বাংলা সংবাদ ডেস্ক
২৯ অগাস্ট ২০২৪, ৪:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গাজায় পোলিও টিকা দিতে সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত ইসরাইল

ফিলিস্তিনের অবরুদ্ধ, যুদ্ধবিধ্বস্ত অঞ্চল গাজায় পোলিও আক্রান্ত প্রথম শিশু শনাক্ত হয়েছে। মাত্র ১০ মাস বয়সী সেই শিশুর নাম আব্দেল রহমান আবু আল-জাদেইন। এই অবস্থায় অঞ্চলটিতে পোলিও টিকা দেওয়ার জন্য সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল। এমনটাই জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা।

 

নাম প্রকাশে অনিচ্ছুক ওই মার্কিন কর্মকর্তা দেশটির সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টকে জানিয়েছেন, গত সপ্তাহে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের সময় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন তাঁকে সাময়িক যুদ্ধবিরতির জন্য চাপ দিয়েছিলেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা গাজায় পোলিও ছড়িয়ে পড়ার গুরুতর আশঙ্কা ব্যক্ত করার পরিপ্রেক্ষিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এই বিষয়টি নিয়ে নেতানিয়াহুর সঙ্গে আলাপ করেন।  যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর স্টেট ডিপার্টমেন্টের ওই কর্মকর্তা জানিয়েছে, সাময়িক যুদ্ধবিরতি এবং কোন কোন অঞ্চলে যুদ্ধবিরতি হবে সেই বিষয়টি নির্ধারণ করতে কাজ চলছে। এর বাইরে এই বিষয়ে তিনি আর কোনো বিস্তারিত তথ্য দেননি।

 

এদিকে, ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে—পোলিও টিকা দেওয়ার জন্য ইসরায়েল কোনো ধরনে যুদ্ধবিরতি দিতে সম্মত হয়নি বরং এ লক্ষ্যে গাজায় কিছু নির্দিষ্ট অঞ্চল বরাদ্দ করতে সম্মত হয়েছে। যুদ্ধকালীন মন্ত্রিসভা এই বিষয়টিরই অনুমোদন দিয়েছে। এর আগে, গাজার শিশুদের পোলিও ভ্যাকসিন দেওয়ার জন্য অঞ্চলটিতে ৩ দিনের মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানান ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ও ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্ট জোসেপ বোরেল।  তিনি তাঁর টুইটে লিখেন, ‘পোলিওর দ্রুত বিস্তার গাজার সব শিশুকে হুমকির মুখে ফেলেছে। যারা এরই মধ্যে বাস্তুচ্যুতি, বঞ্চনা এবং অপুষ্টির কারণে দুর্বল হয়ে পড়েছে। আমি অবিলম্বে ৩ দিনের মানবিক যুদ্ধবিরতির—গাজায় যে বৃহত্তর যুদ্ধবিরতি বাস্তবায়নের কার্যক্রম চলছে তার থেকে আলাদাভাবে—আহ্বান জানাই। যাতে ডব্লিউএইচও ও ইউনিসেফ শিশুদের টিকা দিতে সক্ষম হয়। এটি আমাদের মানবিক দাবি।’

 

ইসরায়েলি আগ্রাসনের কারণে বিধ্বস্ত ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় স্বাস্থ্য সেবা ভেঙে পড়েছে। এই অবস্থায় অঞ্চলটির শিশুদের মধ্যে পোলিও মহামারি আকারে ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এমনকি সংস্থাটি গাজায় ১০ লাখ পোলিও ভ্যাকসিনও পাঠিয়েছিল। এবার সেই ভ্যাকসিন গাজার শিশুদের দিতে অঞ্চলটিতে ৩ দিনের যুদ্ধবিরতির আহ্বান করা হলো। সে সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদরোস আধানম ঘেব্রেইসাস গত জুলাই মাসের ২৭ তারিখ জানান, ফিলিস্তিনের অবরুদ্ধ ও যুদ্ধবিধ্বস্ত ভূখণ্ড গাজায় শিশুদের পোলিও রুখতে ১০ লাখের বেশি ভ্যাকসিন পাঠিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

 

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানে লিখিত কলামে তেদরোস আধানম ঘেব্রেইসাস উল্লেখ করেন, গাজার পাঁচ বছরের কম বয়সী শিশুরা ভাইরাসের মাধ্যমে ছড়ায় এমন রোগে আক্রান্ত হওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে। তবে দুই বছর বয়সী শিশুরা আরও বেশি ঝুঁকিতে। কারণ তাদের জন্মের পরপরই যেসব প্রয়োজনীয় টিকা পাওয়ার কথা, তার অধিকাংশই পাওয়া হয়নি গাজায় ৯ মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে। সাধারণত পোলিওমাইলাইটিস রোগটি মুখের মাধ্যমে শরীরে প্রবেশ করে। এটি অত্যন্ত সংক্রামক ভাইরাস, যা স্নায়ুতন্ত্রকে আক্রমণ করতে পারে এবং এর কারণে মানুষের প্যারালাইসিস বা পক্ষাঘাত ঘটতে পারে। ১৯৮৮ সাল থেকে বিশ্বব্যাপী পোলিওর ঘটনা ৯৯ শতাংশ হ্রাস পেয়েছে গণ টিকা অভিযানের কারণে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশিসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন আনছে যুক্তরাষ্ট্র

মিশিগানে দুই দিনব্যাপী বাংলা বইমেলা আগামী ২২ ও ২৩ আগস্ট

মুসলিম যাত্রীদের জন্য বিমানবন্দরে অজুর সুবিধা চালু যুক্তরাষ্ট্রে

বিদেশি অপরাধী গোষ্ঠীর বিরুদ্ধে সাইবার হামলার ক্ষমতা পেল মার্কিন কোম্পানি

ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড বাণিজ্য, নিউইয়র্কে ফেডারেল অভিযানে ১১ গ্রেপ্তার

তথ্য বিক্রিকে কেন্দ্র করে ট্রাম্পের বিরুদ্ধে নতুন আইনি লড়াই

হোয়াইট হাউসে বড় রদবদল, প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন লেভিট

নিউইয়র্কে ২০২৭ থেকে মেডিকেইডে নতুন শর্ত, ঝুঁকিতে যেসব সুবিধাভোগী

মিনেসোটার পঞ্চম আসনে ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় জয় ইলহান ওমরের

সব বিষয়ে এ+; রোদেলার চোখে এখন সাদা অ্যাপ্রনের স্বপ্ন

১০

মিশিগানে বাংলা সংবাদ কার্যালয়ে সৈয়দ উতবার সৌজন্য সাক্ষাৎ

১১

আবদুল এল-সায়েদ নির্বাচিত হলে নাতনিদের স্কুলে বোরকা পরে যেতে হবে: ন্যান্সি মেস

১২

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

১৩

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

১৪

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

১৫

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

১৬

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

১৭

মিশিগানে বাংলা প্রেস ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ফ্যামিলি ডে উদযাপন

১৮

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

১৯

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

২০