বাংলা সংবাদ ডেস্ক
২ জানুয়ারী ২০২৫, ৪:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফিলিস্তিন আল-জাজিরার সম্প্রচার এবার বন্ধ করে দিলো

ইসরায়েলের পর এবার ফিলিস্তিন কর্তৃপক্ষও আল-জাজিরার সম্প্রচার বন্ধ করেছে। তবে অবরুদ্ধ গাজা উপত্যকায় এর প্রভাব পড়বে না, কারণ সেখানকার সরকার চারায় হামাস। ফিলিস্তিনি কর্তৃপক্ষ নিয়ন্ত্রিত পশ্চিম তীর ও জেরুজালেমের কিছু অংশে এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আল-জাজিরা।

 

আল-জাজিরা বন্ধের এ আদেশে বলা হয়েছে যে, সিদ্ধান্তটি সাময়িক, কিন্তু অস্থায়ী এ আদেশ কবে শেষ হবে সেই তারিখ নির্দিষ্ট করে বলা হয়নি। এর আগে গত সপ্তাহে ইসরায়েল অবরুদ্ধ পশ্চিম তীরের জেনিন ক্যাম্পে ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনী এবং সশস্ত্র যোদ্ধাদের মধ্যে সপ্তাহব্যাপী উত্তেজনার খবর কভারেজের জন্য চ্যানেলটির সমালোচনা করেছিল ফিলিস্তিন কর্তৃপক্ষ।

 

ফিলিস্তিন কর্তৃপক্ষের দাবি, কাতারভিত্তিক এ চ্যানেলের সম্প্রচারের উপাদান ‘প্রতারণামূলক এবং বিবাদকে বাড়িয়ে দিচ্ছে’।

 

এই সিদ্ধান্তের সমালোচনা করেছে আল-জাজিরা। তারা বলছে, ‘এটা দুঃখজনক যে সেখানকার বিবাদমান পরিস্থিতি সম্প্রচারে আমাদের বাধা দেওয়া হচ্ছে। ফিলিস্তিন কর্তৃপক্ষও ইসরায়েলের মতো করে আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নিল।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুসলিম যাত্রীদের জন্য বিমানবন্দরে অজুর সুবিধা চালু যুক্তরাষ্ট্রে

বিদেশি অপরাধী গোষ্ঠীর বিরুদ্ধে সাইবার হামলার ক্ষমতা পেল মার্কিন কোম্পানি

ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড বাণিজ্য, নিউইয়র্কে ফেডারেল অভিযানে ১১ গ্রেপ্তার

তথ্য বিক্রিকে কেন্দ্র করে ট্রাম্পের বিরুদ্ধে নতুন আইনি লড়াই

হোয়াইট হাউসে বড় রদবদল, প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন লেভিট

নিউইয়র্কে ২০২৭ থেকে মেডিকেইডে নতুন শর্ত, ঝুঁকিতে যেসব সুবিধাভোগী

মিনেসোটার পঞ্চম আসনে ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় জয় ইলহান ওমরের

সব বিষয়ে এ+; রোদেলার চোখে এখন সাদা অ্যাপ্রনের স্বপ্ন

মিশিগানে বাংলা সংবাদ কার্যালয়ে সৈয়দ উতবার সৌজন্য সাক্ষাৎ

আবদুল এল-সায়েদ নির্বাচিত হলে নাতনিদের স্কুলে বোরকা পরে যেতে হবে: ন্যান্সি মেস

১০

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

১১

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

১২

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

১৩

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

১৪

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

১৫

মিশিগানে বাংলা প্রেস ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ফ্যামিলি ডে উদযাপন

১৬

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

১৭

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

১৮

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

১৯

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

২০