বাংলা সংবাদ, আন্তর্জাতিক ডেস্ক
৩১ মার্চ ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মার্কিন সেনাবাহিনীর জন্য ড্রোনে অ্যামাজন–পেন্টাগন চুক্তি

 

আধুনিক যুদ্ধক্ষেত্রে ড্রোন বা মনুষ্যবিহীন আকাশযানের (ইউএএস) বাড়তে থাকা গুরুত্বের প্রেক্ষাপটে মার্কিন সেনাবাহিনী একটি যুগান্তকারী উদ্যোগ নিয়েছে। সামরিক সরঞ্জাম সংগ্রহের দীর্ঘ ও জটিল প্রক্রিয়া সহজ করতে এবার তারা ই-কমার্স জায়ান্ট অ্যামাজনের সঙ্গে যৌথভাবে একটি ডিজিটাল মার্কেটপ্লেস চালু করছে।

 

 

 

 

এই প্রকল্পের আওতায় অ্যামাজনের ক্লাউড সেবা ইউনিট অ্যামাজন ওয়েব সার্ভিসেস এবং আর্মি এন্টারপ্রাইজ ক্লাউড ম্যানেজমেন্ট এজেন্সি মিলে একটি অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করছে। এর মূল লক্ষ্য হলো সেনাদের হাতে দ্রুত ও সহজভাবে আধুনিক ড্রোন প্রযুক্তি পৌঁছে দেওয়া। ‘ইউএএস মার্কেটপ্লেস’ নামে পরিচিত এই প্ল্যাটফর্মটি মার্কিন সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট, সরকারি অংশীদার এবং মিত্রদেশগুলোর জন্য একটি একক ডিজিটাল পোর্টাল হিসেবে কাজ করবে। এখানে ব্যবহারকারীরা যাচাইকৃত ড্রোন সিস্টেমগুলোর তুলনা করতে পারবেন, সরাসরি অর্ডার দিতে পারবেন এবং ব্যবহারের পর রেটিং ও মতামত জানাতে পারবেন—যা অনেকটা অ্যামাজনের প্রচলিত অনলাইন শপিং অভিজ্ঞতার মতো।

 

 

 

মার্কিন সেনাবাহিনী এই উদ্যোগকে প্রতিরক্ষা সরঞ্জাম সংগ্রহ ব্যবস্থায় একটি বড় পরিবর্তন হিসেবে দেখছে। তাদের মতে, এই নতুন পদ্ধতি স্বচ্ছতা বৃদ্ধি করবে এবং প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি করবে, ফলে ক্ষুদ্র ও মাঝারি প্রতিরক্ষা প্রযুক্তি উদ্ভাবকদের জন্য নতুন সুযোগ সৃষ্টি হবে। এর মাধ্যমে ড্রোন প্রযুক্তির উন্নয়নও ত্বরান্বিত হবে। মার্কিন সেনাবাহিনীর সরঞ্জাম সংগ্রহ–বিষয়ক প্রধান ব্রেন্ট ইনগ্রাম বলেন, ‘প্রতিরক্ষা খাতে প্রবেশের বাধা কমিয়ে এবং বৃহত্তর উদ্ভাবকদের সঙ্গে অংশীদারত্ব গড়ে তুলে আমরা আরও কার্যকর ও দ্রুত প্রতিক্রিয়াশীল প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করছি।’

 

 

 

এদিকে ইউএএস প্রকল্প ব্যবস্থাপক কর্নেল ড্যানিয়েল মেদাগ্লিয়া জানান, এই উদ্যোগ প্রতিযোগিতা ও উদ্ভাবনকে উৎসাহিত করবে, ফলে সেনারা তাদের মিশনের জন্য সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহারের সুযোগ পাবেন। তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য হলো সঠিক প্রযুক্তি সঠিক সময়ে এবং প্রয়োজনীয় পরিসরে পৌঁছে দেওয়া।’

 

 

 

সাধারণত নতুন সামরিক প্রযুক্তি অন্তর্ভুক্ত করতে মার্কিন প্রতিরক্ষা বিভাগকে জটিল আমলাতান্ত্রিক ধাপ এবং কংগ্রেসের বাজেট অনুমোদনের দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। নতুন এই অ্যামাজন-চালিত মার্কেটপ্লেস সেই জটিলতা কমিয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও সরবরাহ নিশ্চিত করতে সহায়ক হবে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই ডিজিটাল প্ল্যাটফর্ম শুধু ড্রোন সংগ্রহ ব্যবস্থাকেই আধুনিক করবে না, বরং ভবিষ্যতের যুদ্ধ কৌশলেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

 

 

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন সেনাবাহিনীর জন্য ড্রোনে অ্যামাজন–পেন্টাগন চুক্তি

ক্রিপ্টো লেনদেনে ড্রোন সংগ্রহ রাশিয়া-ইরানপন্থীদের

ইরান ইস্যুতে চাপ বাড়ছে যুক্তরাষ্ট্রের চাকরির বাজারে

মিশিগানে বাংলা প্রেসক্লাবের সভা অনুষ্ঠিত

ইরানে স্থল অভিযানে ‘মরণফাঁদের’ শঙ্কা মার্কিন বাহিনীর

মিশিগানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাইয়ের নতুন নেতৃত্বের শপথ

মিশিগানে বাসন্তী পূজা উদযাপন, ভক্তি ও সম্প্রীতির মিলনমেলা

‘ভয়ংকর’ আখ্যা পাওয়া ১০ বাংলাদেশির পরিচয় জানাল যুক্তরাষ্ট্র

রাজপথে পথকলি শিশুদের নিয়ে সৌখিন মার্কিন নাগরিক টিপু’র ছবি যেন এখন টক অব দ্য মিশিগান

৩০ মার্চ থেকে কার্যকর হচ্ছে যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নিয়ম

১০

ভূমধ্যসাগরে নৌকাডুবি: ২২ অভিবাসীর মৃত্যু, উদ্ধার ২১ বাংলাদেশি

১১

চাঁদে যাওয়ার পথে শেষ ধাপে নাসার আর্টেমিস দল

১২

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যসেবায় অনিয়ম-জালিয়াতির অভিযোগ

১৩

ইরান সংঘাতের শেষ কবে, জানালেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী

১৪

বিমানবন্দর নিরাপত্তায় আইস মোতায়েনের ঘোষণা ট্রাম্পের

১৫

ট্রান্সফার শিক্ষার্থীদের জন্য দুই বছর ফ্রি টিউশন দিচ্ছে ওয়েন স্টেট ইউনিভার্সিটি

১৬

বৈশ্বিক দাসত্ব ও শোষন নির্মূলে জোরালো জোরালো আহবান জানাল বাংলাদেশ

১৭

বিএনপি পরিবার মিশিগান এর উদ্যোগে অ্যাডভোকেট এটিএম ফয়েজকে সংবর্ধনা

১৮

বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্য জোরদার ও অনলাইনে বিদ্বেষমূলক বক্তব্য প্রতিরোধে আন্ত: সংলাপের আহবান জানাল বাংলাদেশ

১৯

মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান, নিউইয়র্ক সহ বিভিন্ন রাজ্যে আনন্দ-চিত্তে ঈদুল ফিতর উদযাপন করলো প্রবাসী বাংলাদেশীরা

২০