বাংলা সংবাদ ডেস্ক
১৯ এপ্রিল ২০২৫, ২:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মার্কিন পররাষ্ট্র দপ্তরের বাংলাদেশ ভ্রমণ সতর্কতা জারি

বাংলাদেশে ভ্রমণের আগে মার্কিন নাগরিকদের ভালোভাবে চিন্তা-ভাবনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র।শুক্রবার (১৮ এপ্রিল) স্থানীয় সময় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে হালনাগাদ করা এক নির্দেশনায় মার্কিন নাগরিকদের জন্য ‘তৃতীয় স্তরের’ ভ্রমণ সতর্কতা জারি করা হয়। একইসঙ্গে, পার্বত্য চট্টগ্রাম এলাকায় ভ্রমণের ক্ষেত্রে আরও কড়াকড়ি আরোপ করে ‘চতুর্থ স্তরের’ সতর্কতা ঘোষণা করা হয়েছে।

 

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি থেকে জানা যায়, বাংলাদেশে বিভিন্ন স্থানে হঠাৎ করে বিক্ষোভ শুরু হতে পারে, যেগুলো অল্প সময়ের মধ্যে সহিংস রূপ নিতে পারে। এ কারণে মার্কিন নাগরিকদের সব ধরনের জমায়েত ও জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। নির্দেশনায় আরও বলা হয়েছে, ঢাকা ও অন্যান্য বড় শহরে ছিনতাই, চুরি, মাদক ব্যবসার মতো অপরাধের ঝুঁকি রয়েছে। মার্কিন নাগরিকদের জনাকীর্ণ এলাকায় পকেটমারদের বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। পাশাপাশি, বাংলাদেশে সন্ত্রাসী হামলার আশঙ্কাও উড়িয়ে দেওয়া হয়নি।

 

এই প্রেক্ষাপটে ঢাকায় কর্মরত মার্কিন কূটনীতিকদের রাজধানীর বাইরে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম অঞ্চল—যার মধ্যে খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটি জেলাগুলো রয়েছে—তাদের জন্য পুরোপুরি ভ্রমণ নিষিদ্ধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। চতুর্থ স্তরের এই সতর্কতায় উল্লেখ করা হয়, পার্বত্য চট্টগ্রামে মাঝে মধ্যে সাম্প্রদায়িক সহিংসতা, সন্ত্রাসবাদ, অপরাধ, অপহরণ ও বিচ্ছিন্নতাবাদী হামলার ঘটনা ঘটে থাকে। ব্যক্তিগত বা পারিবারিক বিরোধ ছাড়াও ধর্মীয় সংখ্যালঘুদের টার্গেট করেও অপহরণের নজির রয়েছে।

 

ওই অঞ্চলে ভ্রমণের জন্য বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতির প্রয়োজন হলেও মার্কিন সরকার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত পার্বত্য চট্টগ্রামে তাদের নাগরিক বা কর্মকর্তাদের প্রবেশ নিষিদ্ধ থাকবে। এই সতর্কবার্তা যুক্তরাষ্ট্রের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে নতুন করে ভাবার বার্তা দিল, বিশেষ করে যারা পার্বত্য অঞ্চল কিংবা রাজনৈতিকভাবে উত্তেজনাপূর্ণ পরিবেশে ভ্রমণের পরিকল্পনা করছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানের ওয়ারেনে BAM-এর আয়োজনে টাউন হল মিটিং অনুষ্ঠিত

মিশিগানে তিন দিন ব্যাপী বর্ণাঢ্য হ্যামটাউন সামার জ্যাম ফ্যাস্টিভাল সফল করা নিয়ে বিএমসিএফ এর প্রেস ব্রিফিং

ট্রাম্পের ছবি নিয়ে এলো যুক্তরাষ্ট্রের নতুন স্মারক পাসপোর্ট

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

১০

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

১১

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

১২

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১৩

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১৪

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১৫

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৬

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৭

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৮

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১৯

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

২০