শফিক রহমান, মিশিগান ব্যুরো
৪ নভেম্বর ২০২৫, ৩:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিশিগানে ‘আয় তবে সহচরী’র দেশীয় মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

গত ২ নভেম্বর মিশিগানের ট্রয় সিটির স্কয়ার লেক রোডের এমএসইউ ম্যানেজমেন্ট এডুকেশন সেন্টার অডিটোরিয়ামে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘আয় তবে সহচরী’র উদ্যোগে আয়োজন করা হয় দেশীয় মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

 

 

দিনব্যাপী এই আয়োজনে ছিল দেশীয় পোশাক, খাবার, গয়না ও বিভিন্ন পণ্যের স্টল। অনুষ্ঠানটির উপস্থাপনা করেন চৌধুরী আফরিন। শুরুতে সমবেত কণ্ঠে দেশাত্মবোধক গান ও নৃত্য পরিবেশন করে ক্ষুদে শিল্পীরা, যাদের অংশগ্রহণে উপস্থিত দর্শক-শ্রোতারা মুগ্ধ হন।

 

 

সংগঠনের পরিচালক মিসেস ফারজানা সোনিয়া অনুষ্ঠানে অংশগ্রহণকারী সব শিশু, তাদের অভিভাবক এবং মেলায় আগত অতিথি ও বিক্রেতাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, `প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের শিশু-কিশোরদের মাঝে বাংলাদেশের সংস্কৃতি, কৃষ্টি ও ঐতিহ্য ছড়িয়ে দিতে আমাদের এই আয়োজন। আপনাদের সহযোগিতা ও উপস্থিতিতেই অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়েছে।’

 

 

তিনি আরও বলেন, ভবিষ্যতে ‘আয় তবে সহচরী’ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও জাতীয় দিবস উদযাপন করবে এবং এসব আয়োজনের প্রচার ও প্রসারে তিনি মিডিয়া কর্মীদের সহযোগিতা কামনা করেন।

 

 

অনুষ্ঠানে বড়দের দলীয় নৃত্যে অংশ নেন সোনিয়া, তমা, জিছা, ইসরাত, সোহেলী ও আফরিন। আরও সঙ্গীত পরিবেশন করেন সংগীতশিল্পী ইলোরা হোসেন। এ ছাড়া উপস্থিত ছিলেন সাংবাদিক ফারজানা চৌধুরী পাপড়ি, মাহমুদুল হক লিটু, সঞ্জয় দেব, হারান কান্তি সেন, কবি ও লেখক শামীম সাহেদ, কবি অনন্ত সাইফ, ড. জাকিরুল হক টুকু, ড. দেবাশীষ মৃধা, চুনু মৃধা, স্থানীয় গণমাধ্যমকর্মী, শিশু-কিশোরদের অভিভাবক ও মেলায় অংশগ্রহণকারীরা। সার্বিকভাবে প্রবাসে বাংলাদেশি সংস্কৃতির পরিচয় তুলে ধরার এই আয়োজনে ছিল উৎসবমুখর পরিবেশ ও প্রবাসীদের প্রাণের উচ্ছ্বাস।

 

 

পরিশেষে আয়োজকবৃন্দের এই সুন্দর আয়োজনের জন্য তাদেরকে ধন্যবাদ জানান।

 

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একুশে পদক পেলেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও একটি ব্যান্ড দল

বৃহত্তর চট্টগ্রাম সমিতি মিশিগান এর বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত

কমলগঞ্জে ফিল্মি কায়দায় নারীকে অপহরণের চেষ্টা

বিশ্ববাজারে তেলের দামে উর্ধ্বগতি, ব্যারেলপ্রতি দাম ১০০ ডলার ছাড়াল

দুবাইয়ে বোমা হামলায় নিহত বড়লেখার প্রবাসী সালেহ আহমদকে দাফন, গ্রামে শোকের মাতম

ইতিহাসের প্রান্তরে অমলিন পদচিহ্ন: জর্জ ওয়াশিংটন

বাংলাদেশে এ বছর ফিতরা কত?

তাহাজ্জুদ নামাজ নবীজি (সা.) এর অতি প্রিয় আমল

জাকাত কারা পাবেন আর কারা পাবেন না?

তুরস্কে নিরাপত্তা শঙ্কা, নাগরিকদের দেশ ছাড়ার আহ্বান যুক্তরাষ্ট্রের

১০

রমজানে যেভাবে কাটত নবীজির দিনকাল

১১

নবনির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র

১২

দাপুটে পারফরম্যান্সে বিশ্বচ্যাম্পিয়ন ভারত

১৩

বাঙালি কমিউনিটির বিস্তার, সাফল্য এবং সমন্বয়ের চ্যালেঞ্জ সংগঠন বাড়ছে, ঐক্য কি বাড়ছে?

১৪

নতুন অভিবাসীদের আশ্রয়স্থল হয়ে উঠছে ডেট্রয়েটের বাংলাটাউন

১৫

মিশিগানে জৈন্তাপুর ওয়েলফেয়ার এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন

১৬

শহীদ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেপ্তার

১৭

‘শিগগিরই কিউবার পতন’: ট্রাম্পের মন্তব্যে বিতর্ক

১৮

বড়লেখায় নিসচা’র আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল মিলনমেলায় পরিণত

১৯

উত্তেজনার জেরে মধ্যপ্রাচ্য থেকে ফিরেছেন ২০ হাজার মার্কিন নাগরিক: স্টেট ডিপার্টমেন্ট

২০