আসন্ন দুর্গাপূজা উপলক্ষে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ওয়ারেন সিটির নাইন মাইলের দেশী মার্কেটের উদ্যোগে দেশী হলে দুই দিনব্যাপী পূজা ফেস্ট অনুষ্ঠিত হয়েছে। শনিবার ও রোববার (৬ ও ৭ সেপ্টেম্বর) আয়োজিত এ উৎসব প্রতিদিন দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত জমে ওঠে।
পরিবার-পরিজন, আত্মীয়স্বজনকে নিয়ে মিশিগান প্রবাসী বাঙালিরা মিলিত হয়েছিলেন এ মিলনমেলায়। বিকেল গড়াতেই মানুষের ভিড়ে মুখর হয়ে ওঠে দেশী হল। প্রবাস জীবনের নগর ব্যস্ততার ফাঁকে আড্ডা ও মিলনমেলার এক সুবর্ণ সুযোগ তৈরি করে দেয় এই আয়োজন।
ফেস্টে ছিল রকমারি দোকানপাট। শাড়ি, কাপড়, গহনা, খেলনা, ঘর সাজানোর সামগ্রী, খাবারের দোকানসহ নানা পণ্যের স্টল বসে। পূজা উপলক্ষে দোকানগুলোতে ছিল নতুন ডিজাইনের শাড়ি, লেহেঙ্গা, পাঞ্জাবি ও জামাকাপড়ের বিপুল সংগ্রহ। এক ছাদের নিচে এত দোকান থাকায় ক্রেতারা পছন্দমতো জিনিস বেছে নেওয়ার সুযোগ পান। তুলনামূলকভাবে দামও ছিল সাশ্রয়ী।
কেনাকাটার পাশাপাশি ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানও। কেনাকাটার বিরতিতে দর্শক-ক্রেতারা উপভোগ করেন সঙ্গীতানুষ্ঠান।
মন্তব্য করুন