বাংলা সংবাদ ডেস্ক
২ সেপ্টেম্বর ২০২৪, ৪:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পুরানের দখলে চলে গেলো গেইলের বিশ্বরেকর্ড

ক্রিস গেইলকে পেছনে ফেলে টি-টোয়েন্টিতে একবর্ষে  সর্বোচ্চ ছক্কা হাঁকানোর রেকর্ড গড়লেন নিকোলাস পুরান। ২০২৪ সালে সংক্ষিপ্ত ফরম্যাটে পুরানের ছক্কার সংখ্যা ১৩৯।

 

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) চলতি আসরে সেন্ট কিটস এন্ড নেভিসের বিপক্ষে ৪৩ বলে ৯৭ রানের ইনিংস খেলার পথে ৯টি ছক্কা হাঁকান পুরান। আর তাতেই তিনি ভাঙেন ক্যারিবীয় কিংবদন্তি গেইলের ৯ বছর আগের রেকর্ডটি।

 

 

২০১৫ সালে সব ধরনের টি-টোয়েন্টিতে ১৩৫টি ছক্কা হাঁকিয়ে রেকর্ডটি নিজের দখলে রেখেছিলেন গেইল। অবশ্য স্বদেশি কিংবদন্তির রেকর্ড ভাঙতে ২১ ইনিংস বেশি খেলতে হয়েছে পুরানকে। ১৩৯ ছক্কা হাঁকাতে তিনি খেলেছেন ৫৭ ইনিংস। আর গেইলের ছক্কাগুলো মাত্র ৩৬ ইনিংস থেকে এসেছিল। একটি ছক্কা হাঁকানোর জন্য গেইল গড়ে ৭.৫০ বল খেলেছেন। অন্যদিকে ৮.২৩ বল খেলে ছক্কা হাঁকিয়েছেন পুরান।

 

 

১৩৯ ছক্কার মধ্যে ৯২টিই পেসারদের বিপক্ষে হাঁকিয়েছেন পুরান। একবর্ষে পেসারদের বিপক্ষে সর্বোচ্চ ছক্কার রেকর্ডও এটি। ২০১৫ সালে গেইলের ১৩৫ ছক্কার মধ্যে ৬৮টি ছিল পেসারদের বিপক্ষে। এদিকে সমীকরণটা যদি শুধু আন্তর্জাতিক টি-টোয়েন্টির টানা হয়, তাহলে সেখানে শীর্ষে আছেন ভারতের সূর্যকুমার যাদব। ২০২২ সালে ৩১ ইনিংসে তিনি ৬৮টি ছক্কা হাঁকিয়েছিলেন। আর আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ ১০১টি ছক্কার মালিক সংযুক্ত আরব আমিরাতের মুহাম্মদ ওয়াসিম। ২০২৩ সালে ৪৭ ইনিংস থেকে ছক্কাগুলো হাঁকিয়েছিলেন তিনি।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশিসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন আনছে যুক্তরাষ্ট্র

মিশিগানে দুই দিনব্যাপী বাংলা বইমেলা আগামী ২২ ও ২৩ আগস্ট

মুসলিম যাত্রীদের জন্য বিমানবন্দরে অজুর সুবিধা চালু যুক্তরাষ্ট্রে

বিদেশি অপরাধী গোষ্ঠীর বিরুদ্ধে সাইবার হামলার ক্ষমতা পেল মার্কিন কোম্পানি

ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড বাণিজ্য, নিউইয়র্কে ফেডারেল অভিযানে ১১ গ্রেপ্তার

তথ্য বিক্রিকে কেন্দ্র করে ট্রাম্পের বিরুদ্ধে নতুন আইনি লড়াই

হোয়াইট হাউসে বড় রদবদল, প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন লেভিট

নিউইয়র্কে ২০২৭ থেকে মেডিকেইডে নতুন শর্ত, ঝুঁকিতে যেসব সুবিধাভোগী

মিনেসোটার পঞ্চম আসনে ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় জয় ইলহান ওমরের

সব বিষয়ে এ+; রোদেলার চোখে এখন সাদা অ্যাপ্রনের স্বপ্ন

১০

মিশিগানে বাংলা সংবাদ কার্যালয়ে সৈয়দ উতবার সৌজন্য সাক্ষাৎ

১১

আবদুল এল-সায়েদ নির্বাচিত হলে নাতনিদের স্কুলে বোরকা পরে যেতে হবে: ন্যান্সি মেস

১২

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

১৩

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

১৪

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

১৫

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

১৬

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

১৭

মিশিগানে বাংলা প্রেস ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ফ্যামিলি ডে উদযাপন

১৮

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

১৯

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

২০