২৫শে ডিসেম্বর শুরু হতে যাচ্ছে খ্রিষ্ট ধর্মালম্বীদের বিশেষ উৎসব বড়দিন।এই উৎসবকে সামনে রেখে প্রতিবছরই নানা আয়োজন থাকে দেশের তারকা হোটেলগুলোতে । এ বছর সকল আয়োজনকে ছাপিয়ে আলোচনায় এসেছে ৪০ লাখ টাকারও বেশি দামের এক কেক।
প্রায় ১৬ ফুট উচ্চতার এবং ১ হাজার ৮০০ পাউন্ড ওজনের এ কেকটি বানিয়েছে রাজধানীর মিন্টো রোডে অবস্থিত হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা। কেকটি মোট ১৩টি স্তরে সাজানো হয়েছে।প্রায় ১৫দিনের প্রচেষ্টায় এই কেকটি তৈরি করেছেন ইন্টারকন্টিনেন্টাল হোটেলের পেস্ট্রি ও বেকারি টিম ।বিশাল এই কেকটি তৈরি করতে সার্বিক তত্ত্বাবধান ও নেতৃত্বে ছিলেন হোটেলের এক্সিকিউটিভ পেস্ট্রি শেফ আবু তালেব। সংবাদমাধ্যম প্রথম আলো এর এক প্রতিবেদনে এ খবর জানাযায় ।
বুধবার (২১ ডিসেম্বর) বড়দিন উপলক্ষে হোটেলটিতে আয়োজিত অনুষ্ঠানে কেকটি কেটে অতিথিদের পরিবেশন করা হয়।হোটেলের এক্সিকিউটিভ পেস্ট্রি শেফ আবু তালেব প্রথম আলোকে জানান, কেকটি প্লাম স্বাদে বানানো হয়েছে। নানা রকম ফলমূল, ময়দা, মাখন ও কিছু মসলা ব্যবহার করা হয়েছে। কেকটির বাজার মূল্য ৪০ লাখ টাকার বেশি। নির্দিষ্ট তাপমাত্রায় কেকটি কিছুদিন সাজিয়ে রেখে বুধবার অতিথিদের সামনে সেটি কেটে পরিবেশন করা হয়।
মন্তব্য করুন