বাংলা সংবাদ ডেস্ক
৪ জুলাই ২০২৫, ১০:৫১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বে প্রথম: তালেবান সরকারকে স্বীকৃতি দিল রাশিয়া

চার বছর আগে মার্কিন সেনা প্রত্যাহারের পর ক্ষমতা দখলকারী তালেবান কর্তৃপক্ষের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলছে রাশিয়া। চলমান সেই পদক্ষেপের অংশ হিসেবে রাশিয়া আফগানিস্তানের নতুন রাষ্ট্রদূতের পরিচয়পত্র গ্রহণ করেছে। এর মাধ্যমে বিশ্বের প্রথম দেশ হিসেবে তালেবান সরকারকে স্বীকৃতি দিল মস্কো।

 

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে, ‘আমরা বিশ্বাস করি যে, আফগানিস্তানের ইসলামিক আমিরাত সরকারের আনুষ্ঠানিক স্বীকৃতি বিভিন্ন ক্ষেত্রে আমাদের দেশগুলোর মধ্যে উৎপাদনশীল দ্বিপক্ষীয় সহযোগিতার বিকাশে গতি আনবে।’ এই পদক্ষেপের মাধ্যমে বিশ্বের প্রথম দেশ হিসেবে তালেবান সরকারকে স্বীকৃতি দিল রাশিয়া। এমনটি জানিয়ে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি একটি ভিডিও এক্স-তে পোস্ট করেছেন। তাতে দেখা যায়, তিনি কাবুলে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত দিমিত্রি ঝিরনভের সঙ্গে বৈঠক করছেন। ওই পোস্টে আফগান পররাষ্ট্রমন্ত্রী লেখেন, ‘এই সাহসী সিদ্ধান্ত অন্যদের জন্য একটি উদাহরণ হবে। স্বীকৃতি প্রক্রিয়া শুরু হওয়ার পর রাশিয়া সবার চেয়ে এগিয়ে ছিল।’

 

এর আগে রাশিয়ার সুপ্রিম কোর্ট তালেবান গোষ্ঠীর ‘সন্ত্রাসী’ তকমা তুলে নেয়। তখনই সম্পর্ক স্বাভাবিক করার আভাস মিলেছিল। এই পদক্ষেপের ওপর ওয়াশিংটনের নজর থাকার সম্ভাবনা রয়েছে। কারণ, মার্কিনিরা আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের কোটি কোটি সম্পদ জব্দ করেছে এবং তালেবানের কিছু জ্যেষ্ঠ নেতার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। ফলে আফগানিস্তানের ব্যাংকিং খাত আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ২০২১ সালের আগস্টে আফগানিস্তানে ক্ষমতা দখল করে এই গোষ্ঠী। দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে মার্কিন বাহিনী পাহারা দিয়ে টিকিয়ে রেখেছিল। যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহার করে নিলে ওই সরকার এক দিনও টিকতে পারেনি।

 

মার্কিন সেনা প্রত্যাহারকে ব্যর্থতা বলে অভিহিত করেছিল মস্কো। তখন থেকে তালেবান কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পদক্ষেপ নেন ভ্লাদিমির পুতিন। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে তাদের সম্ভাব্য অর্থনৈতিক অংশীদার এবং মিত্র হিসেবে আফগানদের মূল্যায়ন শুরু করে। ২০২২ ও ২০২৪ সালে সেন্ট পিটার্সবার্গে রাশিয়ার একটি প্রধান অর্থনৈতিক ফোরামে তালেবান প্রতিনিধিদল যোগ দিয়েছিল। গত অক্টোবরে মস্কোতে এই গোষ্ঠীর শীর্ষ কূটনীতিক রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে দেখা করেন। ২০২৪ সালের জুলাই মাসে ভ্লাদিমির পুতিন তালেবানদের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে মিত্র বলে অভিহিত করেন। পুতিনের ওই মন্তব্য বিশ্বজুড়ে আলোড়ন তুলেছিল।

 

সূত্র: আলজাজিরার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড বাণিজ্য, নিউইয়র্কে ফেডারেল অভিযানে ১১ গ্রেপ্তার

তথ্য বিক্রিকে কেন্দ্র করে ট্রাম্পের বিরুদ্ধে নতুন আইনি লড়াই

হোয়াইট হাউসে বড় রদবদল, প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন লেভিট

নিউইয়র্কে ২০২৭ থেকে মেডিকেইডে নতুন শর্ত, ঝুঁকিতে যেসব সুবিধাভোগী

মিনেসোটার পঞ্চম আসনে ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় জয় ইলহান ওমরের

সব বিষয়ে এ+; রোদেলার চোখে এখন সাদা অ্যাপ্রনের স্বপ্ন

মিশিগানে বাংলা সংবাদ কার্যালয়ে সৈয়দ উতবার সৌজন্য সাক্ষাৎ

আবদুল এল-সায়েদ নির্বাচিত হলে নাতনিদের স্কুলে বোরকা পরে যেতে হবে: ন্যান্সি মেস

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

১০

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

১১

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

১২

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

১৩

মিশিগানে বাংলা প্রেস ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ফ্যামিলি ডে উদযাপন

১৪

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

১৫

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

১৬

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

১৭

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

১৮

৬১% মার্কিনি চান সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর বাড়ুক নজরদারি

১৯

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

২০