৩০ অক্টোবর ২০২৩, ৩:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনে ‘পরিকল্পিত গণহত্যা’ বিষয়ে ইউরোপকে পদক্ষেপ নেয়ার আহবান স্পেনের মন্ত্রীর

ফিলিস্তিনে চলমান পরিস্থিতিকে ‘পরিকল্পিত গণহত্যার’ বলেছেন স্পেনের মন্ত্রী আইয়োনে বেলারা। শুধু তাই নয় এর বিরুদ্ধে ইউরোপকে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

রোববার (২৯ অক্টোবর) মাদ্রিদে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ কর্মসূচির সময় সাংবাদিকদের সামনে একথা বলেন বেলারা। ভারপ্রাপ্ত সামাজিক অধিকার মন্ত্রীর এ বক্তব্য সামাজিক মাধ্যম এক্স প্ল্যাটফর্মে (সাবেক টুইটার) শেয়ার করেন বলে তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলুর এক প্রতিবেদনে প্রকাশ করা হয়।

বিক্ষোভ কর্মসূচিতে বেলারা সাংবাদিকদের বলেন, ‘আজ আমরা দেশের ও ইউরোপের সেসব জনগণের সঙ্গে একাত্মতা পোষণ করছি, যাঁরা পরিকল্পিত এ হত্যাকাণ্ডের সমাপ্তি চান, ইসরায়েল রাষ্ট্র দ্বারা পরিচালিত ফিলিস্তিনি জনগণের জাতিগত নিধনের সমাপ্তি চান।’ তিনি বলেন, ‘আমরা পরিকল্পিত এ গণহত্যায় জড়াতে চাই না এবং আমরা মনে করি, ইউরোপকে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিতে হবে। আমি বিশ্বাস করি, ইউরোপকে এ দ্বিচারিতার জন্য চড়া মূল্য দিতে হবে।’ বেলারা আরও বলেন, ‘ইউরোপীয় ইউনিয়নের অবস্থান কী রকম যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থের দিকে ঝুঁকে গেছে, তা দেখে জনগণ বিস্মিত।’

ইউরোপের এ সুবিধাবাদী অবস্থান আজ পরিবর্তন করা যেতে পারে উল্লেখ করে মন্ত্রী ইউরোপের দেশগুলোকে ইসরায়েলের সঙ্গে সব কূটনৈতিক সম্পর্ক স্থগিত করার আহ্বান জানান। এ ছাড়া ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সব রাজনৈতিক নেতৃত্বের ওপর দৃষ্টান্তমূলক অর্থনৈতিক নিষেধাজ্ঞার পাশাপাশি অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান বেলারা।

বেলারা বলেন, ‘আমাদের অবশ্যই নেতানিয়াহুকে আন্তর্জাতিক অপরাধ আদালতে নিয়ে যাওয়া উচিত, যেন তাঁর যুদ্ধাপরাধের বিচার করা যায়। আমি জোর দিয়ে বলছি, আমাদের নীরবতা দিয়ে নয়, এই অপরাধে সহযোগিতা করেও নয়, আমাদেরই প্রয়োজন ইউরোপীয় ইউনিয়নের পদক্ষেপ।’

উল্লেখ্য, ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাস। এতে ১ হাজার ৪০০ জন নিহত হয় এবং দুই শতাধিককে জিম্মি করা হয়। এর জবাবে গাজায় আকাশ ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৫। এর মধ্যে ৩ হাজার ৩৪২টি শিশু। এ ছাড়া নিহতদের মধ্যে ২ হাজার ৬২ জন নারী এবং ৪৬০ জন বৃদ্ধ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

১

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

২

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

৪

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৫

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৬

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৭

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

৮

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

৯

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১০

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১১

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১২

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১৩

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১৪

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৫

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৬

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৭

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৮

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৯

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

২০