
ম্যাককিনি নামের এক মার্কিন নৌসেনা যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে ইসলামিক সেন্টারে হামলা করতে গিয়ে ইসলাম র্ধম গ্রহন করেছিলেন তিনি। মসজিদে ম্যাককিনির সঙ্গে যা ঘটেছিল, তা ছিল নাটকীয়। আর এই ঘটনা নিয়েই বানানো হলো স্বল্পদৈর্ঘ্য তথ্যচিত্র (ডকুমেন্টারি) ‘স্ট্রেঞ্জার অ্যাট দ্য গেট।
ম্যাককিনির সেই গল্প নিয়েই বানানো হলো স্বল্পদৈর্ঘ্য তথ্যচিত্র ২০২২ সালে ট্রিবেকা ফিল্ম ফেস্টিভ্যালে সিনেমাটি বিশেষ জুরি পুরস্কার জেতে।
সিনেমায় দেখানো হয়েছে, কী কারণে ম্যাককিনি মসজিদে হামলার পরিকল্পনা থেকে সরে এলেন, ইসলাম ধর্ম গ্রহণ করলেন।
যুক্তরাষ্ট্রের সময় রোববার ‘স্ট্রেঞ্জার অ্যাট দ্য গেট’ স্বল্পদৈর্ঘ্য তথ্যচিত্র ক্যাটাগরিতে অস্কার পুরস্কারের তালিকায় উঠে। এর প্রযোজকদের একজন হলেন পাকিস্তানের নোবেলজয়ী অধিকারকর্মী মালালা ইউসুফজাই।
এই তথ্যচিত্রের পরিচালক জশুয়া সেফটেল ইহুদি সম্প্রদায়ের মানুষ। তিনি বলেন, ম্যাককিনির গল্প বেছে নেওয়ার পেছনে তাঁর নিজের জীবনের অভিজ্ঞতা ভূমিকা রেখেছে। নিউইয়র্কের স্কানেকটেডি কাউন্টিতে শৈশব কেটেছে সেফটেলের। সময়টা ছিল ১৯৭০ সালের শেষ ও ১৯৮০-এর দশকে শুরুতে। সহপাঠীরা ওই সময় তাঁর উদ্দেশ্যে ইহুদি বিদ্বেষমূলক কথাবার্তা বলত।
সেফটেল অনলাইন ভিডিও সিরিজ ‘দ্য সিক্রেট লাইফ অব মুসলিমস’-এর অংশ হিসেবে ওই তথ্যচিত্র বানিয়েছেন। তিনি বলেন, ম্যাককিনির গল্পের মাধ্যমে তিনি সমাজে বৈষম্য ও বিভেদ দূর করার ব্যাপারে আশাবাদী।
সেফটেল বলেন, ম্যাককিনি ও মানসি ইসলামিক সেন্টারের সদস্যরা একে অন্যের মধ্যে সেতুবন্ধ তৈরির অসম্ভব কাজটি করতে পেরেছিলেন। এই সেতুবন্ধ তৈরি করা সম্ভব হলে সবকিছু করা সম্ভব। তাঁরা দেখিয়ে দিয়েছেন, কীভাবে আমরা বিভেদ দূর করে এক হতে পারি।
মন্তব্য করুন