মিশিগানে বসবাসরত গোয়াইনঘাটবাসীদের অন্যতম সংগঠন “গোয়াইনঘাট অ্যাসোসিয়েশন অব মিশিগান” আগামী ১০ আগস্ট ২০২৫, রোববার। বার্ষিক বনভোজনের আয়োজন করতে যাচ্ছে। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে ওয়ারেন সিটির প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা বুচার পার্কে (Butcher Park, 4700 Martin Rd, Warren, MI 48092)। আয়োজকেরা জানান, এই বনভোজন শুধুমাত্র বিনোদনের উৎসব নয়, এটি গোয়াইনঘাটবাসীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সংস্কৃতি চর্চা ও প্রজন্ম থেকে প্রজন্মে মুল্যবোধ সঞ্চারেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠান শুরু হবে দুপুর ৩টা থেকে এবং দিনব্যাপী চলবে নানা আনন্দ-আয়োজন। অংশগ্রহণকারীদের জন্য থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, পারিবারিক খাবার, শিশুদের জন্য বিভিন্ন খেলা ও কার্যক্রম, এবং সবচেয়ে আকর্ষণীয় অংশবিশেষ হলো, র্যাফেল ড্র।
র্যাফেল ড্র’র পুরস্কার তালিকায় রয়েছে একটি গাড়ি, ফ্রিজ, ল্যাপটপ, টিভি, ট্যাবলেট এবং আরো অনেক আকর্ষণীয় উপহার। তবে আয়োজকেরা স্পষ্ট করে জানিয়েছেন, র্যাফেল টিকিট শুধুমাত্র ব্যাংকের চেক ও সাংগঠনিক অনুমোদন সাপেক্ষে প্রাপ্তির ভিত্তিতে গ্রহণযোগ্য হবে। অর্থাৎ নগদ অর্থ বা অননুমোদিত মাধ্যমের মাধ্যমে টিকিট ক্রয় বৈধ হবে না। পুরস্কার শুধুমাত্র উপস্থিত বিজয়ীদের মধ্য থেকেই বিতরণ করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মোঃ নজরুল ইসলাম বদরুল, যিনি সংগঠনের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী, সভাপতিত্ব করবেন গোলাম আযম মাসুক, সভাপতি – গোয়াইনঘাট অ্যাসোসিয়েশন অব মিশিগান, অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন তারিক উদ্দিন। এই বনভোজন আয়োজনের বিশেষ আমন্ত্রণ জানিয়েছেন সকল প্রবাসী গোয়াইনঘাটবাসীদের। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক আবুল হাসান বকুল।
-তথ্যসূত্র: গোয়াইনঘাট অ্যাসোসিয়েশন অব মিশিগান প্রদত্ত অফিসিয়াল ফ্লায়ার
মন্তব্য করুন