মিশিগানের ডেট্রয়েট সিটির মেয়র পদপ্রার্থী ও সিটি কাউন্সিল প্রেসিডেন্ট মেরি শেফিল্ডের সমর্থনে একটি তহবিল সংগ্রহ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। “দ্য আর্মেনিয়ান কমিউনিটি অ্যান্ড ডেট্রয়েট এন্টারপ্রেনিউরস” এর আয়োজনে গত ২৩ অক্টোবর বিকেল ৪টায় ডেট্রয়েটের লেল্যান্ড হোটেলে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ডেট্রয়েটের ব্যবসায়ী, সামাজিক সংগঠক ও আর্মেনিয়ান সম্প্রদায়ের সদস্যরা অংশ নেন। তারা মেরি শেফিল্ডের ডেট্রয়েটের উন্নয়নভিত্তিক রাজনৈতিক অঙ্গীকার ও জনকল্যাণমূলক উদ্যোগের প্রতি সমর্থন জানান।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই তহবিল সংগ্রহের উদ্দেশ্য হলো মেরি শেফিল্ডের মেয়র পদে নির্বাচনী প্রচারণা কার্যক্রমে সহায়তা প্রদান করা। অনলাইন প্ল্যাটফর্ম অ্যাক্ট ব্লু এর মাধ্যমে দান গ্রহণের জন্য একটি বিশেষ লিংকও উন্মুক্ত করা হয়েছে।
আয়োজক সূত্রে জানা গেছে, এই অনুষ্ঠানটি ডেট্রয়েটের ভবিষ্যৎ নেতৃত্বে মেরি শেফিল্ডের প্রতি আস্থা ও সমর্থনের বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে।
মন্তব্য করুন