছে। তারা এই মিলন মেলার মাধ্যমে একে অপরের সাথে ভাতৃত্ব বোধ ও ভালবাসাসহ মমতার বন্ধন আরও সুদৃঢ় হোক ও চিরদিন অটুট থাকুক এই আশাবাদ ব্যক্ত করেন।  দিনব্যাপী আয়োজনমালার  মধ্যে ছিল ফ্রি মেডিকেল ক্যাম্প,  পুরুষ, মহিলা ও তরুণ যুবক-যুবতীদের বিভিন্ন এীড়া প্রতিযোগীতা,  প্রীতিভোজ ও মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। আকর্ষণীয় র‌্যাফেল ড্র তে গাড়ী, টিভিসহ বিভিন্ন ধরনের পুরস্কার ছিলো। ক্রীড়া প্রতিযোগিতার পরিচালনায় ছিলেন এসোসিয়েশনের সহ সভাপতি আবু সাঈদ, মহেশ সূত্রধর ও আবেদ রহমান।

 

 

 

সমাপনীতে র‌্যাফেল ড্র  বিজয়ী ও ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার তুলে দেন এসোসিয়েশনের নেতৃবৃন্দসহ অতিথিবৃন্দরা। সভাপতি তার বক্তব্যে সকলের উপস্থিতি ও সহযোগিতায়  বনভোজন সফল ও সুন্দর হয়েছে জেনে কমিটির সকল নেতৃবৃন্দ ও  উপদেষ্টাবৃন্দদের  ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।  আগামীতে আরও সুন্দর আয়োজনের মাধ্যমে এসোসিয়েশনের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক অঙ্গনসহ বিভিন্ন পযার্য়ের অনুষ্ঠানের ধারাবাহিকতা বজায় রাখতে সকলের সহযোগিতাও কামনা করেছেন। বনভোজনে মিশিগানের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন ইলেকট্রনিক প্রেস মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০ মার্চ থেকে কার্যকর হচ্ছে যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নিয়ম

ভূমধ্যসাগরে নৌকাডুবি: ২২ অভিবাসীর মৃত্যু, উদ্ধার ২১ বাংলাদেশি

চাঁদে যাওয়ার পথে শেষ ধাপে নাসার আর্টেমিস দল

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যসেবায় অনিয়ম-জালিয়াতির অভিযোগ

ইরান সংঘাতের শেষ কবে, জানালেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী

বিমানবন্দর নিরাপত্তায় আইস মোতায়েনের ঘোষণা ট্রাম্পের

ট্রান্সফার শিক্ষার্থীদের জন্য দুই বছর ফ্রি টিউশন দিচ্ছে ওয়েন স্টেট ইউনিভার্সিটি

বৈশ্বিক দাসত্ব ও শোষন নির্মূলে জোরালো জোরালো আহবান জানাল বাংলাদেশ

বিএনপি পরিবার মিশিগান এর উদ্যোগে অ্যাডভোকেট এটিএম ফয়েজকে সংবর্ধনা

বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্য জোরদার ও অনলাইনে বিদ্বেষমূলক বক্তব্য প্রতিরোধে আন্ত: সংলাপের আহবান জানাল বাংলাদেশ

১০

মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান, নিউইয়র্ক সহ বিভিন্ন রাজ্যে আনন্দ-চিত্তে ঈদুল ফিতর উদযাপন করলো প্রবাসী বাংলাদেশীরা

১১

বাংলাদেশিদের ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন সতর্কবার্তা

১২

মিশিগানে বাংলাদেশী স্টুডেন্ট কমিউনিটির সংবাদ সম্মেলন অনুষ্টিত

১৩

বিশ্বকাপ টিকিটের উচ্চমূল্য, ফিফার বিরুদ্ধে ক্ষোভ ও মামলা

১৪

ইরান যুদ্ধের দায় প্রতিরক্ষামন্ত্রীর ওপর চাপালেন ট্রাম্প

১৫

ঈদের চতুর্থ দিনেও মাধবকুণ্ড জলপ্রপাতে পর্যটকদের ঢল

১৬

সিলেটের ২৩ নম্বর ওয়ার্ডে ঈদ শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী মারজান হোসেন

১৭

ঈদে বাংলাদেশ ভ্রমণে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র

১৮

সেনেগালের শিরোপা বাতিল, চ্যাম্পিয়ন ঘোষণা মরক্কো

১৯

বিশ্বব্যাপী সব মার্কিন দূতাবাসে নিরাপত্তা পর্যালোচনার নির্দেশ ওয়াশিংটনের

২০