৫ সেপ্টেম্বর ২০২৪, ৬:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাইডেনপুত্র হান্টার কর ফাঁকির মামলায় দোষ স্বীকার করবেন

কর ফাঁকির মামলায় দোষ স্বীকার করে নিতে সম্মত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) মামলার কার্যক্রম শুরুর প্রাক্কালে ফেডারেল কৌসুলিদের এ কথা জানানো হয়। এ মামলায় দোষীসাব্যস্ত হলে হান্টারের সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড হতে পারে। 

 

হান্টারের বিরুদ্ধে অভিযোগ, তিনি ২০১৬ ও ২০১৯ সালের মধ্যে ইচ্ছাকৃতভাবে ১ কোটি ৪০ লাখ ডলার আয়কর দেননি। তবে হান্টার এ অভিযোগ অস্বীকার করেছিলেন।  লস অ্যাঞ্জেলসের ফেডারেল আদালতে বৃহস্পতিবার হান্টারের বিরুদ্ধে বিচারিক কার্যক্রম শুরুর তোড়জোড় চলছিল। জুরি ঠিক করার প্রক্রিয়া শুরু করা হচ্ছিল। এ সময় হান্টারের পক্ষ থেকে দোষ স্বীকার করার কথা আদালতকে জানানো হয়।  এ সময় বিচারক মার্ক স্কারসি সতর্ক করে দিয়ে বলেন, দোষীসাব্যস্ত হলে হান্টারের সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড হতে পারে। জরিমানা হতে পারে ৫ লাখ থেকে ১০ লাখ ডলার। এসব বিষয়ে হান্টার অবগত কিনা, সেটা জানতে চান বিচারক। জবাবে হান্টার বলেন, ‘আমি জানি’।

 

কর ফাঁকির মামলায় দোষ স্বীকার করে নিলে এক বছরের মধ্যে দ্বিতীয় ফৌজদারি অপরাধে দোষীসাব্যস্ত হবেন প্রেসিডেন্টপুত্র হান্টার। এর আগে গত জুনে ডেলাওয়ার অঙ্গরাজ্যের একটি আদালতে আগ্নেয়াস্ত্র কেনার সময় মাদকাসক্তি নিয়ে মিথ্যা তথ্য দেওয়ার মামলায় দোষী সাব্যস্ত হন তিনি। অভিযোগ প্রমাণিত হওয়ায় হান্টারের সর্বোচ্চ ২৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট চাইলে যেকোনো অপরাধীকে ক্ষমা করে দিতে পারেন। সেই ক্ষমতা প্রেসিডেন্টের রয়েছে। তবে প্রেসিডেন্ট জো বাইডেন আগেই বলে দিয়েছেন, তিনি তাঁর ছেলে হান্টারকে বাঁচাতে ক্ষমা করার নির্বাহী ক্ষমতা প্রয়োগ করবেন না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশি-আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের দশম বার্ষিকী উদ্‌যাপন

১

অর্থপাচার ও নিষেধাজ্ঞা আইন লঙ্ঘন: ১২০ কোটি ডলার জরিমানা ব্যাংক অব আমেরিকাকে

২

প্রবাসে বাংলা সংস্কৃতি চর্চায় নিউইয়র্কে নাট্য ও মিডিয়া কর্মীদের মিলনমেলা

৩

নির্বাচন ঘিরে ট্রাম্পের প্রচারে ‘ভয়ের রাজনীতি’, সিএনএনের বিশ্লেষণ

৪

যুক্তরাষ্ট্রে অভিবাসীদের কাজের অনুমতি নবায়নের সুবিধা বাতিল

৫

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পেছনে ইলন মাস্কের ২৭৬ মিলিয়ন ডলার

৬

মার্কিন নির্বাচনে বাজির বিরুদ্ধে অধিকাংশ নাগরিক, জরিপে উদ্বেগ প্রকাশ

৭

বিদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের পাসপোর্ট নিয়ে গুরুত্বপূর্ণ সতর্কতা

৮

মিশিগানে নতুন মেডিকেইড নিয়ম, স্বাস্থ্যবিমা হারাতে পারেন ২ লাখ মানুষ

৯

দ্বৈত নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে মার্কিন পাসপোর্ট ব্যবহার বাধ্যতামূলক

১০

যুক্তরাষ্ট্রে অবসরভাতা বাড়ার সম্ভাবনা, ২০২৭ সালের COLA নিয়ে অপেক্ষা

১১

আড়াইশ বছর পূর্তির পাসপোর্টে ট্রাম্পের ছবি, প্রশ্ন রাষ্ট্রীয় নিরপেক্ষতা নিয়ে

১২

নিউইয়র্কে ৫ বছরের শিশুর সামনে আইসিইর গুলিতে আহত ১, ক্ষোভ মেয়র মামদানির

১৩

জে-১ ভিসা জালিয়াতি নিয়ে যুক্তরাষ্ট্রের ৯ বিশ্ববিদ্যালয়ে তদন্ত

১৪

অভিবাসন নথি নিয়ে তদন্ত, ইলহান ওমরের বাসভবনে ফেডারেল অভিযান

১৫

মিশিগান বাংলাদেশি কমিউনিটিতে ডেমোক্রেটিক পার্টির জোটভুক্ত নির্বাচনী সমাবেশ ২৫ অক্টোবর

১৬

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের ওল্ডহামে মতবিনিময় সভা

১৭

নোবেল শান্তি পুরস্কার ঘোষণার পর আইসিসিকে ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা

১৮

যুক্তরাষ্ট্রে ‘মেডিকেয়ার ফর অল’ ব্যবস্থায় সমর্থন বেড়ে জরিপের ইতিহাসে সর্বোচ্চ

১৯

৭ কোটি শিশুর ‘ট্রাম্প অ্যাকাউন্ট’ প্রস্তুত,ক্লেইম করতে হবে অভিভাবকদের

২০