বাংলা সংবাদ ডেস্ক
৭ মে ২০২৫, ৪:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মার্কিন অভ্যন্তরীণ ফ্লাইটে রিয়েল আইডি বাধ্যতামূলক

মার্কিন যুক্তরাষ্ট্রে অভ্যন্তরীণ ফ্লাইটে ভ্রমণের জন্য এখন থেকে রিয়েল আইডি বাধ্যতামূলক করা হয়েছে। নতুন এ নিয়ম বুধবার (৭ মে) থেকে কার্যকর হয়েছে। রিয়েল আইডি সংগ্রহ করতে দেশজুড়ে সরকারি অফিসগুলোতে ব্যাপক ভিড় দেখা গেছে। শিকাগোতে চালু হয়েছে বিশেষ Real ID Supercenter এবং ক্যালিফোর্নিয়াসহ অনেক রাজ্যে অফিস সময় বাড়ানো হয়েছে।

 

মিসিসিপির জ্যাকসনে এক আবেদনকারী ম্যারিয়ন হেন্ডারসন জানান, “আমি আজই আবেদন করে নিচ্ছি, কাল যেন বিপদে না পড়ি।”
তবে হোমল্যান্ড সিকিউরিটি সচিব ক্রিস্টি নোয়েম বলেন, যাদের এখনও রিয়েল আইডি হয়নি, তারাও ফ্লাইট ধরতে পারবেন—তবে অতিরিক্ত যাচাইয়ের মধ্য দিয়ে যেতে হবে।

 

ফিলাডেলফিয়ায় দীর্ঘ লাইনে দাঁড়ানো মাইকেল এসেটো বলেন, “এটা সময়ের অপচয়, আমাকে অফিস থেকে ছুটি নিতে হয়েছে।” TSA জানিয়েছে, রিয়েল আইডি না থাকলে যাত্রীদের আগে এসে অতিরিক্ত স্ক্রিনিংয়ের জন্য প্রস্তুত থাকতে হবে। অনেকেই রিয়েল আইডি বিষয়ে এখনও বিভ্রান্ত, নিয়ম জানতে সোশ্যাল মিডিয়ায় খোঁজ নিচ্ছেন।

 

হোমল্যান্ড সিকিউরিটির তথ্য অনুযায়ী, বর্তমানে ৮১% মার্কিন নাগরিকের কাছে রিয়েল আইডি রয়েছে। তবে পাসপোর্ট ও স্বীকৃত আদিবাসী পরিচয়পত্র দিয়েও ভ্রমণ করা যাবে। ২০০৫ সালে পাস হওয়া এই আইনটি নিরাপত্তার জন্য চালু করা হয়েছিল ৯/১১-এর ঘটনার পর। যদিও এটি ২০০৮ সালে কার্যকর হওয়ার কথা ছিল, তা বারবার পিছিয়েছে।

 

রিয়েল আইডি শুধু বিমান ভ্রমণ নয়, ফেডারেল ভবনে প্রবেশের ক্ষেত্রেও প্রয়োজন হবে। মিনেসোটার একজন কর্মকর্তা জানান, এপ্রিল মাসে রিয়েল আইডির আবেদন দ্বিগুণ হয়েছে। তবে যাদের পাসপোর্ট আছে বা শিগগিরই ভ্রমণের পরিকল্পনা নেই, তাদেরকে এখনই আবেদন না করার পরামর্শ দিয়েছে প্রশাসন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের ওল্ডহামে মতবিনিময় সভা

১

নোবেল শান্তি পুরস্কার ঘোষণার পর আইসিসিকে ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা

২

যুক্তরাষ্ট্রে ‘মেডিকেয়ার ফর অল’ ব্যবস্থায় সমর্থন বেড়ে জরিপের ইতিহাসে সর্বোচ্চ

৩

৭ কোটি শিশুর ‘ট্রাম্প অ্যাকাউন্ট’ প্রস্তুত,ক্লেইম করতে হবে অভিভাবকদের

৪

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বিবিসিসিআইয়ের মতবিনিময় সভা

৫

বিদেশি শিক্ষার্থীদের কাজের অনুমতিতে ৭০ হাজার ডলারের ফি প্রস্তাব ট্রাম্পের

৬

ব্রাডফোর্ডে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচনী প্রচারে গুলজার-কুদ্দুস-মনির প্যানেল

৭

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির নতুন কমিটি গঠনের দায়িত্ব আহ্বায়ক কমিটির

৮

আমেরিকান নাগরিকত্ব বাতিলের উদ্যোগ, ৪০ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্প প্রশাসনের

৯

সাবেক মেজরের মৃত্যুদণ্ড কার্যকর করতে ট্রাম্পের অনুমোদন

১০

বাংলাদেশিদের মার্কিন ভিজিট ভিসায় সর্বোচ্চ ২০ হাজার ডলার বন্ড

১১

দুই দিনব্যাপী দুর্গোৎসবে সাজবে টাইমস স্কয়ার, আয়োজন ১০ ও ১১ অক্টোবর

১২

বিদেশি কর্মীদের জন্য বড় স্বস্তি, এইচ-১বি ভিসার ১ লাখ ডলারের ফি স্থগিত

১৩

মার্কিন প্রবেশপথে বদল আসছে, পাসপোর্ট স্ট্যাম্পের বদলে গুরুত্ব পাবে I-94

১৪

৩০ ডলারে কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৩ লাখ ডলারে

১৫

যুক্তরাষ্ট্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে বৈধ অভিবাসন কমেছে ৯৬ শতাংশ

১৬

কর রিটার্নে নাগরিকত্বের তথ্য দেওয়ার প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

১৭

২ কোটির বেশি প্রবীণের জন্য এককালীন ৯০ ডলারের ঘোষণা ট্রাম্পের

১৮

জ্যাকসন হাইটসে প্রকাশ্যেই ভুয়া পাসপোর্ট ও গ্রিন কার্ড বিক্রি

১৯

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে নতুন ব্যাচ নিচ্ছে USA Consulting Tech

২০