বাংলা সংবাদ ডেস্ক
২ এপ্রিল ২০২৫, ৪:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মার্কিন সিনেটে এবার টানা ২৫ ঘণ্টা বক্তব্যের রেকর্ড

মার্কিন কংগ্রেসের সিনেটে টানা দুই দিন ধরে ঐতিহাসিক প্রতিবাদ জানিয়েছেন সিনেটর কেরি বুকার (৫৫)। তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিভিন্ন কর্মকাণ্ডের বিরুদ্ধে এই প্রতিবাদ জানান। 

 

বলেন এই প্রশাসন জনগণের ওপর ক্ষতিকর প্রভাব ফেলছে। মঙ্গলবার বুকারের কার্যালয় জানায়, তিনি ২৫ ঘণ্টা ৫ মিনিট ধরে বক্তব্য দেন, যা সিনেটের আধুনিক ইতিহাসে দীর্ঘতম ফ্লোর স্পিচের রেকর্ড ভেঙে দিয়েছে। বক্তব্য শুরু করেন সোমবার সন্ধ্যা ৭টায়। শেষ করেন মঙ্গলবার রাত ৮টা ৬ মিনিটে। এর আগে এই রেকর্ডের মালিক ছিলেন সিনেটর স্টর্ম থারমন্ড। তিনি ১৯৫৭ সালে ২৪ ঘণ্টা ১৮ মিনিট বক্তব্য দিয়েছিলেন। মঙ্গলবার দুপুরে মুধু চেম্বারের প্রার্থনা এবং বিভিন্ন সময়ে সিনেট ডেমোক্র্যাট সহকর্মীদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য সংক্ষিপ্ত বিরতি নিয়েছিলেন বুকার।

 

বুকার বলেন, ‘আমি যখন থেকে সিনেটে এসেছি, সব সময় মনে হয়েছে এই প্রতিষ্ঠানের ওপর একটা অদ্ভুত ছায়া ঝুলে আছে দীর্ঘতম বক্তব্য, বিভিন্ন বিষয় এসেছে, মানুষরা বিভিন্ন মহৎ উদ্দেশ্যে কথা বলেছেন, বা সাধারণত যা আটকানোর চেষ্টা করা হয়। আমার কাছে এটা অদ্ভুত লেগেছে যে, সেই ব্যক্তির (সিনেটর স্টর্ম থারমন্ড) এমন রেকর্ড ছিল। আমি নিজে নাগরিক অধিকার আন্দোলনের কিংবদন্তিদের সঙ্গে বড় হয়েছি, আমার বাবা-মা এবং তাদের বন্ধুরা, এটা আমার কাছে ভুল মনে হয়েছে। এটা সব সময় ভুল মনে হয়েছে।

 

বুকার তার বক্তব্যের শুরুতে বলেন, ‘আমি যুক্তরাষ্ট্রের সিনেটের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত করার অভিপ্রায়ে দাঁড়িয়েছি, যতক্ষণ আমি শারীরিকভাবে সক্ষম থাকি।’ তিনি আরও বলেন, ‘আজ রাতে আমি দাঁড়িয়েছি, কারণ আমি মনে করি, আমাদের দেশ একটি গভীর সংকটের মধ্যে আছে। তিনি আরও যোগ করেন, ‘মাত্র ৭১ দিনে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আমেরিকানদের নিরাপত্তা, আর্থিক স্থিতিশীলতা এবং আমাদের গণতন্ত্রের মূল ভিত্তির অনেক ক্ষতি করেছেন। বক্তব্যের শুরু করেন, তখন তিনি জানান, তিনি এই ফ্লোরটি ধরে রেখেছেন প্রয়াত জন লুইসের চেতনা থেকে, যিনি ছিলেন নাগরিক অধিকার আন্দোলনের একজন আইকন এবং দীর্ঘদিনের মার্কিন কংগ্রেস সদস্য। এর বিপরীতে, থারমন্ড তার রেকর্ডটি গড়েছিলেন ১৯৫৭ সালের নাগরিক অধিকার আইনের বিরোধিতা করে। কিন্তু বুকারের এই রেকর্ড আলাদা।

 

সুত্র : বিবিসি, সিএনএন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কমলগঞ্জে চা শ্রমিকদের মানববন্ধন ক্যামেলিয়া হাসপাতাল চালুর দাবিতে

তাইওয়ানের স্বাধীনতা ঘোষণার বিরুদ্ধে ট্রাম্পের সতর্কবার্তা

যুক্তরাষ্ট্রে শেষকৃত্যের ব্যয় বেড়ে চরম চাপে প্রবাসী মুসলিম পরিবার

জেলা প্রশাসকের প্রবাসী সম্মাননায় ভূষিত প্রিন্সিপাল মাওঃ আতিকুর রহমান

গেমস্টপের ৫৫.৫ বিলিয়ন ডলারের প্রস্তাব ফিরিয়ে দিল ইবে

আইসের ‘নো-বন্ড’ নীতি বাতিল, জামিনে মুক্তির সুযোগ পাচ্ছেন অভিবাসীরা

মৌলভীবাজার শহরে ছয় তলা ভবন থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জরুরি সেবায় কাটছাঁট নয়, ১২৪.৭ বিলিয়ন ডলারের বাজেট আনলো নিউইয়র্ক সিটি

কোভিডকালে ট্যাক্স ফাইলিংয়ে জরিমানা দেওয়া ব্যক্তিদের রিফান্ডের সম্ভাবনা

ফেন্টানাইল চক্রে জড়িত অভিযোগ, ভারতীয় প্রতিষ্ঠানসহ ১৩ জনকে নিষিদ্ধ করল যুক্তরাষ্ট্র

১০

ভিসা আবেদনের ব্যাংক স্টেটমেন্টে বাধ্যতামূলক করা হচ্ছে ‘কিউআর কোড’

১১

ইরান সংঘাতের ব্যাখ্যা দিতে গিয়ে কংগ্রেসে তোপের মুখে পেন্টাগন প্রধান

১২

পাকিস্তানের বিপক্ষে ধারাবাহিক সাফল্য, নাহিদের নৈপুণ্যে মিরপুরে রেকর্ডের দিন

১৩

সবার আগে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করে চমক দিল বসনিয়া

১৪

‘লাইফ সাপোর্টে’ চলছে ইরান যুদ্ধবিরতি, দাবি ট্রাম্পের

১৫

জর্জিয়ায় শেখ রহমানের পুনর্নির্বাচনী প্রচারণায় বাংলাদেশি কমিউনিটির ব্যাপক সাড়া

১৬

স্বস্তি পেতে পারেন লাখো চালক, নিউইয়র্কে অটো বিমা খাতে বড় পরিবর্তন

১৭

বাংলা সাহিত‍্য পরিষদের আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান স্বাধিনতা দিবস উদযাপন

১৮

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আদালতের নির্দেশ লঙ্ঘনের অভিযোগ বাড়ছে

১৯

এবার ‘নীরব কৌশলে’ চলছে ট্রাম্প প্রশাসনের অভিবাসী বিরোধী অভিযান

২০