৫ জুলাই ২০২৫, ২:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিমানের ডানা থেকে লাফ দিয়ে আহত ১৮

স্পেনের পালমা দো মাললোরকা বিমানবন্দরে রায়ানএয়ারের একটি ফ্লাইটে আগুন লাগার সতর্কতা জারি করা হয়। এ সময় বিমান থেকে বের হতে গিয়ে অন্তত ১৮ যাত্রী আহত হয়েছে। শনিবার (৫ জুলাই) স্থানীয় সময় ম্যানচেস্টারগামী বোয়িং ৭৩৭ বিমান উড্ডয়নের আগ মুহূর্তে এ ঘটনা ঘটে। -খবর আরব টাইমস।

 

 

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, জরুরি বিভাগকে পরিস্থিতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে অবহিত করা হলে তারা দ্রুত দুর্ঘটনাস্থলে ছুটে যায়। বিমানবন্দরের অগ্নিনির্বাপণকর্মী ও সিভিল গার্ডের সদস্যদের সঙ্গে আঞ্চলিক জরুরি সমন্বয় কেন্দ্রের চারটি অ্যাম্বুল্যান্স দুর্ঘটনাস্থলে নিয়োজিত ছিল। এ সময় যাত্রীদের জরুরি বহির্গমন পথ দিয়ে সরিয়ে নেওয়া হয়। তবে কিছু যাত্রী নিরাপদে পৌঁছানোর জন্য ডানা থেকে সরাসরি মাটিতে লাফিয়ে পড়ে আহত হয়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, আতঙ্কিত যাত্রীরা বিমানের জরুরি বহির্গমন পথ দিয়ে বিমানের ডানায় নেমে সেখান থেকে লাফ দিয়ে নিচে নামছে।

 

 

আঞ্চলিক জরুরি সমন্বয় কেন্দ্রের একজন মুখপাত্র জানান, ১৮ জন যাত্রী আহত হয়ে চিকিৎসা সহায়তা নিয়েছে। তাদের মধ্যে ছয়জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। পালমা থেকে ম্যানচেস্টারগামী ওই ফ্লাইটটিতে ভুল সতর্কতা আলো চালু হওয়ার পর যাত্রীদের স্লাইড ব্যবহার করে নামিয়ে টার্মিনালে ফিরিয়ে আনা হয়েছিল বলে পরবর্তীতে নিশ্চিত করেছে রায়ানএয়ার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড বাণিজ্য, নিউইয়র্কে ফেডারেল অভিযানে ১১ গ্রেপ্তার

তথ্য বিক্রিকে কেন্দ্র করে ট্রাম্পের বিরুদ্ধে নতুন আইনি লড়াই

হোয়াইট হাউসে বড় রদবদল, প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন লেভিট

নিউইয়র্কে ২০২৭ থেকে মেডিকেইডে নতুন শর্ত, ঝুঁকিতে যেসব সুবিধাভোগী

মিনেসোটার পঞ্চম আসনে ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় জয় ইলহান ওমরের

সব বিষয়ে এ+; রোদেলার চোখে এখন সাদা অ্যাপ্রনের স্বপ্ন

মিশিগানে বাংলা সংবাদ কার্যালয়ে সৈয়দ উতবার সৌজন্য সাক্ষাৎ

আবদুল এল-সায়েদ নির্বাচিত হলে নাতনিদের স্কুলে বোরকা পরে যেতে হবে: ন্যান্সি মেস

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

১০

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

১১

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

১২

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

১৩

মিশিগানে বাংলা প্রেস ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ফ্যামিলি ডে উদযাপন

১৪

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

১৫

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

১৬

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

১৭

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

১৮

৬১% মার্কিনি চান সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর বাড়ুক নজরদারি

১৯

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

২০