১৬ মে ২০২৩, ১১:৩৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পুরনো পেশায় আলিবাবা মালিক জ্যাক মা

পুরনো পেশায় আলিবাবা মালিক জ্যাক মা

ই-কর্মাস জায়ান্ট আলিবাবার প্রতিষ্টাতা চীনা ধনকুবের জ্যাক মা ফিরেছেন তার পুরোনো পেশাতেই। জানা যায় তিনি আলিবাবা ছাড়ার পর তিনি জাপানের একটি বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং প্রফেসর হিসেবে যোগ দিয়েছেন।

মর্যাদাপূর্ণ টোকিও বিশ্ববিদ্যালয়ের অংশ টোকিও কলেজ জানায়, ব্যবসায় উদ্যোগ, করপোরেট ব্যবস্থাপনা এবং উদ্ভাবনের বিষয়ে জ্যাক মা তার সমৃদ্ধ অভিজ্ঞতা এবং অগ্রণী জ্ঞান শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করবেন।

২ বছর আগে প্রযুক্তি শিল্পের ওপর চীনা সরকারের ক্র্যাকডাউনের পর নিজেকে গুটিয়ে নিয়েছিলেন ৫৮ বছর বয়সী জ্যাক মা। তবে সম্প্রতি তিনি হংকং ইউনিভার্সিটি অব বিজনেস স্কুল থেকে ৩ বছরের জন্য সম্মানসূচক প্রফেসরশিপ গ্রহণ করেন। যার মেয়াদ শেষ হবে ২০২৬ সালের মার্চে।

টোকিও কলেজের ওয়েবসাইটে বলা হয়েছে, জ্যাক মা তার অনুষদ সদস্যদের সঙ্গে ‘বিশেষ করে টেকসই কৃষি এবং খাদ্য উৎপাদনের ক্ষেত্রে’ যৌথ গবেষণা ও প্রকল্প পরিচালনা করবেন। এ ছাড়াও, বিভিন্ন গবেষণার বিষয়ে তিনি ‘পরামর্শ এবং সহায়তা’ করবেন বলেও আশা করা হচ্ছে।

আলিবাবা প্রতিষ্ঠার আগে জ্যাক মা পূর্ব চীনের হ্যাংঝো ডিয়ানজি বিশ্ববিদ্যালয়ে ৮ বছর ইংরেজি পড়িয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাইবার ঝুঁকি এড়াতে আইফোন ব্যবহারকারীদের নতুন সতর্কবার্তা

ট্রাম্পের জামাতা কুশনারের সঙ্গে হামাস নেতাদের বৈঠকের খবর উঠছে নানা প্রশ্ন

বাংলাদেশিসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন আনছে যুক্তরাষ্ট্র

মিশিগানে দুই দিনব্যাপী বাংলা বইমেলা আগামী ২২ ও ২৩ আগস্ট

মুসলিম যাত্রীদের জন্য বিমানবন্দরে অজুর সুবিধা চালু যুক্তরাষ্ট্রে

বিদেশি অপরাধী গোষ্ঠীর বিরুদ্ধে সাইবার হামলার ক্ষমতা পেল মার্কিন কোম্পানি

ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড বাণিজ্য, নিউইয়র্কে ফেডারেল অভিযানে ১১ গ্রেপ্তার

তথ্য বিক্রিকে কেন্দ্র করে ট্রাম্পের বিরুদ্ধে নতুন আইনি লড়াই

হোয়াইট হাউসে বড় রদবদল, প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন লেভিট

নিউইয়র্কে ২০২৭ থেকে মেডিকেইডে নতুন শর্ত, ঝুঁকিতে যেসব সুবিধাভোগী

১০

মিনেসোটার পঞ্চম আসনে ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় জয় ইলহান ওমরের

১১

সব বিষয়ে এ+; রোদেলার চোখে এখন সাদা অ্যাপ্রনের স্বপ্ন

১২

মিশিগানে বাংলা সংবাদ কার্যালয়ে সৈয়দ উতবার সৌজন্য সাক্ষাৎ

১৩

আবদুল এল-সায়েদ নির্বাচিত হলে নাতনিদের স্কুলে বোরকা পরে যেতে হবে: ন্যান্সি মেস

১৪

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

১৫

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

১৬

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

১৭

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

১৮

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

১৯

মিশিগানে বাংলা প্রেস ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ফ্যামিলি ডে উদযাপন

২০