২৭ নভেম্বর ২০২৪, ৫:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মার্কিন ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা ইউক্রেনের

রাশিয়া একটি বিরল স্বীকারোক্তি দিয়েছে। যুক্তরাষ্ট্র থেকে আনা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এটিএসিএমএস ব্যবহার করে ইউক্রেন রাশিয়ার কুরস্ক অঞ্চলে একটি গুরুত্বপূর্ণ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ও একটি বিমানঘাঁটিতে আঘাত করেছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। হামলার এক দিন পর এক বিবৃতিতে মন্ত্রণালয় এ তথ্য জানায়। এ হামলার প্রতিশোধ নেওয়ার হুমকিও দিয়েছে মস্কো।

 

এদিকে ইউক্রেনের বিমানবাহিনী বলেছে, গত সোমবার রাতে রাশিয়া একযোগে রেকর্ড ১৮৮টি ড্রোন দিয়ে হামলা চালিয়ে। এতে ইউক্রেনের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।গত সপ্তাহে রাশিয়ার অভ্যন্তরে বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলার জন্য ইউক্রেনকে এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেয় যুক্তরাষ্ট্র। এর পর থেকে ইউক্রেন যুদ্ধে উত্তেজনা আরও তীব্র হয়েছে। এ যুদ্ধে ইউক্রেনের বিরুদ্ধে লড়ার জন্য রাশিয়া দক্ষিণ কোরিয়ার সেনা মোতায়েন করায় ইউক্রেনকে যুক্তরাষ্ট্র নিজেদের তৈরি বিশেষ এ ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছে বলে বলা হচ্ছে।

 

জবাবে রাশিয়া গত সপ্তাহে নতুন মাঝারি পাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ওরেশনিক ব্যবহার করে ইউক্রেনের নিপ্রো শহরে হামলা চালায়।রুশ ভূখণ্ডে এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র ব্যবহার করে গত মঙ্গলবারের হামলার বিষয়ে রাশিয়া প্রথমে বলেছিল, বিস্ফোরিত ক্ষেপণাস্ত্রের বিভিন্ন টুকরা পড়ে একটি সামরিক স্থাপনায় আগুন লেগে যায়।রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এখন বলেছে, ইউক্রেনের নিক্ষেপ করা পাঁচটি এটিএসিএমএস ক্ষেপণাস্ত্রের তিনটি ধ্বংস করা হয়েছে। তবে দুটি ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম হয়। এতে একটি রাডারব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয় এবং হতাহতের ঘটনা ঘটে।এদিকে গত সোমবার ইউক্রেন রাশিয়ার শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র এস-৪০০ ধ্বংস করে দেয়। এ ঘটনাকে অনেক বেশি গুরুতর হিসেবে ধরা হচ্ছে। এস-৪০০ ক্ষেপণাস্ত্রকে যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সমকক্ষ ধরা হয়।রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে, রুশ ভূখণ্ডে এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলার প্রতিশোধ নিতে প্রস্তুতি নেওয়া হচ্ছে। পরিস্থিতি মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে আছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাউজিং ভাউচার তহবিল কমায় নিউইয়র্কে বাড়ছে আবাসন সংকটের শঙ্কা

কমলগঞ্জে চা শ্রমিকদের মানববন্ধন ক্যামেলিয়া হাসপাতাল চালুর দাবিতে

তাইওয়ানের স্বাধীনতা ঘোষণার বিরুদ্ধে ট্রাম্পের সতর্কবার্তা

যুক্তরাষ্ট্রে শেষকৃত্যের ব্যয় বেড়ে চরম চাপে প্রবাসী মুসলিম পরিবার

জেলা প্রশাসকের প্রবাসী সম্মাননায় ভূষিত প্রিন্সিপাল মাওঃ আতিকুর রহমান

গেমস্টপের ৫৫.৫ বিলিয়ন ডলারের প্রস্তাব ফিরিয়ে দিল ইবে

আইসের ‘নো-বন্ড’ নীতি বাতিল, জামিনে মুক্তির সুযোগ পাচ্ছেন অভিবাসীরা

মৌলভীবাজার শহরে ছয় তলা ভবন থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জরুরি সেবায় কাটছাঁট নয়, ১২৪.৭ বিলিয়ন ডলারের বাজেট আনলো নিউইয়র্ক সিটি

কোভিডকালে ট্যাক্স ফাইলিংয়ে জরিমানা দেওয়া ব্যক্তিদের রিফান্ডের সম্ভাবনা

১০

ফেন্টানাইল চক্রে জড়িত অভিযোগ, ভারতীয় প্রতিষ্ঠানসহ ১৩ জনকে নিষিদ্ধ করল যুক্তরাষ্ট্র

১১

ভিসা আবেদনের ব্যাংক স্টেটমেন্টে বাধ্যতামূলক করা হচ্ছে ‘কিউআর কোড’

১২

ইরান সংঘাতের ব্যাখ্যা দিতে গিয়ে কংগ্রেসে তোপের মুখে পেন্টাগন প্রধান

১৩

পাকিস্তানের বিপক্ষে ধারাবাহিক সাফল্য, নাহিদের নৈপুণ্যে মিরপুরে রেকর্ডের দিন

১৪

সবার আগে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করে চমক দিল বসনিয়া

১৫

‘লাইফ সাপোর্টে’ চলছে ইরান যুদ্ধবিরতি, দাবি ট্রাম্পের

১৬

জর্জিয়ায় শেখ রহমানের পুনর্নির্বাচনী প্রচারণায় বাংলাদেশি কমিউনিটির ব্যাপক সাড়া

১৭

স্বস্তি পেতে পারেন লাখো চালক, নিউইয়র্কে অটো বিমা খাতে বড় পরিবর্তন

১৮

বাংলা সাহিত‍্য পরিষদের আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান স্বাধিনতা দিবস উদযাপন

১৯

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আদালতের নির্দেশ লঙ্ঘনের অভিযোগ বাড়ছে

২০