৯ অগাস্ট ২০২৫, ১২:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিউইয়র্কে রিয়ার এডমিরাল মাহবুব আলি খানের ৪১তম শাহাদৎ বার্ষিকী পালন

নিউইয়র্কে যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে পালিত হয়েছে বাংলাদেশের প্রখ্যাত বীর মুক্তিযোদ্ধা ও সাবেক নৌবাহিনী প্রধান, রিয়ার এডমিরাল মাহবুব আলি খানের ৪১তম শাহাদৎ বার্ষিকী। গত ৬ আগস্ট, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ব্রঙ্কস এলাকায় অবস্থিত আল আকসা পার্টি হলে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

 

অনুষ্ঠানের আয়োজন করে রিয়ার এডমিরাল মাহবুব আলি খান স্মৃতি সংসদ, যুক্তরাষ্ট্র শাখা। স্মৃতি সংসদের সভাপতি ইমান খান এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম (আলমগীর) এর পরিচালনায় অনুষ্ঠিত এ আয়োজনে নিউইয়র্কসহ আশপাশের বিভিন্ন শহর থেকে প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন।

 

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব জিল্লুর রহমান জিল্লু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জসিম ভূঁইয়া, মোশাররফ সবুজ, এবং ফয়সাল হোসেন। এছাড়াও আলোচনায় অংশগ্রহণ করেন আহবাব চৌধুরী, তৌফায়েল আহমেদ লিটন, আজম জাহাঙ্গীর হোসেন এবং ইবাদ চৌধুরী।

 

 

বক্তারা রিয়ার এডমিরাল মাহবুব আলি খানের বর্ণাঢ্য জীবন ও কর্মের ওপর আলোকপাত করেন এবং তার দেশের প্রতি অবদানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। বক্তারা বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাঁর বলিষ্ঠ নেতৃত্ব এবং আত্মত্যাগ অনন্য ও অনুকরণীয়। অনুষ্ঠান শেষে শহীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের ওল্ডহামে মতবিনিময় সভা

১

নোবেল শান্তি পুরস্কার ঘোষণার পর আইসিসিকে ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা

২

যুক্তরাষ্ট্রে ‘মেডিকেয়ার ফর অল’ ব্যবস্থায় সমর্থন বেড়ে জরিপের ইতিহাসে সর্বোচ্চ

৩

৭ কোটি শিশুর ‘ট্রাম্প অ্যাকাউন্ট’ প্রস্তুত,ক্লেইম করতে হবে অভিভাবকদের

৪

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বিবিসিসিআইয়ের মতবিনিময় সভা

৫

বিদেশি শিক্ষার্থীদের কাজের অনুমতিতে ৭০ হাজার ডলারের ফি প্রস্তাব ট্রাম্পের

৬

ব্রাডফোর্ডে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচনী প্রচারে গুলজার-কুদ্দুস-মনির প্যানেল

৭

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির নতুন কমিটি গঠনের দায়িত্ব আহ্বায়ক কমিটির

৮

আমেরিকান নাগরিকত্ব বাতিলের উদ্যোগ, ৪০ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্প প্রশাসনের

৯

সাবেক মেজরের মৃত্যুদণ্ড কার্যকর করতে ট্রাম্পের অনুমোদন

১০

বাংলাদেশিদের মার্কিন ভিজিট ভিসায় সর্বোচ্চ ২০ হাজার ডলার বন্ড

১১

দুই দিনব্যাপী দুর্গোৎসবে সাজবে টাইমস স্কয়ার, আয়োজন ১০ ও ১১ অক্টোবর

১২

বিদেশি কর্মীদের জন্য বড় স্বস্তি, এইচ-১বি ভিসার ১ লাখ ডলারের ফি স্থগিত

১৩

মার্কিন প্রবেশপথে বদল আসছে, পাসপোর্ট স্ট্যাম্পের বদলে গুরুত্ব পাবে I-94

১৪

৩০ ডলারে কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৩ লাখ ডলারে

১৫

যুক্তরাষ্ট্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে বৈধ অভিবাসন কমেছে ৯৬ শতাংশ

১৬

কর রিটার্নে নাগরিকত্বের তথ্য দেওয়ার প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

১৭

২ কোটির বেশি প্রবীণের জন্য এককালীন ৯০ ডলারের ঘোষণা ট্রাম্পের

১৮

জ্যাকসন হাইটসে প্রকাশ্যেই ভুয়া পাসপোর্ট ও গ্রিন কার্ড বিক্রি

১৯

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে নতুন ব্যাচ নিচ্ছে USA Consulting Tech

২০