বাংলা সংবাদ ডেস্ক
১১ জুলাই ২০২৪, ৬:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাইডেনকে ঘিরে আশা কমছে, বাড়ছে চাপ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন কী বলছেন আর কী করছেন, সেদিকে নজর সবার। প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিতর্কে বিপর্যয়ের পর প্রতিদিনই নতুন পরীক্ষার মুখে পড়ছেন ডেমোক্রেটিক দলের এই নেতা। এ পরিস্থিতি থেকে উতরাতে তাই তাঁর প্রতিটি পদক্ষেপই এখন গুরুত্বপূর্ণ।

 

৮১ বছর বয়সী বাইডেনের শারীরিক ও মানসিক সক্ষমতা নিয়ে যে প্রশ্ন ছিল, সপ্তাহ দুয়েক আগে ট্রাম্পের সঙ্গে বিতর্কে নাস্তানাবুদ হওয়ার পর তা আরও জোরালো হয়েছে। নিজের দলের নেতা ও অর্থদাতারা অনেকেই এখন তাঁকে আর নির্বাচনে চান না। বাইডেনবিরোধীদের এ তালিকা দিন দিন বড় হয়েছে। এরই মধ্যে নতুন আলোচনার জন্ম দিয়েছেন হলিউড তাঁরকা জর্জ ক্লুনি।

 

জর্জ ক্লুনি ডেমোক্র্যাটদের বড় অর্থদাতাদের একজনও। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিক দ্য নিউইয়র্ক টাইমস–এ এক নিবন্ধে তিনি বাইডেনকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেছেন, ২০১০ বা ২০২০ সালে যে বাইডেনকে তিনি দেখেছিলেন, তাঁর সঙ্গে আজকের বাইডেনের মিল নেই। ক্লুনির এ মন্তব্যকে বাইডেনের জন্য বড় হুমকি হিসেবে দেখা হচ্ছে।

 

বাইডেনের ওপর বড় ঝাপটা এসেছে তাঁর দলীয় মার্কিন সিনেটের সদস্য পিটার ওয়েলচের দিক থেকেও। প্রথম সিনেট সদস্য হিসেবে বাইডেনের বিপক্ষে দাঁড়িয়ে সংবাদপত্রে একটি নিবন্ধ লিখেছেন তিনি। গতকাল বুধবার ওই মতামতে ওয়েলচ লিখেছেন, ‘দেশের ভালোর জন্য’ বাইডেন আগামী নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়াতে পারেন।

 

ঘোরতর এ সংকট কাটিয়ে সমর্থন নিজের দিকে টানতে বাইডেনের সামনে একটি সুযোগ ছিল সম্প্রতি সংবাদমাধ্যম এবিসি নিউজে দেওয়া একটি সাক্ষাৎকার। তবে সেখানে ভালো কিছু করে দেখাতে পারেননি তিনি। আশার আলো দেখাতে পারেননি নর্থ ক্যারোলাইনা, নিউইয়র্ক, নিউ জার্সি, পেনসিলভেনিয়া, উইসকনসিন ও ভার্জিনিয়ায় নির্বাচনী সমাবেশেও।

 

এরই মধ্যে বাইডেনের সামনে আরেকটি সুযোগ হতে পারে আজ বৃহস্পতিবারের ন্যাটো সম্মেলন। পশ্চিমা সামরিক জোটের এ সম্মেলনে তাঁকে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়তে হবে। এ সংবাদ সম্মেলন অনেকটাই পরিষ্কার করবে—সাংবাদিকদের প্রশ্নের মুখে কতটা সাবলীলভাবে উত্তর দিতে পারেন তিনি।

 

এ সম্মেলন নিয়ে বাইডেনের প্রচার শিবিরের মতো আশাবাদী মার্কিন প্রতিনিধি পরিষদের সাবেক স্পিকার ন্যান্সি পেলোসিও। প্রভাবশালী এই ডেমোক্র্যাট নেতার আহ্বান—সমালোচকেরা যেন অন্তত ন্যাটো সম্মেলন পর্যন্ত নিজেদের মুখে লাগাম টানেন। তিনি বলেন, ‘চলতি সপ্তাহে আমরা কেমন করি, তা না দেখা পর্যন্ত, আপনাদের ভাবনাগুলো সামনে আনবেন না।

 

বাইডেন এখনো নির্বাচনে লড়াই করার সিদ্ধান্তে অটল রয়েছেন। এ অবস্থান আঁকড়ে রেখে তিনি যদি বৃহস্পতিবারের সংবাদ সম্মেলন বা সামনের দিনগুলোতে ভালোও করেন, তারপরও তাঁকে আগামী ১০ সেপ্টেম্বর আবার বিতর্কে ট্রাম্পের মুখোমুখি হতে হবে। সেখানে তিনি কেমন করবেন, তা অনিশ্চিত। আর ওই বিতর্কও হতে যাচ্ছে নির্বাচনের মাত্র মাস দুয়েক আগে। সেখানে খারাপ করলে ঘুরে দাঁড়ার আর তেমন সুযোগ পাবেন না বাইডেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে ঠিকানা পরিবর্তনের ১০ দিনের সময়সীমা, না জানালে বাড়তে পারে জটিলতা

১

বাংলাদেশি-আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের দশম বার্ষিকী উদ্‌যাপন

২

অর্থপাচার ও নিষেধাজ্ঞা আইন লঙ্ঘন: ১২০ কোটি ডলার জরিমানা ব্যাংক অব আমেরিকাকে

৩

প্রবাসে বাংলা সংস্কৃতি চর্চায় নিউইয়র্কে নাট্য ও মিডিয়া কর্মীদের মিলনমেলা

৪

নির্বাচন ঘিরে ট্রাম্পের প্রচারে ‘ভয়ের রাজনীতি’, সিএনএনের বিশ্লেষণ

৫

যুক্তরাষ্ট্রে অভিবাসীদের কাজের অনুমতি নবায়নের সুবিধা বাতিল

৬

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পেছনে ইলন মাস্কের ২৭৬ মিলিয়ন ডলার

৭

মার্কিন নির্বাচনে বাজির বিরুদ্ধে অধিকাংশ নাগরিক, জরিপে উদ্বেগ প্রকাশ

৮

বিদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের পাসপোর্ট নিয়ে গুরুত্বপূর্ণ সতর্কতা

৯

মিশিগানে নতুন মেডিকেইড নিয়ম, স্বাস্থ্যবিমা হারাতে পারেন ২ লাখ মানুষ

১০

দ্বৈত নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে মার্কিন পাসপোর্ট ব্যবহার বাধ্যতামূলক

১১

যুক্তরাষ্ট্রে অবসরভাতা বাড়ার সম্ভাবনা, ২০২৭ সালের COLA নিয়ে অপেক্ষা

১২

আড়াইশ বছর পূর্তির পাসপোর্টে ট্রাম্পের ছবি, প্রশ্ন রাষ্ট্রীয় নিরপেক্ষতা নিয়ে

১৩

নিউইয়র্কে ৫ বছরের শিশুর সামনে আইসিইর গুলিতে আহত ১, ক্ষোভ মেয়র মামদানির

১৪

জে-১ ভিসা জালিয়াতি নিয়ে যুক্তরাষ্ট্রের ৯ বিশ্ববিদ্যালয়ে তদন্ত

১৫

অভিবাসন নথি নিয়ে তদন্ত, ইলহান ওমরের বাসভবনে ফেডারেল অভিযান

১৬

মিশিগান বাংলাদেশি কমিউনিটিতে ডেমোক্রেটিক পার্টির জোটভুক্ত নির্বাচনী সমাবেশ ২৫ অক্টোবর

১৭

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের ওল্ডহামে মতবিনিময় সভা

১৮

নোবেল শান্তি পুরস্কার ঘোষণার পর আইসিসিকে ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা

১৯

যুক্তরাষ্ট্রে ‘মেডিকেয়ার ফর অল’ ব্যবস্থায় সমর্থন বেড়ে জরিপের ইতিহাসে সর্বোচ্চ

২০