১৫ অগাস্ট ২০২৩, ৪:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জার্মানীতে যুবদলের কর্মী সভা ও সদস্য সংগ্রহের ফরম বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্দেশে ইউরোপে জাতীয়তাবাদী যুবদলকে শক্তিশালী করার লক্ষ্যে গত রবিবার (১৩ আগস্ট) জার্মানির অ্যাসেম শহরে ইউরোপের প্রতিষ্ঠাকালীন যুবদলের প্রথম সভা “সদস্য সংগ্রহ কর্মসূচি ও কর্মী সম্মেলন” অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ খাইরুজ্জামান লিংকন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রহিম উদ্দিন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এস এম মিল্টন সরকার।

সভাটি যৌথভাবে পরিচালনা করেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহআন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সোহেল আহমেদ এবং যুবনেতা প্রকৌশলী সাইফুর রহমান চৌধুরী।

বক্তব্য রাখেন, জার্মানি যুবদল নেতা নুরুল ইসলাম পুন্য, হাসান ভূঁইয়া, সবুজ আহমেদ, তানভীর আহমেদ, এমরান হোসেন, বিএনপি নেতা আওলাদ হোসাইন সহ আরো অনেকে। এসময় উপস্থিত ছিলেন, সাদাত মাহমুদ, কাজী মোহাম্মদ সালাহ, এস এম বোরহান উদ্দিন, নাজরে রুবেল, রাজু আহমেদ, আরমান হোসেন সহ জার্মানির বিভিন্ন রাজ্য থেকে আসা যুবদল নেতৃবৃন্দরা।

নেতৃবৃন্দরা বলেন চলমান আন্দোলনকে গতিশীল করতে জার্মানি সহ ইউরোপের বিভিন্ন দেশের যুবদলকে সুসংগঠিত করে যোগ্য নেতাদের দিয়ে কমিটি গঠন করা হবে। সবশেষে সদস্য ফরম বিতরণ কর্মসূচি পালন করা হয় এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর মায়ের আত্মার মাগফেরাতের জন্য দোয়া কামনা করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের ছবি নিয়ে এলো যুক্তরাষ্ট্রের নতুন স্মারক পাসপোর্ট

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

১০

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১১

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১২

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১৩

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৪

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৬

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১৭

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১৮

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৯

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

২০