শফিক রহমান
৩০ মার্চ ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মিশিগানে বাংলা প্রেসক্লাবের সভা অনুষ্ঠিত

 

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে বাংলা প্রেসক্লাব অব মিশিগান ইউএসএ’র সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় কমিউনিটির উন্নয়ন এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়।

 

রোববার (২৯ মার্চ) সন্ধ্যায় ওয়ারেন শহরের ই-১৩ মাইল এলাকার একটি রেস্তোরাঁয় এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলা প্রেসক্লাব অব মিশিগান ইউএসএ’র সভাপতি এবং উত্তর আমেরিকায় প্রথম আলোর মিশিগান প্রতিনিধি পার্থ সারথী দেব। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এবং নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের মিশিগান প্রতিনিধি জুয়েল খান।

 

সভায় বক্তব্য দেন দৈনিক মানবজমিনের বিশেষ প্রতিনিধি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলাল উদ্দিন রানা, সাবেক সাধারণ সম্পাদক এবং যমুনা টেলিভিশনের যুক্তরাষ্ট্র সিনিয়র করেস্পন্ডেন্ট ইকবাল ফেরদৌস, সিনিয়র সহসভাপতি শফিক রহমান, সহসাধারণ সম্পাদক এবং ইউএস বাংলা’র সম্পাদক সঞ্জয় দেব, কার্যকরী কমিটির সদস্য হারান কান্তি সেন, ফারজানা পাপড়ি ও ফয়ছল আহমদ মুন্না।

 

এ ছাড়া এটিএন বাংলার মিশিগান প্রতিনিধি মাহফুজুর রহমান আদনান সভায় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রেসক্লাব নেতৃবৃন্দ তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। বক্তারা কমিউনিটির কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখায় সংগঠনের সদস্যদের ধন্যবাদ জানান। পাশাপাশি সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে সবার সহযোগিতা কামনা করেন নবগঠিত কমিটির নেতারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান ইস্যুতে চাপ বাড়ছে যুক্তরাষ্ট্রের চাকরির বাজারে

মিশিগানে বাংলা প্রেসক্লাবের সভা অনুষ্ঠিত

ইরানে স্থল অভিযানে ‘মরণফাঁদের’ শঙ্কা মার্কিন বাহিনীর

মিশিগানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাইয়ের নতুন নেতৃত্বের শপথ

মিশিগানে বাসন্তী পূজা উদযাপন, ভক্তি ও সম্প্রীতির মিলনমেলা

‘ভয়ংকর’ আখ্যা পাওয়া ১০ বাংলাদেশির পরিচয় জানাল যুক্তরাষ্ট্র

রাজপথে পথকলি শিশুদের নিয়ে সৌখিন মার্কিন নাগরিক টিপু’র ছবি যেন এখন টক অব দ্য মিশিগান

৩০ মার্চ থেকে কার্যকর হচ্ছে যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নিয়ম

ভূমধ্যসাগরে নৌকাডুবি: ২২ অভিবাসীর মৃত্যু, উদ্ধার ২১ বাংলাদেশি

চাঁদে যাওয়ার পথে শেষ ধাপে নাসার আর্টেমিস দল

১০

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যসেবায় অনিয়ম-জালিয়াতির অভিযোগ

১১

ইরান সংঘাতের শেষ কবে, জানালেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী

১২

বিমানবন্দর নিরাপত্তায় আইস মোতায়েনের ঘোষণা ট্রাম্পের

১৩

ট্রান্সফার শিক্ষার্থীদের জন্য দুই বছর ফ্রি টিউশন দিচ্ছে ওয়েন স্টেট ইউনিভার্সিটি

১৪

বৈশ্বিক দাসত্ব ও শোষন নির্মূলে জোরালো জোরালো আহবান জানাল বাংলাদেশ

১৫

বিএনপি পরিবার মিশিগান এর উদ্যোগে অ্যাডভোকেট এটিএম ফয়েজকে সংবর্ধনা

১৬

বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্য জোরদার ও অনলাইনে বিদ্বেষমূলক বক্তব্য প্রতিরোধে আন্ত: সংলাপের আহবান জানাল বাংলাদেশ

১৭

মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান, নিউইয়র্ক সহ বিভিন্ন রাজ্যে আনন্দ-চিত্তে ঈদুল ফিতর উদযাপন করলো প্রবাসী বাংলাদেশীরা

১৮

বাংলাদেশিদের ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন সতর্কবার্তা

১৯

মিশিগানে বাংলাদেশী স্টুডেন্ট কমিউনিটির সংবাদ সম্মেলন অনুষ্টিত

২০