বাংলা সংবাদ ডেস্ক
১২ ফেব্রুয়ারী ২০২৫, ১২:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিউইয়র্ক পুলিশে বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ পদে সিলেটের আব্দুল্লাহ

সিলেট জেলার বালাগঞ্জ উপজেলার তালতলা গ্রামের খন্দকার আব্দুল্লাহ বিশ্বের অন্যতম সেরা পুলিশ বিভাগ হিসেবে পরিচিত এনওয়াইপিডিতে ইন্সপেক্টর পদে পদোন্নতি পেয়েছেন। খন্দকার আব্দুল্লাহই প্রথম বাংলাদেশি-আমেরিকান, যিনি নিউইয়র্ক পুলিশ বিভাগে এত উচ্চপদে আসীন হলেন।

 

এই পদোন্নতির আগে তিনি ছিলেন একমাত্র বাংলাদেশি ডেপুটি ইন্সপেক্টর। বর্তমানে ইন্সপেক্টর খন্দকার আব্দুল্লাহ নিউইয়র্ক সিটির ৮১তম প্রিসিংক্টে কমান্ডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন। তার অব্যাহত পরিশ্রম পরবর্তী ধাপে এনওয়াইপিডিতে প্রধানের (Chief) পদে উন্নীত করার সম্ভাবনা রয়েছে। খন্দকার আব্দুল্লাহ ১৯৯৩ সালে যুক্তরাষ্ট্রে যান। জন জে ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর ডিগ্রিধারী খন্দকার আব্দুল্লাহ তার কাজের জন্য ইতিমধ্যে অনেক পুলিশ পদক লাভ করেছেন।

 

সিলেটের সন্তান খন্দকার আব্দুল্লাহ শৈশবে আমেরিকায় গেলেও এখন সাবলীল বাংলায় কথা বলেন। তিনি তার পরিবারের সঙ্গে নিউইয়র্কের লং আইল্যান্ডে বসবাস করেন। খন্দকার আব্দুল্লাহ ২০০৫ সালের গ্রীষ্মে নিউইয়র্ক পুলিশ বিভাগে যোগদান করেন। কলেজে পড়ার সময় তিনি একটি জব ফেয়ারে দেখেছিলেন যে এনওয়াইপিডি লোক নিয়োগ করছে। প্রথমে অনেকটা কৌতূহলের বশেই তিনি খণ্ডকালীন ইন্টার্ন হিসেবে পুলিশ বিভাগে যোগ দেন। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ই তিনি পুলিশ ক্যাডেট হিসেবে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। খন্দকার আব্দুল্লাহ ২০০৭ সালে পুলিশ অফিসার হিসেবে শপথ গ্রহণ করেন। তিনি মৌলভীবাজার জেলার মুক্তিযুদ্ধের সংগঠক, বীর মুক্তিযোদ্ধা ও নিউইয়র্ক সিটি থেকে প্রকাশিত অধুনালুপ্ত দৈনিক সংবাদ এর সম্পাদক প্রয়াত গজনফর আলী চৌধুরীর ছোট বোনের একমাত্র ছেলে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বর্ষাকালে বাড়ছে ডেঙ্গুর ঝুঁকি, কীভাবে থাকবেন নিরাপদ?

কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থানে বিশ্বব্যাপী ব্যবসায় আসছে বড় পরিবর্তন

মরক্কোর মুখোমুখি হওয়ার আগে কঠিন পরীক্ষার অপেক্ষায় ফ্রান্স

প্রচণ্ড গরমে চোখের সুরক্ষায় যা জানা প্রয়োজন

ইনস্টাগ্রামের এডিটসে নতুন ফিচার, মিলবে দ্বিভাষিক ক্যাপশন ও এআই সহকারী

ইনস্টাগ্রামের এডিটসে নতুন ফিচার, মিলবে দ্বিভাষিক ক্যাপশন ও এআই সহকারী

আনচেলত্তির নেইমার-সিদ্ধান্ত ভুল, দাবি ব্রাজিলের সাবেক তারকার

২০ বছর পর গাজার শাসনভার ছাড়ার ঘোষণা হামাসের

বাংলা সাহিত্য পরিষদ ইউএসএর সাহিত্য আসর অনুষ্ঠিত

খামেনির শেষ বিদায়ে বাংলাদেশি প্রতিনিধিদলের উপস্থিতি, কৃতজ্ঞতা জানাল ইরান

১০

বাকার উদ্যোগে আলাপন ও নৈশভোজ; চার বিশিষ্ট সমাজকর্মীকে সংবর্ধনা

১১

মিশিগানে বড়লেখা ওয়েল ফেয়ার এসোসিয়েশনের বনভোজন সম্পন্ন

১২

স্টুডেন্ট লোনে নতুন অধ্যায়, যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের জন্য কী বদলাচ্ছে

১৩

ট্রাম্প প্রশাসনের কড়াকড়ি: অস্থায়ী সুরক্ষাপ্রাপ্ত অভিবাসীদের যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ

১৪

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর উপলক্ষে শুরু ‘দ্য গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার’

১৫

সন্ধা নামে : ছন্দা বিনতে সুলতান

১৬

চিঠি লিখি, ডাকবাক্সে হয় না ঢালা : আনোয়ার ইকবাল কচি

১৭

বসুধা : অনামিকা নেওয়াজ

১৮

চাবুকের হিস হিস বনাম ফেড়ারেল আইন : ইশতিয়াক রুপু

১৯

উপনিবেশ থেকে পরাশক্তি: যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্রগঠনের ইতিহাস

২০