আগামী ২০ ও ২১ সেপ্টেম্বর ২০২৫ শনিবার ও রবিবার বায়তুল মুকাররম মসজিদ, ডেট্রয়েটে অনুষ্ঠিত হতে যাচ্ছে দু দিনব্যাপী ২০তম ইসলামী মহাসম্মেলন। মহাসম্মেলনের বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ৯ জন হাফেজ ছাত্রের পাগড়ি প্রদান অনুষ্ঠান। এ উপলক্ষে স্থানীয় মুসলিম কমিউনিটিতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমিরুল হিন্দ, উস্তাদুল উলামা, দারুল উলূম দেওবন্দের সদরুল মুদারিরস, জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি সায়্যিদ আরশাদ মাদানী।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে অংশ নেবেন মাওলানা হাফেজ ইব্রাহীম মেমন, মাওলানা হাফেজ নুরুল ইসলাম সুফিয়ান, মাওলানা হাফেজ আসলাম উদ্দিন আল-আজহারী এবং মাওলানা হাফেজ সোহেল মাংগারা। ইসলামী চিন্তাভাবনা, সমাজ সংস্কার ও তরুণ প্রজন্মকে ধর্মীয় মূল্যবোধে উদ্বুদ্ধ করার আহ্বান জানাবেন তারা।
মহা সম্মেলনটি শনিবার বাদ আছর থেকে শুরু হবে এবং রবিবার বাদ জোহর থেকে। ইয়ুথ প্রোগ্রামে বিশেষ বক্তব্য রাখবেন মুফতি রিয়াদুল হুদা, মিশিগান ইসলামিক ইনস্টিটিউটের অধ্যক্ষ। নারী শ্রোতাদের জন্যও পৃথক বিশেষ ব্যবস্থা থাকবে বলে আয়োজক সূত্রে জানা গেছে।
বায়তুল মুকাররম মসজিদের আয়োজক কমিটি জানিয়েছে, এই মহাসম্মেলনের মাধ্যমে সমাজে কোরআন শিক্ষা, ইসলামী জ্ঞান এবং নৈতিকতার আলো ছড়িয়ে দেওয়াই মূল উদ্দেশ্য। তারা সকল মুসলিম পরিবারকে সময়মতো উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।
সম্মেলনের সামাজিক গুরুত্ব নিয়েও আলেমরা মত প্রকাশ করেছেন। কমিউনিটির তরুণদের কাছে এই মহাসম্মেলন এক অনন্য প্রেরণার উৎস হয়ে উঠবে।
সূত্র : সোস্যাল মিডিয়ায় পোস্টকৃত বায়তুল মুকাররম মসজিদের ফ্লায়ার থেকে
মন্তব্য করুন