বাংলা সংবাদ ডেস্ক
২০ জানুয়ারী ২০২৫, ১১:৩৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

প্রথম দিনেই বাইডেনের অনেক গুরুত্বপূর্ণ নীতি বাতিলের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের প্রথম দিনেই নির্বাহী আদেশের মাধ্যমে অভিবাসন, জ্বালানি নীতি এবং কেন্দ্রীয় সরকারের কর্মকাণ্ড নিয়ে একগুচ্ছ নীতি অগ্রাধিকারের ভিত্তিতে বাস্তবায়ন করবেন। গতকাল রোববার ট্রাম্প জানিয়েছেন, প্রথম দিনেই তিনি ‘প্রায় ১০০’ নির্বাহী আদেশে সই করবেন। এসব আদেশের অনেকগুলোতে বাইডেন প্রশাসনের বাস্তবায়ন করা বিভিন্ন নীতিমালাকে উল্টে দেওয়া হবে বা বাতিল করে দেওয়া হবে।

 

ট্রাম্পের নীতি-বিষয়ক নতুন ডেপুটি চিফ অব স্টাফ স্টিফেন মিলার রোববার বিকেলে রিপাবলিকান পার্টির জ্যেষ্ঠ কংগ্রেস সদস্যদের সঙ্গে ট্রাম্পের নির্বাহী আদেশের বিষয়বস্তু নিয়ে আলোচনা করেছেন। এই আলোচনা সম্পর্কে অবগত এমন দুটি সূত্র জানায়, রিপাবলিকান পার্টির নেতাদের আলোচনায় ট্রাম্পের নির্বাহী আদেশের সংক্ষিপ্তসার নিয়ে আলোচনা হয়েছে, নীতিমালা নিয়ে বিস্তারিত কথা হয়নি। আজ সোমবার বাংলাদেশ সময় রাত ১১টার দিকে ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। সাধারণত ক্যাপিটল হিলের কংগ্রেস ভবনের সামনের খোলাস্থানেই মার্কিন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠান হয়ে থাকে। কিন্তু তাপমাত্রা হিমাঙ্কের নিচে চলে যাওয়ায় এবার তা হবে কংগ্রেস ভবনের ভেতরে, ক্যাপিটল রোটুন্ডায়।

 

 

আইনপ্রণেতাদের সঙ্গে আলোচনায় স্টিফেন মিলার জানান, (ট্রাম্পের প্রথম দিনের নির্বাহী আদেশে) নানা দীর্ঘ পরিকল্পনার প্রতিফলন থাকছে, সেই সঙ্গে অভিবাসন-সংক্রান্ত পদক্ষেপও থাকছে। সীমান্তে জাতীয় জরুরি অবস্থা জারির বিষয়টিও থাকছে।ট্রাম্প মাদক চোরাকারবারি-সংশ্লিষ্ট অনেকগুলো গোষ্ঠীকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করবেন। তিনি তাঁর প্রথম মেয়াদের ‘অভিবাসী সুরক্ষা প্রটোকল নীতি’ পুনরায় কার্যকর করবেন। এই নীতিটি সাধারণভাবে ‘রিমেইন ইন মেক্সিকো’ বা মেক্সিকোতেই থাকুন নামে পরিচিত।

 

ট্রাম্প তাঁর প্রথম মেয়াদের অভিবাসন নীতিমালা–সংক্রান্ত আরও কিছু নির্দেশনা ও পদক্ষেপ পুনরায় চালু করবেন। ২০২১ সালে ক্ষমতা গ্রহণের প্রথম দিনেই জো বাইডেন এগুলো বাতিল করেছিলেন। রোববার দাতা ও মিত্রদের এক নৈশভোজে ট্রাম্প বলেছেন, ‘ক্ষমতা গ্রহণের কয়েক ঘণ্টার মধ্যে আমি কয়েক ডজন—১০০–এর কাছাকাছি নির্বাহী আদেশে সই করব, যার অনেকগুলো আগামীকাল (আজ) আমার ভাষণে উল্লেখ করব। ট্রাম্প আরও বলেন, ‘কলমের খোঁচায় বাইডেন প্রশাসনের ধ্বংসাত্মক ও মৌলিক কয়েক ডজন নির্বাহী আদেশ ও পদক্ষেপ আমি বাতিল করে দেব। আগামীকাল থেকে এগুলো অন্তঃসারশূন্য ও অকার্যকর হয়ে পড়বে। তবে ট্রাম্পের প্রথম দিনের নির্বাহী আদেশগুলো আইনি চ্যালেঞ্জের মুখে পড়বে বলে ধারণা করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বর্ষাকালে বাড়ছে ডেঙ্গুর ঝুঁকি, কীভাবে থাকবেন নিরাপদ?

কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থানে বিশ্বব্যাপী ব্যবসায় আসছে বড় পরিবর্তন

মরক্কোর মুখোমুখি হওয়ার আগে কঠিন পরীক্ষার অপেক্ষায় ফ্রান্স

প্রচণ্ড গরমে চোখের সুরক্ষায় যা জানা প্রয়োজন

ইনস্টাগ্রামের এডিটসে নতুন ফিচার, মিলবে দ্বিভাষিক ক্যাপশন ও এআই সহকারী

ইনস্টাগ্রামের এডিটসে নতুন ফিচার, মিলবে দ্বিভাষিক ক্যাপশন ও এআই সহকারী

আনচেলত্তির নেইমার-সিদ্ধান্ত ভুল, দাবি ব্রাজিলের সাবেক তারকার

২০ বছর পর গাজার শাসনভার ছাড়ার ঘোষণা হামাসের

বাংলা সাহিত্য পরিষদ ইউএসএর সাহিত্য আসর অনুষ্ঠিত

খামেনির শেষ বিদায়ে বাংলাদেশি প্রতিনিধিদলের উপস্থিতি, কৃতজ্ঞতা জানাল ইরান

১০

বাকার উদ্যোগে আলাপন ও নৈশভোজ; চার বিশিষ্ট সমাজকর্মীকে সংবর্ধনা

১১

মিশিগানে বড়লেখা ওয়েল ফেয়ার এসোসিয়েশনের বনভোজন সম্পন্ন

১২

স্টুডেন্ট লোনে নতুন অধ্যায়, যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের জন্য কী বদলাচ্ছে

১৩

ট্রাম্প প্রশাসনের কড়াকড়ি: অস্থায়ী সুরক্ষাপ্রাপ্ত অভিবাসীদের যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ

১৪

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর উপলক্ষে শুরু ‘দ্য গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার’

১৫

সন্ধা নামে : ছন্দা বিনতে সুলতান

১৬

চিঠি লিখি, ডাকবাক্সে হয় না ঢালা : আনোয়ার ইকবাল কচি

১৭

বসুধা : অনামিকা নেওয়াজ

১৮

চাবুকের হিস হিস বনাম ফেড়ারেল আইন : ইশতিয়াক রুপু

১৯

উপনিবেশ থেকে পরাশক্তি: যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্রগঠনের ইতিহাস

২০