১৭ সেপ্টেম্বর ২০২৫, ৪:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গাজায় দুই দিনে দেড় শতাধিক হামলা ইসরায়েলের

ফিলিস্তিনের গাজা নগরীতে স্থল অভিযান শুরুর পর সেখানে প্রচণ্ড হামলা চালাচ্ছে ইসরায়েল। জল, স্থল ও আকাশ, তিন পথেই গাজা উপত্যকার সবচেয়ে বড় এ শহর এলাকায় হামলা হচ্ছে। ইসরায়েলের দাবি, গাজায় দুই থেকে তিন হাজার হামাস সদস্য রয়েছেন। তাদের নির্মূলেই এ অভিযান শুরু হয়েছে।

 

 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, ইসরায়েলি বাহিনী জানিয়েছে, মঙ্গলবার থেকে দুই দিনে শহরটিতে দেড় শতাধিকবার বিমান ও কামান হামলা চালানো হয়েছে। এমন নৃশংসতার মধ্যে প্রাণ বাঁচাতে গাজা নগরী ছেড়ে পালাচ্ছেন বাসিন্দারা।

 

 

বুধবার সকালে গাজার হাসপাতালগুলোর দেওয়া তথ্য অনুযায়ী, আগের রাতে উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলের হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। তাদের বেশির ভাগই গাজা নগরীর। এর মধ্যে নগরীর শাতি শরণার্থীশিবিরে এক শিশু ও তার মা রয়েছেন। পরে সন্ধ্যা নাগাদ হাসপাতাল থেকে জানানো হয়, এদিন গাজা নগরীতে ৩৮ জনসহ উপত্যকাটিতে অন্তত ৫০ জন নিহত হয়েছেন।

 

 

ইসরায়েলের এমন নৃশংসতার মুখে গাজা নগরীর বাসিন্দা হামদি আবু তাবক বলেন, ‘সব সময় বোমাবর্ষণ চলছেই। নিরাপদ কোনো জায়গা নেই। আমরা তো সাধারণ মানুষ। রাজনীতি নিয়ে আমাদের মাথাব্যথা নেই। আমরা চাই সন্তানেরা যেন পড়াশোনা করতে পারে। তবে দুই বছর ধরে তারা স্কুলের বাইরে। বিশ্ববাসীর কাছে আহ্বান জানাই, আমাদের পাশে দাঁড়ান। নিষ্ঠুর এই যুদ্ধ বন্ধ করুন।’

 

 

এদিকে ২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া গাজায় অভিযান–সংক্রান্ত ইসরায়েলের কিছু নথি হাতে এসেছে আল–জাজিরার। তাতে দেখা গেছে, চলমান অভিযানের সমুদ্রতীরবর্তী কিছু এলাকা ছাড়া পুরো উপত্যকাটির নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা রয়েছে ইসরায়েল সরকারের। এরই মধ্যে সংঘাতের প্রায় দুই বছরে গাজায় প্রায় ৬৫ হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড বাণিজ্য, নিউইয়র্কে ফেডারেল অভিযানে ১১ গ্রেপ্তার

তথ্য বিক্রিকে কেন্দ্র করে ট্রাম্পের বিরুদ্ধে নতুন আইনি লড়াই

হোয়াইট হাউসে বড় রদবদল, প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন লেভিট

নিউইয়র্কে ২০২৭ থেকে মেডিকেইডে নতুন শর্ত, ঝুঁকিতে যেসব সুবিধাভোগী

মিনেসোটার পঞ্চম আসনে ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় জয় ইলহান ওমরের

সব বিষয়ে এ+; রোদেলার চোখে এখন সাদা অ্যাপ্রনের স্বপ্ন

মিশিগানে বাংলা সংবাদ কার্যালয়ে সৈয়দ উতবার সৌজন্য সাক্ষাৎ

আবদুল এল-সায়েদ নির্বাচিত হলে নাতনিদের স্কুলে বোরকা পরে যেতে হবে: ন্যান্সি মেস

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

১০

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

১১

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

১২

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

১৩

মিশিগানে বাংলা প্রেস ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ফ্যামিলি ডে উদযাপন

১৪

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

১৫

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

১৬

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

১৭

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

১৮

৬১% মার্কিনি চান সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর বাড়ুক নজরদারি

১৯

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

২০