বাংলা সংবাদ ডেস্ক
১৩ অগাস্ট ২০২৪, ১২:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গাজায় ইসরাঈলের হামলায় মৃত্যু ৪০ হাজার ছুঁই ছুঁই

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাঈলি বাহিনীর হামলা অব্যাহত আছে। দখলদার দেশটির হামলায় এখনো প্রাণ হারাচ্ছেন শত শত ফিলিস্তিনি। আহতের তালিকাটাও প্রতিনিয়ত দীর্ঘ হচ্ছে। গত বছরের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া হামলায় এখন পর্যন্ত পৌনে ৪০ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যা দেশটির মোট জনসংখ্যার ১ দশমিক ৮ শতাংশ।

 

২০২৪ সালের ১২ আগস্ট (সোমবার) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ফিলিস্তিনের কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো জানিয়েছে, গত বছরের ৭ অক্টোবর থেকে ইসরাঈলি বাহিনী গাজা উপত্যকার মোট জনসংখ্যার ১ দশমিক ৮ শতাংশ মানুষকে হত্যা করেছে৷ তাদের মধ্যে ৭৫ শতাংশের বয়স ৩০ বছরের নিচে।

 

গত বছরের ৭ অক্টোবর ইসরাইলে ঢুকে গাজার শাসক দল হামাসের প্রাণঘাতী হামলার জবাবে উপত্যকায় প্রায় বিরামহীন হামলা চালিয়ে যাচ্ছে ইসরাঈল। হামাসের ওই হামলায় নিহত হয় ১২ শর মতো ইসরাঈলি। ওইদিন দুই শতাধিক ইসরাঈলি বন্দি করে গাজায় নিয়ে আসেন সশস্ত্র ফিলিস্তিনিরা। ওই হামলার প্রতিক্রিয়ায় গাজায় নির্বিচার হামলা শুরু করে দেয় দখলদার দেশ ইসরাঈল। তাদের হামলা থেকে রেহাই পায়নি শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, মসজিদ কিংবা গির্জার মতো বেসামরিক স্থাপনা। ১০ মাসেরও বেশি সময় ধরে অব্যাহত হামলায় এখন পর্যন্ত ৩৯ হাজার ৭৯০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৯২ হাজার ০২ জন।

 

হামলার পর বিভিন্ন ভবনের ধ্বংসস্তূপে চাপা পড়া অনেকেই নিখোঁজ হয়েছেন। তারা মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকাজুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনো কয়েক হাজার লোক নিখোঁজ রয়েছেন। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরাঈল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে। দক্ষিণ গাজায় ৭৫ হাজারেরও বেশি ফিলিস্তিনি আগস্টের প্রথম সপ্তাহে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। জাতিসংঘের মতে, ইসরাঈলি বাহিনী খান ইউনিসে নতুন উচ্ছেদের আদেশ জারি করেছে এবং অক্টোবর থেকে শহরে তাদের তৃতীয় সামরিক অভিযান শুরু করেছে। এর মধ্যে বারবার গাজায় ইসরাঈলি বাহিনী হামলা চালিয়েছে। এর শেষ কোথায় এখনো জানেন না নিরীহ ফিলিস্তিনিরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০ মার্চ থেকে কার্যকর হচ্ছে যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নিয়ম

ভূমধ্যসাগরে নৌকাডুবি: ২২ অভিবাসীর মৃত্যু, উদ্ধার ২১ বাংলাদেশি

চাঁদে যাওয়ার পথে শেষ ধাপে নাসার আর্টেমিস দল

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যসেবায় অনিয়ম-জালিয়াতির অভিযোগ

ইরান সংঘাতের শেষ কবে, জানালেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী

বিমানবন্দর নিরাপত্তায় আইস মোতায়েনের ঘোষণা ট্রাম্পের

ট্রান্সফার শিক্ষার্থীদের জন্য দুই বছর ফ্রি টিউশন দিচ্ছে ওয়েন স্টেট ইউনিভার্সিটি

বৈশ্বিক দাসত্ব ও শোষন নির্মূলে জোরালো জোরালো আহবান জানাল বাংলাদেশ

বিএনপি পরিবার মিশিগান এর উদ্যোগে অ্যাডভোকেট এটিএম ফয়েজকে সংবর্ধনা

বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্য জোরদার ও অনলাইনে বিদ্বেষমূলক বক্তব্য প্রতিরোধে আন্ত: সংলাপের আহবান জানাল বাংলাদেশ

১০

মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান, নিউইয়র্ক সহ বিভিন্ন রাজ্যে আনন্দ-চিত্তে ঈদুল ফিতর উদযাপন করলো প্রবাসী বাংলাদেশীরা

১১

বাংলাদেশিদের ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন সতর্কবার্তা

১২

মিশিগানে বাংলাদেশী স্টুডেন্ট কমিউনিটির সংবাদ সম্মেলন অনুষ্টিত

১৩

বিশ্বকাপ টিকিটের উচ্চমূল্য, ফিফার বিরুদ্ধে ক্ষোভ ও মামলা

১৪

ইরান যুদ্ধের দায় প্রতিরক্ষামন্ত্রীর ওপর চাপালেন ট্রাম্প

১৫

ঈদের চতুর্থ দিনেও মাধবকুণ্ড জলপ্রপাতে পর্যটকদের ঢল

১৬

সিলেটের ২৩ নম্বর ওয়ার্ডে ঈদ শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী মারজান হোসেন

১৭

ঈদে বাংলাদেশ ভ্রমণে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র

১৮

সেনেগালের শিরোপা বাতিল, চ্যাম্পিয়ন ঘোষণা মরক্কো

১৯

বিশ্বব্যাপী সব মার্কিন দূতাবাসে নিরাপত্তা পর্যালোচনার নির্দেশ ওয়াশিংটনের

২০